সংশপ্তক অ্যাসোসিয়েশন

সংশপ্তক অ্যাসোসিয়েশন একটি নিবন্ধিত সামাজিক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।

সংশপ্তক আ্যসোসিয়েশন একটি নিবন্ধিত, অরাজনৈতিক, অলাভজনক, আর্ত- মানবতার সেবায় নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।

একদল সুন্দর মনের মানুষদের উদ্যোগে,সমাজ থেকে বৈষম্য
দূরীকরনের মাধ্যমে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করাই সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

সংগঠনটির উদ্যোগে লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার পৌর শহরে “প্রচেষ্টা পাঠশালা” নামক একটি সুবিধাবণ্চিত শিশুদের স্কুল পরিচালিত হয়। উক্ত প্রতিষ্ঠানে শিশুরা ব

িনামূল্যে শিক্ষা গ্রহন করে আসছে।

এছাড়াও, সংগঠনটির উদ্যোগে বয়স্কদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থার জন্য "বয়স্ক বিদ্যানিকেতন" স্কুল পরিচালনা করছে, প্রতিবন্ধী মানুষের সেবায় "মানবতার নিমিত্ত" শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে "সাম্য ক্লাব" প্রতিষ্ঠা, "যৌতুক কে না বলি" অনলাইন প্লাটফর্ম এবং রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে “মানবতার দেয়াল” নামক শাখা পরিচালিত হয়ে আসছে।

11/08/2026

চলছে পাঠদান.....🇧🇩
সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে স্কুল "প্রচেষ্টা পাঠশালা"

পরিচালনায়:- সংশপ্তক অ্যাসোসিয়েশন, রামগঞ্জ, লক্ষ্মীপুর।

28/07/2026

প্রজেক্ট:- শিশু সুরক্ষা🇧🇩

রামগঞ্জ আল-ফোরকান ইসলামি মাদ্রাসায় সংশপ্তক অ্যাসোসিয়েশন এর উদ্যোগে শিশু সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতামূলক প্রোগ্রাম "শিশু সুরক্ষা" সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।🇧🇩

শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করতে সচেতনতাই আমাদের প্রথম দায়িত্ব। 🌸🛡️

এই আয়োজনের মাধ্যমে কোমলমতি শিশুদের সহজ ও বোধগম্য ভাষায় Good Touch ও Bad Touch-এর পার্থক্য শেখানো হয়েছে। পাশাপাশি, কোনো অস্বস্তিকর বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলে কীভাবে সাহসের সঙ্গে অভিভাবক বা শিক্ষকের কাছে বিষয়টি জানাতে হবে, সে বিষয়েও তাদের সচেতন করা হয়েছে।

একটি নিরাপদ, সুন্দর ও শিশুবান্ধব সমাজ গড়ে তুলতে এমন সচেতনতামূলক কার্যক্রম আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

🤝 আয়োজনে: সংশপ্তক অ্যাসোসিয়েশন
(একটি নিবন্ধিত, সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন)

📍স্থান: রামগঞ্জ আল-ফোরকান ইসলামিয়া মাদ্রাসা, রামগঞ্জ, লক্ষ্মীপুর।

#শিশু_সুরক্ষা #সচেতনতা

20/07/2026
শ্রদ্ধেয় রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এবং সংশপ্তক অ্যাসোসিয়েশন এর সম্মানিত উপদেষ্টা জনাব কাজী আতিকুর রহম...
15/07/2026

শ্রদ্ধেয় রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এবং সংশপ্তক অ্যাসোসিয়েশন এর সম্মানিত উপদেষ্টা জনাব কাজী আতিকুর রহমান স্যারের সাথে সংশপ্তক পরিবারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়।

এই সময়ে সংশপ্তক অ্যাসোসিয়েশন এর অতীত ও বর্তমান সামাজিক কর্মকান্ড এবং ভবিষ্যৎ কার্য পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্যারের আন্তরিকতা এবং সহযোগিতাপূর্ণ মনোভাব দেখে সংশপ্তক পরিবার সত্যি মুগ্ধ হয়েছে।

সংশপ্তক পরিবারের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং একই সাথে স্যারের সুস্থতা কামনা করছি।

সংশপ্তক অ্যাসোসিয়েশন একটি নিবন্ধিত, সামাজিক, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, রামগঞ্জ, লক্ষ্মীপুর।

09/07/2026

___প্রতিটি শিশুরই আনন্দে ভরা শৈশবের অধিকার আছে। সেই বিশ্বাস থেকেই আমাদের এই ছোট্ট আয়োজন।🌼

রামগঞ্জ উপজেলার নিবন্ধিত, সামাজিক, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সংশপ্তক অ্যাসোসিয়েশন কর্তৃক পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল প্রচেষ্টা পাঠশালার শিশুদের নিয়ে পিকনিকের আয়োজন করা হয়।

এই বাচ্চাদের খুশি রাখতে এবং সুন্দর দিন উপহার দিতে সংশপ্তক পরিবার প্রায় সময় এমন আয়োজন করে থাকে।

আমাদের এই আয়োজনে সহযোগিতা করেছেন সংশপ্তক অ্যাসোসিয়েশন পরিবারের সম্মানিত স্বেচ্ছাসেবী জনাব Tahsin Ahmad
আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দিক।

01/06/2026

🌙🐄 ত্যাগের আনন্দ সবার জন্য 🐄🌙

পবিত্র ঈদুল আযহা আমাদের শেখায় ত্যাগ, ভালোবাসা ও মানবতার অনন্য শিক্ষা। সেই চেতনাকে হৃদয়ে ধারণ করে সংশপ্তক অ্যাসোসিয়েশন সমাজের সুবিধাবঞ্চিত ও কুরবানি দেওয়ার সামর্থ্যহীন পরিবারের পাশে দাঁড়িয়েছে।

এই মহৎ উদ্যোগে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে জনাব ফরিদ আহমেদ ভুঁইয়া মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা। তাঁদের অবদান অনেক পরিবারের ঈদের আনন্দকে পরিপূর্ণ করবে, ইনশাআল্লাহ।

আসুন, আমরা সবাই মানবতার সেবায় এগিয়ে আসি এবং ঈদের প্রকৃত আনন্দ ভাগাভাগি করে নেই। ❤️

✨ মানুষ মানুষের জন্য, ঈদের আনন্দ সবার জন্য।

#ঈদুলআযহা

Address

রামগঞ্জ সিটি প্লাজার দক্ষিণ-পশ্চিম পাশ ওয়াপদা পাড় সংলগ্ন
Ramganj
3720

Alerts

Be the first to know and let us send you an email when সংশপ্তক অ্যাসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সংশপ্তক অ্যাসোসিয়েশন:

Shortcuts

Share