02/12/2025
গত ২১ নভেম্বর, শুক্রবার বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনোমি আন্ড অ্যাস্ট্রোফিজিক্স ২০২৬ রাজশাহী রিজিওনাল রাউন্ড সফলভাবে আয়োজন হয়েছে আমাদের ডিপার্টমেন্ট এ।
সবচেয়ে আনন্দ দিয়েছে ইন্টার্যাক্টিভ গেম সেশন—যেখানে অংশগ্রহণকারীরা সমীকরণ, ধারণা আর জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত আইডিয়া অভিনয় করে একে অপরকে অনুমান করিয়েছে। হাসি-খুশিতে ভরা সেই পরিবেশটাই ছিল দিনের সবচেয়ে উজ্জ্বল দিক।
এছাড়াও আরো ছিল কুইজ সেশন যেখানে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন রকম প্রশ্ন করা হয়েছে , যারা উত্তর দিতে পেরেছে তাদের জন্য ছিল উপহার ।
আরো একটি পর্ব হিসেবে ছিল আমাদের উপস্থিত অতিথিদের সাথে প্রশ্নোত্তর পর্ব , এই পর্বের প্রশ্নগুলো ছিল চমৎকার এবং অর্থবহ। আবার প্রশ্নোত্তর পর্বে যারা সেরা প্রশ্ন করেছে তাদের জন্যে ও ছিল উপহার।
আমাদের অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তুলেছেন সম্মানিত অতিথিরা—
ড. এফ. নাজরুল ইসলাম
চেয়ারম্যান, পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
ড. আবদুল্লাহ শামস বিন তারিক
প্রফেসর, পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
তাঁদের মূল্যবান বক্তব্য আমাদের আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।
BDOAA-এর প্রতি কৃতজ্ঞতা, আমাদের উপর আবারও আস্থা রাখার জন্য।
RUAC সামনে আরও বড় আয়োজন নিয়ে আসবে—ইনশাআল্লাহ
BDOAA 2026 – Rajshahi Regional
Another milestone achived as RUAC proudly organized this year’s regional round at Rajshahi University. From the focused exam sessions to our creative activities, the whole event radiated energy, curiosity, and passion for astronomy.
One of the highlights of the ceremony was our interactive gaming session — including a fun guessing game where participants acted out and identified equations, concepts, and astronomical ideas. The enthusiasm and laughter brought a special charm to the day!
We were honored to have
Dr. F. Nazrul Islam
Chairman, Department of Physics, University of Rajshahi
Dr. Abdullah Shams Bin Tariq
Professor, Department of Physics, University of Rajshahi
Their inspiring words and encouraging presence made the event even more impactful.
A heartfelt thanks to Bangladesh Olympiad on Astronomy and Astrophysics for trusting us once again. As a growing club, RUAC is excited to bring many more stellar events in the future!