Rajshahi Wikimedia Community

Rajshahi Wikimedia Community Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rajshahi Wikimedia Community, Community Organization, Rajshahi.

রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায় রাজশাহী বিভাগে উইকিমিডিয়া বাংলাদেশের একটি স্থানীয় সম্প্রদায় যারা রাজশাহীতে উইকিপিডিয়া তথা উইকিমিডিয়া প্রকল্পসমূহ প্রচার ও প্রসারে কাজ করছে। বাংলা উইকিপিডিয়ার রাজশাহী সম্প্রদায় ২০১৫ সাল হতে উইকিমিডিয়া বাংলাদেশের সাথে সমন্বিতভাবে রাজশাহীসহ বাংলাদেশের বাংলা উইকিপিডিয়া এবং উইকিমিডিয়ার আরও অন্যান্য প্রকল্পের সম্প্রসারনের জন্য কাজ করে আসছে।

গতকাল ১৮ জুলাই রাজশাহী কলেজে একটি উইকিপিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজশাহী কলেজের ক্লাব অব ম্যাথেমেটিক্স ও রাজশাহী উইকিম...
19/07/2026

গতকাল ১৮ জুলাই রাজশাহী কলেজে একটি উইকিপিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজশাহী কলেজের ক্লাব অব ম্যাথেমেটিক্স ও রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়ের যৌথ উদ্যোগে কর্মশালাটির আয়োজন করা হয়। কর্মশালায় উক্ত কলেজের প্রায় ৮০ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে গতকাল অনুষ্ঠিত হয়ে গেল মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত ...
05/04/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে গতকাল অনুষ্ঠিত হয়ে গেল মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বার্ষিক কুইজ প্রতিযোগিতা 'উইকিস্কলার ২০২৬'-এর আঞ্চলিক পর্ব। রাজশাহী অঞ্চলের এই চূড়ান্ত লড়াইয়ে রাজশাহী, পাবনা ও বগুড়া জেলার মোট ৬টি স্কুল অংশ নেয়।

'ক' গ্রুপ (৬ষ্ঠ-৮ম শ্রেণি): এই বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বগুড়া পুলিশ লাইন্স এন্ড কলেজের শিক্ষার্থী শরীফ ইবনে সালেক সুসা।

'খ' গ্রুপ (৯ম-১০ম শ্রেণি): এই বিভাগে সেরা হয়েছে বগুড়ার দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোহাম্মদ জুবাইর হক।

দিনভর চলা এই আয়োজনে অংশগ্রহণকারীদের মাঝে জ্ঞানচর্চা ও উইকিপিডিয়া ভিত্তিক কুইজের দারুণ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

--

The regional final of the annual quiz competition 'WikiScholar 2026', organized by Wikimedia Bangladesh for secondary school students, was held yesterday at the Deans' Complex of Rajshahi University. A total of six schools from Rajshahi, Pabna, and Bogra districts competed in this regional round.

Here are the highlights of the competition results:

* Group A (Class 6–8): Sharif Ibn Salek Susa from Bogura Police Lines School and College emerged as the champion.
* Group B (Class 9–10): Mohammad Zubair Huque from Dupchanchia BIAM Laboratory School and College, Bogura, secured the championship title.

The day-long event witnessed great enthusiasm among students regarding knowledge-sharing and Wikipedia-based quizzing.

15/01/2026

উইকিপিডিয়া আজ ২৫ বছরে পা রাখলো!

একটি “অসম্ভব স্বপ্ন” থেকে আজ এটি হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য মুক্ত জ্ঞানভান্ডার—কোটি কোটি পাঠক, লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবকের যৌথ প্রচেষ্টায় গড়ে ওঠা এক মানবিক ইন্টারনেট।
এই ২৫ বছর মানে শুধু জ্ঞান নয়—সহযোগিতা, ঐকমত্য আর মানুষের ওপর আস্থা।

এই ভিডিওটি সেই যাত্রা আর আমাদের সবার অবদানকে উদযাপনের ছোট্ট একটি প্রয়াস।

জ্ঞানের ভবিষ্যৎ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

ভিডিও: উইকিমিডিয়া ফাউন্ডেশন
বাংলা অনুবাদ ও সম্পাদনা: শাকিল হোসেন

Address

Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi Wikimedia Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rajshahi Wikimedia Community:

Shortcuts

Share