Ichapur Youth Foundation

Ichapur Youth Foundation নতুন প্রজন্ম, নতুন সম্ভাবনা,ইয়ুথ ফাউন্ডেশন 🤝

আলহামদুলিল্লাহ।ইছাপুর ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের সংগঠনের কার্যকরী সদস্য মোমিন ভাইয়ের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্...
02/01/2026

আলহামদুলিল্লাহ।
ইছাপুর ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের সংগঠনের কার্যকরী সদস্য মোমিন ভাইয়ের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এই ক্ষুদ্র উপহারের মাধ্যমে ১৫০টিরও বেশি পরিবারে শীতবস্ত্র পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

মানবতার সেবায় এমন উদ্যোগে পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ তায়ালা সবাইকে উত্তম প্রতিদান দান করুন।

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইছাপুর ইয়ুথ ফাউন্ডেশনের আগের কমিটি আজ থেকে বিলুপ্ত ঘোষণা করা হলো...
29/12/2025

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইছাপুর ইয়ুথ ফাউন্ডেশনের আগের কমিটি আজ থেকে বিলুপ্ত ঘোষণা করা হলো। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ফাউন্ডেশনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৩০ (ত্রিশ) কার্য দিবসের মধ্যে একটি নতুন কমিটি গঠন ও ঘোষণা করা হবে। নতুন কমিটি ঘোষণার আগ পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম আদর্শনের সভাপতির সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে।

সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা যাচ্ছে, যাতে ইছাপুর ইয়ুথ ফাউন্ডেশন ভবিষ্যতে আরও কার্যকরভাবে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করতে পারে।

ধন্যবাদান্তে,
সভাপতি: মাসুদ রানা
ইছাপুর ইয়ুথ ফাউন্ডেশন

21/11/2025

একটি ঘোষণা...
সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জরুরী রক্ষণাবেক্ষণ ও বৈদ্যুতিক লাইনের আশেপাশের গাছের ডালপালা কাটা জনিত কারণে আগামীকাল শনিবার সকাল ৮:০০ হতে বিকাল ৩:৩০ পর্যন্ত রামগঞ্জ বাজার, থানা ও আশেপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন রামগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি।

প্রচারে ডিজিএম
পল্লী বিদ্যুৎ, রামগঞ্জ।

🔥🩸 রক্তদান 🩸🔥ডোনেট নং : ৩৫ব্লাড গ্রুপ : O(+) / ও পজিটিভতারিখ : ২-১১-২৫স্থান : আধুনিক হসপিটাল, রামগঞ্জ।আলহামদুলিল্লাহ,মান...
02/11/2025

🔥🩸 রক্তদান 🩸🔥

ডোনেট নং : ৩৫
ব্লাড গ্রুপ : O(+) / ও পজিটিভ
তারিখ : ২-১১-২৫
স্থান : আধুনিক হসপিটাল, রামগঞ্জ।

আলহামদুলিল্লাহ,
মানবিক সংগঠন ইয়ুথ ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমাদের Ahmed Kawser ভাই ওনার ৩য় বার ডোনেটের মাধ্যমে সংগঠনের ৩৫তম ব্যাগ রক্তদান সম্পন্ন। 😍✌️

রামগঞ্জ আধুনিক হসপিটালে কিডনি জটিলতায় আক্রান্ত একজন ভদ্রমহিলাকে রক্তদানে এগিয়ে আসেন তিনি। 💙🫂

🎉 রক্তদানের মত মানবিক কাজে এগিয়ে আসায় সংগঠনের পক্ষ থেকে জানায় ধন্যবাদ ও অভিনন্দন 🎉

🩸 মানবতার টানে, ভয় নেই রক্তদানে 🩸
🩸 তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ 🩸

াউন্ডেশন_ব্লাড_ডোনেট_নং_৩৫

🌟 ইছাপুর ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🌟আমাদের প্রিয় সংগঠন ইছাপুর ইয়ুথ ফাউন্ডেশন-এর সম্মানিত স...
23/10/2025

🌟 ইছাপুর ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🌟

আমাদের প্রিয় সংগঠন ইছাপুর ইয়ুথ ফাউন্ডেশন-এর সম্মানিত সভাপতি জনাব মাসুদ রানা সাহেবকে নুনিয়া পাড়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির নতুন কমিটিতে শিক্ষানুরাগী সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় জানাই আন্তরিক শুভেচ্ছা ও হৃদয়ের গভীর থেকে অভিনন্দন 🎉

আমরা বিশ্বাস করি তাঁর প্রজ্ঞা, নিষ্ঠা ও নেতৃত্বগুণ মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
তাঁর সফল দায়িত্ব পালন ও ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য রইল ইছাপুর ইয়ুথ ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে অশেষ শুভকামনা ও অবিরাম সমর্থন ❤

🔥🩸 রক্তদান 🩸🔥ডোনেট নং : ৩৪ব্লাড গ্রুপ : O(+) / ও পজিটিভতারিখ : ২১-০৯-২৫স্থান : আধুনিক হসপিটাল, রামগঞ্জ।আলহামদুলিল্লাহ,মা...
21/09/2025

🔥🩸 রক্তদান 🩸🔥

ডোনেট নং : ৩৪
ব্লাড গ্রুপ : O(+) / ও পজিটিভ
তারিখ : ২১-০৯-২৫
স্থান : আধুনিক হসপিটাল, রামগঞ্জ।

আলহামদুলিল্লাহ,
মানবিক সংগঠন ইয়ুথ ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমাদের সম্মানিত সদস্য আহমেদ তারেক ভাই ওনার ৫ম বার ডোনেটের মাধ্যমে সংগঠনের ৩৪তম ব্যাগ রক্তদান সম্পন্ন। 😍✌️

রামগঞ্জ আধুনিক হসপিটালে একজন ভদ্রমহিলাকে রক্তদানে এগিয়ে আসেন তিনি। 💙🫂

🎉 রক্তদানের মত মানবিক কাজে এগিয়ে আসায় সংগঠনের পক্ষ থেকে জানায় ধন্যবাদ ও অভিনন্দন 🎉

🩸 মানবতার টানে, ভয় নেই রক্তদানে 🩸
🩸 তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ 🩸

াউন্ডেশন_ব্লাড_ডোনেট_নং_৩৪

16/09/2025

এক ব্যাগ AB+ ব্লাড লাগবে। ইমারজেন্সী।

রামগঞ্জ পল্লী বিদ্যুতের ১১১ জনের মধ্যে  ৯৯ জন            কর্মস্থলে অনুপস্থিত ❗চারদফা দাবী আদায়ে রামগঞ্জ পল্লী বিদ্যুৎ সম...
07/09/2025

রামগঞ্জ পল্লী বিদ্যুতের ১১১ জনের মধ্যে ৯৯ জন কর্মস্থলে অনুপস্থিত ❗
চারদফা দাবী আদায়ে রামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ১১১জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে ৯৯জন ছুটির দরখাস্ত দিয়ে ছুটিতে চলে গেছেন।
এতে করে উপজেলার কোথাও বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিং বা কোন ধরনের অপ্রীতির ঘটনা ঘটলে তা কেউ দেখার নেই বলে জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এছাড়া পানপাড়া, আজিমপুর-করপাড়া, ভাটরা ও ভাদুর বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সকল কর্মচারীগণ দাবী আদায় হওয়া না পর্যন্ত কর্মস্থলে যোগ না দেয়ার জন্য মোবাইল ফোন রামগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম এর কাছে মোবাইল ফোন জমা দিয়েছেন। এ ঘটনায় উক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের মেইন সংযোগ চালু বা বন্ধ করার মতোও কেউ থাকলো না বললেই চলে।
চারদফা দাবীর প্রেক্ষিতে ছুটিতে যাওয়া কর্মচারীরা জানান, আগামী ৫ কার্যদিবসের মধ্যে বিদ্যুৎ বিভাগের গঠিত দুইটি কমিটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল এবং বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করতে হবে। কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুতদের স্বপদে পূর্ণবহাল, অন্যায়ভাবে বদলিকৃতদের পদায়ন, বরখাস্তদের পূর্ণবহাল, সংযুক্তদের বরখাস্ত, লাইনম্যানদের কর্মঘন্টা নির্ধারণ, বরখাস্ত পাঁচজনকে পূর্ণবহাল ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি রামগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মুহম্মদ শাহীন রেজা ফরাজী ঘটনার সত্যতা স্বীকার করে জানান ১১১জনের মধ্যে ৯৯জন ছুটির দরখাস্ত দিয়ে চলে গেছেন, বিদ্যুৎ বিতরণ উপকেন্দ্রের কর্মচারীগণ মোবাইল জমা দিয়ে অফিস ত্যাগ করেন। আমরা কয়েকজন নন-টেকনিক্যাল যারা রয়েছি তারা ইচ্ছা করলেও যেতে পারি না।

ডোনেট নং : ৩০, ৩১, ৩২,৩৩ব্লাড গ্রুপ : O + তারিখ : ০১-০৯-২৫স্থান : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।আলহামদুলিল্লাহ,মানবিক সংগঠন...
02/09/2025

ডোনেট নং : ৩০, ৩১, ৩২,৩৩
ব্লাড গ্রুপ : O +
তারিখ : ০১-০৯-২৫
স্থান : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

আলহামদুলিল্লাহ,
মানবিক সংগঠন ইয়ুথ ফাউন্ডেশন এর পক্ষ থেকে এক ডেঙ্গু রোগীর জরুরি প্রয়োজনে ৪ ব্যাগ রক্তের ব্যবস্থা করা হয়েছে।
ব্লাড ম্যানেজ করেছেন আমাদের সন্মানিত সদস্য Arfan Islam ❤️✌️

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীর জন্য সদয় হয়ে এগিয়ে আসেন ৪ জন মহানুভব রক্তদাতা। যদিও তারা আমাদের সংগঠনের সদস্য নন, তবুও তাদের সহযোগিতায় সংগঠনের ৩০, ৩১, ৩২, ৩৩ তম ব্যাগ রক্তদান সম্পন্ন হলো। 😍👏

মানবতার টানে, ভয় নেই রক্তদানে 💙🫂
🎉 রক্তদানের মত মহৎ ও মানবিক কাজে এগিয়ে আসায় ইয়ুথ ফাউন্ডেশন পরিবার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে 🎉

🩸 তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ 🩸
াউন্ডেশন_ব্লাড_ডোনেট_নং_৩০_৩১_৩২_৩৩

01/09/2025

Breaking news
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে।আহত কয়েক হাজার।
হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

Address

Ichapur
Ramganj
3720

Alerts

Be the first to know and let us send you an email when Ichapur Youth Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share