03/09/2026
শহীদ মীর কাসেম আলী (রহ.)—স্মৃতিতে অম্লান, আদর্শে অবিচল!
আজ ৩ সেপ্টেম্বর—শহীদ মীর কাসেম আলী (রহ.)-এর শাহাদাতবার্ষিকী। ২০১৬ সালের এই দিনে তাঁকে ফাঁসির মাধ্যমে শহীদ করা হয়। তাঁর জীবন ছিল ইসলামী আদর্শ, মানবকল্যাণ, শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় নিবেদিত এক কর্মমুখর জীবন।
তিনি দেশের অন্যতম প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান “ইবনে সিনা”-কে একটি ছোট স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র থেকে হাসপাতাল, ডায়াগনস্টিক ল্যাব, ফার্মাসিউটিক্যাল শিল্প, ইমেজিং সেন্টার এবং “ইবনে সিনা মেডিকেল কলেজ” প্রতিষ্ঠার পর্যায়ে নিয়ে আসেন। তিনি ছিলেন ইবনে সিনা ট্রাস্টের প্রতিষ্ঠাতা।
তাঁর উদ্যোগ ও শ্রমে ইসলামী ব্যাংক হাসপাতাল-এর পাশাপাশি কাকরাইল, শাহজাহানপুর, বরিশাল, খুলনা, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক গড়ে ওঠে। রাজশাহীতে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও মেডিকেল টেকনোলজিক্যাল ইনস্টিটিউট তাঁর অসামান্য কর্মপ্রচেষ্টার স্মারক। তাঁর উদ্যোগে গড়ে ওঠা ফুয়াদ আল খাতিব হাসপাতালও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
শিক্ষা, গণমাধ্যম ও সমাজকল্যাণেও তাঁর অবদান ছিল বিস্তৃত। দিগন্ত মিডিয়া গ্রুপের চেয়ারম্যান হিসেবে তিনি দৈনিক নয়াদিগন্ত ও দিগন্ত টেলিভিশন পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। দেশের বাইরেও বিভিন্ন শিক্ষা, গবেষণা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর সম্পৃক্ততা ছিল।
এদেশে ইসলামী অর্থনীতি, ইসলামী শিক্ষা ব্যবস্থা, চিকিৎসাসেবা ও চিকিৎসাশাস্ত্রে অসামান্য অবদান রাখার জন্য যুগে যুগে মানুষ তাঁকে স্মরণ করবে। তাঁর কর্ম, স্বপ্ন ও মানুষের কল্যাণে নিবেদিত জীবন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আজকের এই দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ মীর কাসেম আলী (রহ.)-কে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর শাহাদাত কবুল করুন, তাঁর ভুলত্রুটি ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।
— শহীদ মীর কাসেম আলী মেমোরিয়াল সোসাইটি
#শহীদ_মীর_কাসেম_আলী
#শাহাদাতবার্ষিকী
#শহীদ_মীর_কাসেম_আলী_মেমোরিয়াল_সোসাইটি