আদিবাসী ছাত্র পরিষদ, Indigenous Students Council - ISC

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • আদিবাসী ছাত্র পরিষদ, Indigenous Students Council - ISC

আদিবাসী ছাত্র পরিষদ, Indigenous Students Council - ISC It was established in 31 july 2007 with some objectives. The first convention of ISC was held in 20-21 october 2007. Rajshahi is the central of ISC.

Indigenous Students Council (ISC) is a nonpolitical student organization has been working actively for indigenous students rights and demands in the plain land mostly North Bengal regions of Bangladesh since 2008. আদিবাসী ছাত্র পরিষদ, Indigenous Students Council (ISC) is a nonpolitical student organization has been working actively for indigenous students rights and demands in the plain land mostl

y western bordering regions of Bangladesh since 2008. Till date ISC covers its activities in 16 districts under Rajshahi, Rangpur and Khulna divisions building a strong network. It has around seven hundreds of indigenous students as members who are actively working with. ISC is the largest indigenous student organization in plain land of Bangladesh. ISC publish a little magazine as well called “SHAHOSI”. Join with us and raise indigenous voices. Indigenous Students Council (ISC) Central Committee, official WebSite:www.iscbd.wordpress.com

শোক বার্তা... জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম-এর সহধর্মিণী ববিতা টুডু আজ আন...
08/03/2026

শোক বার্তা...

জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম-এর সহধর্মিণী ববিতা টুডু আজ আনুমানিক রাত ৯:৪৫টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ববিতা টুডু দীর্ঘদিন যাবৎ মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

তাঁহার অকাল মৃত্যুতে আদিবাসী ছাত্র পরিষদের পক্ষে সভাপতি অনিল গজাড়, সাধারণ সম্পাদক শীত কুমার উরাও গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (২০২৫-২০২৬) শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুক আদিবাসী সহ সকল শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় আদিবাসী ছাত্র ...
16/01/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয় (২০২৫-২০২৬) শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুক আদিবাসী সহ সকল শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি।

আদিবাসী ছাত্র পরিষদ রাবি—নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ----------------------------------------------------------------------...
29/11/2025

আদিবাসী ছাত্র পরিষদ রাবি—নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন
------------------------------------------------------------------------------------------------
"জেগে ওঠো আদিবাসী ছাত্র সমাজ, ঐক্যবদ্ধ হ‌ও অধিকার আদায়ের সংগ্রামে" এই স্লোগানকে সামনে রেখে আদিবাসী শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, সাংস্কৃতিক মর্যাদা ও সংগঠিত অগ্রযাত্রাকে এগিয়ে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গঠিত হলো ‘আদিবাসী ছাত্র পরিষদ’-এর পূর্ণাঙ্গ কমিটি। নতুন কমিটি শিক্ষা, সংস্কৃতি, অধিকার ও নেতৃত্বের প্রতি অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবে আরও সাহসী পথে—একতা, জাতিগত পরিচয় ও ন্যায়ের দাবিকে সামনে রেখে।”

আদিবাসী ছাত্র পরিষদের পক্ষ থেকে যুব পরিষদের নবনির্বাচিত কমিটিকে সংগ্ৰামী শুভেচ্ছা ও অভিনন্দনআদিবাসী ছাত্র পরিষদের পক্ষ থ...
09/11/2025

আদিবাসী ছাত্র পরিষদের পক্ষ থেকে যুব পরিষদের নবনির্বাচিত কমিটিকে সংগ্ৰামী শুভেচ্ছা ও অভিনন্দন

আদিবাসী ছাত্র পরিষদের পক্ষ থেকে সম্প্রতি অনুষ্ঠিত আদিবাসী যুব পরিষদের ২য় কেন্দ্রীয় সম্মেলনে গঠিত নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে সংগ্ৰামী শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এক যৌথ বিবৃতিতে আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “আদিবাসী যুব পরিষদ দীর্ঘদিন ধরে আদিবাসী সমাজের তরুণ প্রজন্মের অধিকার, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে এই সংগ্রাম আরও বেগবান হবে বলে আমরা আশাবাদী।”

বিবৃতিতে আরও বলা হয়, আদিবাসী ছাত্র পরিষদ ও আদিবাসী যুব পরিষদ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, সাংগঠনিক ঐক্য, আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় এবং জাতিগত স্বার্থ রক্ষায় একসাথে কাজ করবে।

শেষে সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক সাবিত্রী হেমব্রম, এবং সাংগঠনিক সম্পাদক নিপেন উরাও সহ সকল নবনির্বাচিত সদস্যকে সংগ্ৰামী শুভেচ্ছা, অভিনন্দন ও ঐক্যের অঙ্গীকার জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশঃ
আদিবাসী ছাত্র পরিষদ
কেন্দ্রীয় কমিটি

রাবিতে আদিবাসী শিক্ষার্থীদের নবীন বরণ, সংবর্ধনা ও নতুন কমিটি গঠন ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার,দিনব্যাপী আদিবাসী ছাত্র পরিষদ ...
07/11/2025

রাবিতে আদিবাসী শিক্ষার্থীদের নবীন বরণ, সংবর্ধনা ও নতুন কমিটি গঠন

৭ নভেম্বর ২০২৫, শুক্রবার,দিনব্যাপী আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির উদ্যোগে শহীদ হবিবুর রহমান হলের খেলার মাঠ প্রাঙ্গনে রাবিতে (২০২৪-২০২৫) সেশনে নতুন আদিবাসী শিক্ষার্থীদের স্বাগতম এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে নবীন বরণ, সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নতুন কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সহ সভাপতি দিবাসনজিত সরদার এর সভাপতিত্বে এবং সাবেক সভাপতি সঞ্জয় উড়াও এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী পরিচালক হরেন্দ্রনাথ সিং, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি ছাত্র উপদেষ্টা ড. মোঃ আমিরুল ইসলাম (কনক), প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাবি জনসংযোগ দপ্তর প্রশাসক প্রফেসর ড.আখতার হোসেন মজুমদার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সূভাষ চন্দ্র হেমব্রম, আন্তর্জাতিক সম্পাদক খোকন সুইটেন মুরমু, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি অনিল গজাড় সধারণ সম্পাদক শীত কুমার উরাও প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমেন পাহান দপ্তর সম্পাদক কেন্দ্রীয় কমিটি, সাগর কুমার সিং সাধারণ সম্পাদক বগুড়া জেলা শাখা, বিজয় চাকমা সভাপতি পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ রাজশাহী মহানগর।

বক্তারা বলেন আদিবাসী ছাত্র পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকে আদিবাসীদের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করে যাচ্ছে। একই সাথে প্রধান অতিথি বলেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীদের যে কোন সমস্যা হলে অবশ্যই তারা তাদের সার্বিক সহযোগিতা করবে সে আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে সবার সম্মতিক্রমে বিথী এক্কা সভাপতি, সোহাগ বড়াইক সিনিয়র সহ সভাপতি, ইন্দ্রজিৎ বেদ সহ সভাপতি, দিনেশ সরদার সাধারণ সম্পাদক ও সূর্যকান্ত কেরকাটা কে সাংগঠনিক সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা'র আংশিক নতুন কমিটি ঘোষণা করেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল গজাড়।

ঢাকা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আদিবাসী ছাত্র পরিষদ পরিবার শোক...
21/07/2025

ঢাকা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আদিবাসী ছাত্র পরিষদ পরিবার শোকসন্তপ্ত 🥲

দিনাজপুর আদিবাসী সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিচালক নিযুক্ত হওয়ায় মানিক সরেন মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন ...
08/07/2025

দিনাজপুর আদিবাসী সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিচালক নিযুক্ত হওয়ায় মানিক সরেন মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন ...

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ভর্তি ...
19/05/2025

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফলাফলে আদিবাসী কোটায় নির্বাচিত শিক্ষার্থীর তালিকায় দুইজন বাঙালি শিক্ষার্থীকে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। অবিলম্বে এই দুই শিক্ষার্থীর নির্বাচন বাতিল করতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুক আদিবাসী সহ সকল শিক্ষার্থীদের সহয়োগীতায় জন্য কাজ করে আসছে আদিবা...
11/04/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুক আদিবাসী সহ সকল শিক্ষার্থীদের সহয়োগীতায় জন্য কাজ করে আসছে আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি। সকল শিক্ষার্থীদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা ও শুভ কামনা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আদিবাসী ছাত্র পরিষদ এর শ্রদ্ধাঞ্জলি প্রদান---------------------------------------------------...
21/02/2025

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আদিবাসী ছাত্র পরিষদ এর শ্রদ্ধাঞ্জলি প্রদান
------------------------------------------------------------------------------------------------
আজ মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে রাজশাহী ভুবন মোহন পার্কে শহীদ মিনার বেদীতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে আদিবাসী ছাত্র পরিষদ। শ্রদ্ধাঞ্জলি প্রদানের সময় উপস্থিত ছিলেন আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল গজাড়, সাধারণ সম্পাদক শীত কুমার উরাও, দপ্তর সম্পাদক রমেন পাহান, কেন্দ্রীয় সদস্য মাথিয়াস এক্কা, ইন্দ্রজিত মুন্ডা প্রমূখ্য।

সকল শহীদের আত্মার শান্তি কামনায় ও শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

20/02/2025

গড়লাগি/ জোহার
সহযোদ্ধা বন্ধুগণ
আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা গ্ৰহণ করবেন।
আগামীকাল ২১ ফেব্রুয়ারি ২০২৫, রোজ শুক্রবার, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন জন্য আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটিসহ, আদিবাসী ছাত্র পরিষদের জেলা, উপজেলা, কলেজ, বিশ্ববিদ্যালয় কমিটি গুলোকে ভাষা শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন জন্য নির্দেশ দেওয়া হ‌ইলো।

নির্দেশক্রমে
অনিল গজাড়
সভাপতি
আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি।

Address

Ganakpara
Rajshahi
6100

Alerts

Be the first to know and let us send you an email when আদিবাসী ছাত্র পরিষদ, Indigenous Students Council - ISC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share