LifeRoot Welfare Foundation

LifeRoot Welfare Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from LifeRoot Welfare Foundation, Nonprofit Organization, Rajshahi.

লাইফ রুট ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি অলাভজনক, অরাজনৈতিক, মানব কল্যাণে নিবেদিত ,জলবায়ু, পরিবেশ,দারিদ্রতা,শিক্ষা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও সেবামূলক প্রতিষ্ঠান। সেবা,স্বচ্ছতা, জবাবদিহিতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদের প্রধান লক্ষ্য।

29/03/2026

🌙 ঈদের আনন্দ ভাগাভাগি হোক সবার মাঝে 🌙

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লাইফরুট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ১৯/০৩/২০২৬ তারিখে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম সাফল্যের সাথে সম্পন্ন করেছে। আমরা মোট ৬০ টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি।এই আয়োজন শুধু উপহার বিতরণেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি ছিল মানবতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের এক বাস্তব প্রতিফলন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের প্রতিটি মানুষ সেই আনন্দে অংশীদার হতে পারে।এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে যারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা। আপনাদের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি ও অনুপ্রেরণা।🍀🌿💚
লাইফরুট ওয়েলফেয়ার ফাউন্ডেশন সবসময়ই মানব কল্যাণে নিবেদিত থেকে একটি সহমর্মিতাপূর্ণ ও মানবিক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
🤝 আসুন, আমরা একসাথে মানবতার পাশে দাঁড়াই।

আজ লাইফরুট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী—আমাদের অঙ্গীকার, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে নিবেদিত এক যাত্রার গুরুত্...
28/03/2026

আজ লাইফরুট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী—আমাদের অঙ্গীকার, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে নিবেদিত এক যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক।
প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা জলবায়ু ও পরিবেশ সংরক্ষণ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও বিনোদনসহ বহুমুখী সেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রয়াস চালিয়ে যাচ্ছি। মানবতার সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদের প্রতিটি কার্যক্রমের মূল ভিত্তি।
এই পথচলায় যারা আমাদের সাথে থেকেছেন—সম্মানিত শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক ও সহযোগী সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের অব্যাহত সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই তাৎপর্যপূর্ণ দিনে আমরা নতুন উদ্যমে অঙ্গীকার করছি—মানবতার কল্যাণে আরও কার্যকর, টেকসই ও বিস্তৃত সেবামূলক কার্যক্রম পরিচালনা করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাবো।
🌿 লাইফরুট ওয়েলফেয়ার ফাউন্ডেশন
মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ
#প্রতিষ্ঠাবার্ষিকী

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায়  নিহতদের পরিবারের প্রতি লাইফরুট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের গভীর শোক ও সমব...
26/03/2026

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি লাইফরুট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের গভীর শোক ও সমবেদনা। এই অপূরনীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তায়ালা তাদের শহীদ হিসেবে কবুল করুক এবং তাদের পরিবারকে এই সংকটময় সময়ে ধৈর্য ধরার তৌফিক দান করুক (আমিন)।

🌙✨ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ✨🌙লাইফরুট ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক।এই পবিত্র...
20/03/2026

🌙✨ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ✨🌙
লাইফরুট ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক।
এই পবিত্র দিনে মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের জীবন ভরে দিন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে।
আমরা প্রতিশ্রুতিবদ্ধ—মানবতার সেবায়, অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে।
আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার শক্তি।
💙 আসুন, এই ঈদে আমরা সবাই মিলে হাসি ভাগাভাগি করি, ভালোবাসা ছড়িয়ে দিই এবং মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করি।
🌿 LifeRoot Welfare Foundation
“স্বচ্ছতা, জবাবদিহিতা ও আল্লাহর সন্তুষ্টিই আমাদের লক্ষ্য”
ঈদ মোবারক! 🌙✨

20/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে
ঈদ উপহার সামগ্রী বিতরনের পূর্ব প্রস্তুতি চলছে।

আয়োজনে: LifeRoot Welfare Foundation 🌿

11/03/2026

আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা।আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন।" ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ,শান্তি এবং দৃঢ় করুক ভালোবাসার বন্ধন"।আশা বাঁচায়,আলো জ্বালায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে, Ashar Alo Foundation (আশার আলো ফাউন্ডেশনের) পরিবর্তিত নাম LifeRoot welfare Foundation এর উদ্দেগ্যে এই ঈদুল ফিতরে অসহায়,গরিব,ও দুস্থ পরিবারকে ঈদ উপহার বিতরনের পরিকল্পনা গ্রহন করেছি। এই কাজে আপনাদের সুপরামর্শ, এবং আর্থিক সহযোগিতাসহ সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।

কথাতেই আছে,
মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি তারা পেতে পারে নাহ😓

#ঈদ সামগ্রী বিতরণ সম্ভাব্য তারিখ- ১৭/০৩/২০২৬

সেবা,স্বচ্ছতা, জবাবদিহিতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনই
আমাদের প্রধান লক্ষ্য। পরিশেষে বলবো, নিজে শরিক হন এবং শেয়ার দিয়ে অন্যকে শরিক হওয়ার সুযোগ করে দিন।

BKash - 01773-391857

Nogod and Rocket -01646596265

Dutch Bangla bank👇
Account number : 1351050199204

Islami Bank PLC
Account number :20507770233073787 (Joint account)

# # কার্যক্রম পরিচালনায়:LifeRoot welfare Foundation ( লাইফরুট ওয়েলফেয়ার ফাউন্ডেশন)
বিস্তারিত জানতে: Fb page: LifeRoot welfare Foundation

নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।ধন্যবাদ দৈনিক চাদঁনীবাজার পত্রিকা কে💚🌿
16/01/2026

নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।ধন্যবাদ দৈনিক চাদঁনীবাজার পত্রিকা কে💚🌿

Found on Google from dailychandnibazar.com.bd

 #শীত_বস্ত্র_বিতরণএক টুকরো উষ্ণতা,   একটি জীবন এই  প্রতিপাদ্যকে সামনে রেখে আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে গত ১১/০১/২০২৬ তা...
14/01/2026

#শীত_বস্ত্র_বিতরণ

এক টুকরো উষ্ণতা, একটি জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে গত ১১/০১/২০২৬ তারিখে তানোর উপজেলার অন্তর্গত মু্ন্ডুমালা পৌরসভার বিভিন্ন গ্রামের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন আশার আলো ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো: জুয়েল কিবরিয়া (সহযোগী অধ্যাপক :বাংলা বিভাগ) রাজশাহী কলেজ। আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান সহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্য।

তানোরে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত — পুকুর, জমি, ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে!গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে আমাদের ম...
01/11/2025

তানোরে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত — পুকুর, জমি, ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে!
গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে আমাদের মাতৃভূমি তানোরের মুন্ডুমালা, পাচঁন্দর, গাল্লা, কৃষ্ণপুর, বাঁধাইড়,নারায়ণপুর,চিনাশো সহ থানার বিভিন্ন এলাকায়। এই টানা বৃষ্টিতে বহু পরিবারের ঘরবাড়ি, পুকুর ও ফসলের জমি ডুবে গেছে।অনেকের উঠান পর্যন্ত এখন হাঁটু সমান পানি। ঘরে ঢুকছে বৃষ্টির পানি, রান্না-বান্না থেকে শুরু করে দৈনন্দিন কাজেও দেখা দিয়েছে চরম ভোগান্তি।
বেশ কিছু এলাকায় ঘরের দেয়াল ভেঙে পড়েছে, গবাদিপশুদের রাখার জায়গা পর্যন্ত ডুবে গেছে। ছোট ছোট দোকান, স্কুলঘর, এমনকি মসজিদ-মন্দিরেও পানি ঢুকে পড়েছে।
রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে ।যার ফলে, স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের পক্ষে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে।চাষিরা বলছেন, এই বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। আর অল্প কিছু দিন পরে যে ধান উঠোনে থাকার কথা, সে ধান এখন পানির নিচে।যার ফলে,অনেক কৃষকের এই দুঃসময় কাটিয়ে উঠতে নাভিশ্বাস উঠে যাচ্ছে। মাছ চাষিরাও দুশ্চিন্তায়, কারণ অনেক পুকুরের ডুবে যাওয়ায়,পুকুরের মাছ ভেসে গেছে।
তবে আমরা মনে করি,সঠিক ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের পথ না থাকায় অল্প বৃষ্টিতেই তানোরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এবার টানা বৃষ্টিতে সেই সমস্যা ভয়াবহ আকার নিয়েছে।

এখন সবচেয়ে বেশি দরকার স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ— পানি নিষ্কাশন, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা, এবং স্থায়ী সমাধানের উদ্যোগ।
আমরা সবাই মিলে যদি একে অপরের পাশে দাঁড়াই, তাহলে এই বিপদের সময়টাও পার হয়ে যাওয়া সম্ভব।

01/07/2025

আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে গত ৫/০৬/২০২৫ তারিখে আশার আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬৯ টি পরিবার কে ঈদ সামগ্রী উপহার ও একটি পুরো পরিবারকে ঈদ বস্ত্র তুলে দেওয়া হয়।আপনাদের দেওয়া টাকায় তাদের মুখে হাসি ফুটিয়েছে।সেবা,স্বচ্ছতা , জবাবদিহিতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জন আশার আলো ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য। আপনাদের সুপরামর্শ ও সার্বিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
# পেজের সমস্যার কারণে এতদিন পোস্ট করা সম্ভব হয়নি।তার জন্য আশার আলো ফাউন্ডেশন আন্তরিক ভাবে দুঃখিত।

ঈদ মোবারক! পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক শান্তি, ভালোবাসা ও কল্যাণ।আত্মত্যাগ, সহমর্মিতা আর ভালোবাসার মহিমান্বিত ব...
06/06/2025

ঈদ মোবারক! পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক শান্তি, ভালোবাসা ও কল্যাণ।

আত্মত্যাগ, সহমর্মিতা আর ভালোবাসার মহিমান্বিত বার্তা নিয়েই ফিরে এসেছে ঈদুল আজহা। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা!

আপনার ও আপনার পরিবারের জন্য রইলো পবিত্র ঈদুল আজহার অফুরন্ত শুভকামনা। ঈদ মোবারক!

কোরবানির প্রকৃত শিক্ষা হোক আমাদের জীবনের পথপ্রদর্শক। ঈদুল আজহার শুভেচ্ছা রইলো সবাইকে।

Address

Rajshahi
6620

Website

Alerts

Be the first to know and let us send you an email when LifeRoot Welfare Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share