Help People & Save Life

Help People & Save Life আপনাদের সাহায্য আমরা পৌছে দিবো সেইসব অসহায় মানুষদের দোরগোড়ায়।

25/08/2024
25/08/2024

বন্যার সময় সতর্কতা/জরুরী নম্বর

1. জরুরি সরঞ্জাম প্রস্তুতি:
• ব্যাটারি চালিত রেডিও, টর্চলাইট এবং পর্যাপ্ত ব্যাটারি রাখতে হবে।
• প্রাথমিক চিকিৎসার কিট, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ঔষধপত্র এবং ব্যক্তিগত নথিপত্র সুরক্ষিত রাখতে হবে।
2. উঁচু স্থানে স্থানান্তর:
• বন্যার সম্ভাবনা থাকলে তাড়াতাড়ি নিরাপদ এবং উঁচু স্থানে চলে যেতে হবে।
• প্রশাসন বা স্থানীয় সংস্থার নির্দেশনা মেনে চলতে হবে।
3. বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখা:
• জল বাড়তে শুরু করলে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দিতে হবে, যাতে বিদ্যুৎপৃষ্ট হওয়ার সম্ভাবনা না থাকে।
4. রাস্তায় চলাচলের সতর্কতা:
• বন্যার পানিতে রাস্তাঘাটের অবস্থা খারাপ হতে পারে, তাই অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলুন।
• পানির গভীরতা পরীক্ষা না করে পানিতে প্রবেশ করবেন না।

বন্যার সময় প্রয়োজনীয় সাহায্য

1. খাবার এবং বিশুদ্ধ পানি:
• বন্যাকবলিত এলাকায় দ্রুত শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে।
2. স্বাস্থ্য সেবা:
• প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ নিশ্চিত করতে হবে।
• স্বাস্থ্য বিশেষজ্ঞদের মাধ্যমে অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা।
3. পানীয় জলের সরবরাহ:
• নিরাপদ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা করতে হবে।
• বোতলজাত পানি বা টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করে তা বিশুদ্ধকরণ নিশ্চিত করতে হবে।
4. আশ্রয়কেন্দ্র:
• পর্যাপ্ত অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করে সঠিকভাবে পরিচালনা করতে হবে।
• উঁচু স্থানে বা নিরাপদ ভবনে মানুষদের স্থানান্তর করা। বাড়ির ছাদ না এমন কিছু।
• খোলা আশ্রয়কেন্দের ছাউনির ব্যবস্থা করা।

স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি

1. প্রশিক্ষণ:
• বন্যা মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের দ্রুত জরুরী প্রশিক্ষণ দেওয়া।
• প্রাথমিক চিকিৎসা এবং উদ্ধার কাজে সক্ষমতা অর্জন। যাতে দুর্বল সেচ্ছাসেবী বিপদে না পরে।
2. সরঞ্জাম ও সরবরাহ:
• প্রয়োজনীয় সরঞ্জাম, যেমন নৌকা, রশি, লাইফ জ্যাকেট ইত্যাদি প্রস্তুত রাখা।
• জরুরি খাবার ও চিকিৎসা সরবরাহের জন্য প্যাকেজিং ও পরিবহন প্রস্তুতি।
3. যোগাযোগ ব্যবস্থা:
• স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং অন্যান্য সংস্থার সাথে সমন্বয় সাধন।
• ক্ষতিগ্রস্তদের সাথে যোগাযোগ রাখার জন্য বিকল্প যোগাযোগ মাধ্যম প্রস্তুত রাখা।
4. আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা:
• আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের জন্য খাদ্য, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তার ব্যবস্থা করা

আলাদা করে ভালোবাসা তৈরি হলো।❤️❤️আমরা সত্যিই বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে গর্বিত
25/08/2024

আলাদা করে ভালোবাসা তৈরি হলো।❤️❤️
আমরা সত্যিই বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে গর্বিত

25/08/2024

এক মাসের বাচ্চা সহ তিনজন বাচ্চা নিয়ে মা-বাবা আটকে আছে বাড়ির ছাদে এবং না খেয়ে আছে। এভাবে থাকলে বাচ্চাদের বাঁচানো সম্ভব হবেনা।
উদ্ধার করা অত্যন্ত জরুরী। ওই স্থানে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ।
নাম: বাবলু
ঠিকানা: আনন্দপুর, কাজী বাড়ি
হাসানবাদ, ফুলগাজী, ফেনী

Phone:
+8801316387172
+8801818000599

25/08/2024

ভারতের ছেড়ে দেয়া বন্যায় অসহায় প্রাণীগুলা।

25/08/2024

ইনশাআল্লাহ একটু পরে রওনা দিচ্ছি ফেণির দিকে প্রায় ৬০০০ থেকে ৭০০০ শুকনো খাবার ও ঔষধ এবং উদ্ধার সামগ্রী নিয়ে। দোয়া করবেন আমাদের জন্য।

খাগড়াছড়ি বন্যার্তদের জন্যে খাবার খিচুড়ি তৈরি করছেন চাকমা সম্প্রদায়ের মানুষজন ❤️
25/08/2024

খাগড়াছড়ি বন্যার্তদের জন্যে খাবার খিচুড়ি তৈরি করছেন চাকমা সম্প্রদায়ের মানুষজন ❤️

25/08/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্যাকেজিং এর কাজের জন্য শতাধিক ভলিন্টিয়ার প্রয়োজন

বাবা
25/08/2024

বাবা

Address

Ramna
1217

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Help People & Save Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share