সেবা সমন্বয় - Seba Somonnoy

সেবা সমন্বয় - Seba Somonnoy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সেবা সমন্বয় - Seba Somonnoy, Youth Organization, Razzak Plaza, Flat/13/C (12th floor) 383, Tongi Diversion Road, New/1 No. New Eskaton, Ramna.

Seba Somonnoy - A common platform for collaborating with all volunteers through information sharing, in addition to advancing volunteerism and communicating the activities of all individuals / groups / organizations moving forward.

Address

Razzak Plaza, Flat/13/C (12th Floor) 383, Tongi Diversion Road, New/1 No. New Eskaton
Ramna
1217

Alerts

Be the first to know and let us send you an email when সেবা সমন্বয় - Seba Somonnoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সেবা সমন্বয় - Seba Somonnoy:

Share

সেবা সমন্বয়

সেবা ও সমন্বয়ে-এ যে সকল ব্যক্তি/সমষ্টি/সংগঠনসমূহের তথ্য প্রদর্শিত হয়েছে সকলেই স্বাধীন ও স্বকীয়তার সাথে স্বেচ্ছাসেবাকে ব্রত করে এগিয়ে যাচ্ছে

আমরা গর্বিত এই জন্য যে সভ্যতার ইতিহাসের এই ক্রান্তিলগ্নে বাংলার তরুণ প্রজন্ম অভাবনীয় প্রচেষ্টার মাধ্যমে ব্যক্তি/সামষ্টিক/সাংগঠনিক উদ্যোগের মাধ্যমে করোনায় জর্জরিত সমাজের পাশে এসে দাড়িয়েছে। একটি মানুষও যেন অভুক্ত না থাকে, একজন রোগীও যেনো করোনা ভীতিতে সমাজে অপাংক্তেয় না হয়ে পড়ে, একজন চিকিৎসকও যেনো অনিরাপদ অবস্থায় না থাকে - তা নিশ্চিতকরণে বাংলার দামাল ছেলে-মেয়েরা নিরলস কাজ করে যাচ্ছে। কিন্তু সাম্প্রতিক বাস্তবতায় দেখা যাচ্ছে বিভিন্ন ব্যক্তি ও সামষ্টিক উদ্যোগে সম্পাদিত ত্রাণ/সহযোগিতামূলক কার্যক্রমে সমন্বয় না থাকায় কেউ কেউ ত্রাণ/সহযোগিতা প্রয়োজনের বেশি পাচ্ছে কেউ বা আবার বঞ্চিত হচ্ছে এবং উদ্যোগী ব্যক্তি বা সমষ্টি বা সংগঠন সমূহের মধ্যে কেউই জানতে পারছি না যে অপর উদ্যোগী ব্যক্তি/সমষ্টি/সংগঠন কোথায় কাজ করছে। যেহেতু আমাদের বিশ্বাস এসকল ত্রাণ/সহযোগিতা কার্যক্রম কেউই লোক দেখাতে করছেনা বরং মানবিক দায়বদ্ধতা হতে করছে সেহেতু এখনই যদি এ সকল ত্রাণ/সহযোগিতা মূলক কার্যক্রমে সমন্বয় সাধিত না হয় তাহলে আমরা এ মানবিক সংকট হতে উত্তরণের চূড়ায় পৌছাতে পারবো না। তাই এই পরিস্থিতিতে সবাইকে একজোটে সমন্বয় ঘটিয়ে শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে যেন বিপদে পড়া সকল পরিবারকে আমরা একটা লম্বা সময় পর্যন্ত সহযোগিতা পৌছে দিতে পারি।

সেবা সমন্বয়- এর লক্ষ্য ও উদ্দেশ্য:

দেশের ক্রান্তিলগ্নে এগিয়ে আসা সকল স্বেচ্ছাসেবী ব্যক্তি/সমষ্টি/সংগঠনের উদ্যোগসমূহের চিত্রগুলোকে একত্রিত করে তাদের ত্রাণ/সহযোগিতামূলক কার্যক্রমের সমন্বয় ঘটানো যাতে যতদিন এ দূর্যোগ থাকে ততদিন আমরা সকলে মিলে দেশের মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে পারি। সমন্বয় না থাকার দরুণ আমরা কেউ জানতে পারছিনা যে কে কোথায় কবে ত্রাণ/সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছি ফলে আমাদের সেবা কেউ বেশি পাচ্ছে আবার কেউ বা আবার বঞ্চিত হচ্ছে। সমাজে স্বেচ্ছাসেবার ভিত্তিতে যথেষ্ট ত্রাণ/সহযোগিতা থাকার পরেও উদ্ভুত এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের মাঝে শৃংখলা ও সমন্বয় সাধন করা সেবা সমন্বয়- এর লক্ষ্য ও উদ্দেশ্য।