14/12/2025
🌸 কৃতজ্ঞতা ও ধন্যবাদজ্ঞাপন 🌸
🎓 বৃত্তি পরীক্ষা ২০২৫
সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে রামগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫।
এই আয়োজনের পরিকল্পনা পর্যায় থেকে শুরু করে বাস্তবায়নের শেষ মুহূর্ত পর্যন্ত প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও প্রুফ যাচাই, ফরম বিতরণ ও ব্যবস্থাপনা, পরীক্ষাকেন্দ্র পরিচালনা, হল পরিদর্শন, শৃঙ্খলা রক্ষা, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুত এবং সার্বিক সমন্বয়ে যাঁরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন—সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্যকে, যাঁরা দায়িত্বের সীমারেখা ছাড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং পুরো আয়োজনকে সুশৃঙ্খল ও কার্যকর রাখতে নিরলস পরিশ্রম করেছেন।
এছাড়াও আন্তরিক ধন্যবাদ জানাই সেই সকল সহযোদ্ধাদের, যাঁরা কার্যনির্বাহী কমিটির সদস্য না হয়েও নীরবে, নিঃস্বার্থভাবে সময় ও শ্রম দিয়ে এই আয়োজনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আপনাদের অবদান সত্যিই প্রশংসনীয়।
🌟 বিশেষ কৃতজ্ঞতা 🌟
সংগঠনের সভাপতি জনাব Zamil Yousuf ভাইকে, যাঁর দূরদর্শী নেতৃত্ব, সুপরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানের মাধ্যমে এই বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
ধন্যবাদান্তে
জহির উদ্দিন মোঃ বাবর
সাধারণ সম্পাদক
রামগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন