02/07/2026
🎉🎉🎉 সংবর্ধনা বার্তা 🎊 👏 💐
গর্ব ও আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের এলাকার সমসপুর দাখিল মাদ্রাসার কৃতী সন্তান ও আমাদের ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্যদের ব্যাচমেট রবিউল ইসলাম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।
তাঁর এই অসাধারণ সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং আমাদের পুরো এলাকার জন্য এক গৌরবময় অধ্যায় এবং নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস। তাঁর নিষ্ঠা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
ইয়াং ইউনিটি ক্লাব-এর পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও সংবর্ধনা জানাই। আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণে সফল কর্মজীবন কামনা করি।
অভিনন্দন ও শুভকামনা, প্রিয় রবিউল ইসলাম