রোকেয়া বিতর্ক অঙ্গন - Ruqayyah Bitarka Angan - RBA

  • Home
  • Bangladesh
  • Ramna
  • রোকেয়া বিতর্ক অঙ্গন - Ruqayyah Bitarka Angan - RBA

রোকেয়া বিতর্ক অঙ্গন - Ruqayyah Bitarka Angan - RBA Debate is a special skill which shows speaking with arguements is an art.

In the small courtyard of the historical Ruqayyah Hall of Dhaka University, RBA is the field of unveiling the talents of the artists of logic and speech.

18/08/2026

Regular English Session

Motion : This house would ban homework for primary school students.

Date: 18.08.2026

Time: 10 pm.

Venue : Club room (behind Shapla Bhaban tv room)

রোকেয়া বিতর্ক অঙ্গন-এর আয়োজনে জাঁকজমকপূর্ণ আবহে উদযাপিত হলো তিন দিনব্যাপী "অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬।" বৈচিত্র্য...
16/08/2026

রোকেয়া বিতর্ক অঙ্গন-এর আয়োজনে জাঁকজমকপূর্ণ আবহে উদযাপিত হলো তিন দিনব্যাপী "অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬।" বৈচিত্র্যময় বাগ্মিতা ও যুক্তি-তর্কের এই লড়াইয়ে হলের তরুণ তার্কিকরা তাদের চমৎকার মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখেন।

প্রতিযোগিতার সূচনা ঘটে ১২ আগস্ট, যেখানে প্রাণবন্ত পাবলিক স্পিকিং রাউন্ডের মাধ্যমে বাছাই পর্ব শেষে সেরা ২৪ জন সম্ভাবনাময় প্রতিযোগীকে মূল পর্বের জন্য নির্বাচিত করা হয়। ১৪ আগস্ট দিনব্যাপী চলে ৩ রাউন্ডের ট্যাব বিতর্ক এবং শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল পর্ব।

১৫ আগস্ট এক উৎসবমুখর আবহে আয়োজিত হয় প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যুক্তির নিখুঁত উপস্থাপন ও শাণিত বক্তব্যে বিচারকদের মুগ্ধ করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মারজান বিনতে আমিনউল্লাহ। চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে ১ম রানার আপ হন আনিকা বুশরা সিফাত এবং অসাধারণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে ২য় রানার আপ হন নাজিফা তাজনুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে স্মারক তুলে দেন রোকেয়া হলের মাননীয় প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক আমিরুস সালাত। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবেশ গঠনে শিক্ষার্থীদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বক্তারা সহশিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখে আয়োজনের শোভা বর্ধন করেন রোকেয়া হলের আবাসিক শিক্ষিকা সামশাদ নওরীন ও তাপসী রাবেয়া ম্যাম, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি সাজিদ হাসান এবং রোকেয়া হল সংসদের সহ-সভাপতি ফাতেমাতুল জান্নাত ইমা।

সমগ্র অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন রোকেয়া বিতর্ক অঙ্গনের সভাপতি তাহমিদা মালিহা এবং সাবলীল ভাবে পুরো সময় ধরে চমৎকারভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহিনুর আক্তার মীম।

13/08/2026

অনিবার্য কারণ বশত আজকের সাপ্তাহিক বাংলা সেশনটি বন্ধ থাকবে।

সকলকে আমন্ত্রণ। ১৩ আগস্ট,বৃহস্পতিবার,  সন্ধ্যা ৭ টা৭ই মার্চ অডিটোরিয়াম এ।
12/08/2026

সকলকে আমন্ত্রণ।
১৩ আগস্ট,বৃহস্পতিবার, সন্ধ্যা ৭ টা
৭ই মার্চ অডিটোরিয়াম এ।

ছাত্র-জনতা অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে “দ্রোহে ও নির্মাণে রোকেয়া”—রোকেয়া হলের নারী শিক্ষার্থীদের দ্রোহ, সাহস, অংশগ্রহণ ও নেতৃত্বের ইতিহাসকে স্মরণ এবং নির্মাণের আগামী পথচলায় নারী নেতৃত্বের গুরুত্বকে সামনে রেখে আয়োজিত বিশেষ অনুষ্ঠান।

এরই অংশ হিসেবে থাকছে বিশেষ প্রদর্শনী বিতর্ক—

“গণতন্ত্র এই সংসদ মনে করে রাজনৈতিক দলগুলো জুলাই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে।”

🎙️ সরকারি দল বনাম বিরোধী দল
⚔️ যুক্তি, তর্ক ও পাল্টা যুক্তির জমজমাট লড়াইয়ে রোকেয়া হলের শিক্ষার্থীরা তুলে ধরবেন তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি।

📍 স্থান: ৭ মার্চ অডিটোরিয়াম
🕖 সময়: সন্ধ্যা ৭টা

আয়োজনে: রোকেয়া হল সংসদ
সহযোগিতায়: রোকেয়া বিতর্ক অঙ্গন

11/08/2026

[অনিবার্য কারণ বশত আজকের ইংরেজি সেশনের পরিবর্তে বাংলা সেশন পরিচালিত হবে]

বিশেষ বাংলা অধিবেশন

প্রস্তাবনা: এই সংসদ ঢাকার যানজট নিরসনে অবকাঠামোগত উন্নয়নের চেয়ে প্রশাসনিক সংস্কার কার্যক্রমকে অধিক গুরুত্ব দিবে।

তারিখ: ১১-০৮-২০২৬

সময়: রাত ১০ টা
স্থান: ক্লাব রুম (শাপলা ভবন টিভি রুমের পেছনে)।

অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ কে সামনে রেখে বিতর্কের দক্ষতা ও যুক্তিনির্ভর চিন্তন বিকাশে রোকেয়া বিতর্ক অঙ্গন কর্তৃক আ...
08/08/2026

অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ কে সামনে রেখে বিতর্কের দক্ষতা ও যুক্তিনির্ভর চিন্তন বিকাশে রোকেয়া বিতর্ক অঙ্গন কর্তৃক আয়োজিত হলো একটি বিতর্ক বিষয়ক কর্মশালা।
বিতর্কের মৌলিক কৌশল, যুক্তি উপস্থাপন, বিষয় বিশ্লেষণ এবং কার্যকর বক্তৃতা প্রদানের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নবীন বিতার্কিকদের জন্য এ কর্মশালাটির আয়োজন করা হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হাউজ অব ডিবেটরস-এর সভাপতি রিদওয়ান উল্লাহ মুহসিন গাজী এবং শহীদুল্লাহ্ হল ডিবেটিং ক্লাবের সভাপতি মো: সাব্বির হোসেন। তারা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিতর্কের বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষকদ্বয় তাঁদের অভিজ্ঞতা ও বাস্তব বিতর্কের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর ও গঠনমূলক চিন্তায় উৎসাহিত করেন। কর্মশালায় উপস্থিত ছিলো রোকেয়া হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীগণ। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য।

কর্মশালাটি অংশগ্রহণকারীদের জন্য জ্ঞানার্জন, অভিজ্ঞতা বিনিময় এবং নিজেদের বিতর্ক দক্ষতা শাণিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে সমাপ্ত হয়।

Address

Ramna
DHAKA1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when রোকেয়া বিতর্ক অঙ্গন - Ruqayyah Bitarka Angan - RBA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share