সম্মিলিত শিক্ষার্থী জোট, মতিহার হল

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • সম্মিলিত শিক্ষার্থী জোট, মতিহার হল
Directions

সম্মিলিত শিক্ষার্থী জোট, মতিহার হল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সম্মিলিত শিক্ষার্থী জোট, মতিহার হল, Youth Organization, Matihar Hall, University of Rajshahi, Rajshahi.

মতিহার হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট, মতিহার হল-এর নির্বাচিত
Vice-President (VP): M Tajul Islam
General Secretary (GS): Ariful Islam
Assistant General Secretary (AGS): Obaidur Rahman

আজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুহতারাম কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ ভাই, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহম...
22/05/2026

আজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুহতারাম কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ ভাই, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান ভাই, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসু ভিপি মোঃ মোস্তাকুর রহমান জাহিদ ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুজাহিদ ফয়সাল ভাই, রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ভাইসহ রাকসু ও বিভিন্ন হল সংসদের প্রতিনিধিবৃন্দ মতিহার হল সংসদ পরিদর্শনে আসেন।

ভাইদের আগমনে আমি সত্যিই আপ্লুত ও অনুপ্রাণিত হয়েছি। পরিদর্শনকালে হল সংসদের সার্বিক কার্যক্রম, পরিবেশ ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। পাশাপাশি হল সংসদের প্রতিনিধিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ নসীহা প্রদান করেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ ভাই।

আশাকরি ভাইদের আন্তরিকতা, পরামর্শ ও দিকনির্দেশনা আমাদের আগামী দিনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মতিহার হল ছাত্র সংসদের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্...
14/12/2025

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মতিহার হল ছাত্র সংসদের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাদ এশা সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করেন মতিহার হলের সম্মানিত প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ছামিউল ইসলাম সরকার।

আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মতিহার হল জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মুনাওয়ার হোসাইন।

মতিহার হল সংসদের কার্যক্রম আপডেট৩০ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দবৃহস্পতিবারমতিহার হল ছাত্র সংসদের পক্ষ থেকে হলে বিদ্যমান সমস...
30/10/2025

মতিহার হল সংসদের কার্যক্রম আপডেট

৩০ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ
বৃহস্পতিবার

মতিহার হল ছাত্র সংসদের পক্ষ থেকে হলে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে সারাদিনব্যাপী কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আজকের কার্যক্রমসমূহ নিম্নরূপ

হল ডাইনিং:
মতিহার হল ডাইনিংয়ের খাবারের মান বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের তুলনায় সবচেয়ে নিম্নমানের। এখানে প্রতিদিন দুপুরে গড়ে ১০০–১২০ জন এবং রাতে ৫০–৬০ জন শিক্ষার্থী খাবার খান, অথচ হলে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা ৬০০-এরও বেশি।
সকল শিক্ষার্থীর জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন খাবার নিশ্চিত করতে আজ ডাইনিং কর্মচারীদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং বেশ কিছু বাস্তবসম্মত পরামর্শ প্রদান করা হয়েছে। ইনশাআল্লাহ, আগামীকালের মধ্যেই এর দৃশ্যমান পরিবর্তন পরিলক্ষিত হবে।

হল ক্যান্টিন:
মতিহার হল ক্যান্টিন নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিনের। জনাব নূরুল ইসলাম বর্তমানে ক্যান্টিন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ হল সুপারভাইজারসহ ক্যান্টিনের সার্বিক পরিবেশ সরেজমিনে পরিদর্শন করা হয়।
খাদ্যতালিকা ও মূল্যতালিকা পর্যালোচনা করে আমরা কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছি—

◽প্রতিদিন অন্তত ৫ প্রকারের ভর্তা, ৩–৪ প্রকারের সবজি ও ভাজি, এবং ৫ প্রকারের তরকারি রাখা হবে।
◽প্রতিদিন যেন একই ধরনের তরকারি প্রতিবেলা যেন রান্না না করা হয়, তা কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

খুব শিগগিরই হল সংসদের পক্ষ থেকে ক্যান্টিন নীতিমালা ও খাবার সাজেশন তালিকা লিখিত আকারে প্রদান করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে খাদ্যমান ও ক্যান্টিন পরিবেশের উন্নতি দৃশ্যমান না হলে ক্যান্টিন পরিচালকের পরিবর্তন করা হবে, ইনশাআল্লাহ।

ওয়াশরুম সংস্কার:
দীর্ঘদিন ধরে মতিহার হলের ওয়াশরুমগুলো অস্বাস্থ্যকর পরিবেশ, ভাঙা দরজা ও স্যাঁতস্যাঁতে অবস্থার কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
প্রশাসনের পক্ষ থেকে আগামী শনিবার থেকে ওয়াশরুমে টাইলস লাগানো ও সংস্কার কাজ শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে।

খেলার মাঠ:
মতিহার হলে বর্তমানে কোনো উপযুক্ত খেলার মাঠ নেই। পূর্বে দ্বিতীয় ও তৃতীয় ব্লকের মাঝখানে শিক্ষার্থীরা বিকেলে খেলাধুলা করতেন, কিন্তু সম্প্রতি সৌন্দর্যবর্ধনের নামে সেখানে বৃক্ষরোপণ করে খেলাধুলার জায়গাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
এই প্রেক্ষিতে হল সংসদের পক্ষ থেকে হলের গেটের পশ্চিম পাশের ব্যাডমিন্টন খেলার স্থানে একটি প্রশস্ত মাঠ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। আজ প্রভোস্ট স্যারসহ আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। ইনশাআল্লাহ, অতি শিগগিরই নতুন মাঠের কাজ শুরু হবে।

মোঃ তাজুল ইসলাম
সহ-সভাপতি (ভিপি)
মতিহার হল ছাত্র সংসদ

26/10/2025

আলহামদুলিল্লাহ!
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫–এর মতিহার হল সংসদের নবনির্বাচিত সকল সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।
মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শপথের অঙ্গীকার অনুযায়ী দায়িত্ব ও আমানত পালনের তৌফিক দান করেন।



আলহামদুলিল্লাহ মতিহার হল সংসদ নির্বাচন ২০২৫—এর ফলাফলের অফিশিয়াল গেজেট প্রকাশিত হয়েছে।শপথ গ্রহণ: ২৬ অক্টোবর ২০২৫
23/10/2025

আলহামদুলিল্লাহ
মতিহার হল সংসদ নির্বাচন ২০২৫—এর ফলাফলের অফিশিয়াল গেজেট প্রকাশিত হয়েছে।
শপথ গ্রহণ: ২৬ অক্টোবর ২০২৫

মতিহার হল সংসদ নির্বাচন ২০২৫-এ ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, মতিহার হল  প্যানেল থেকে নির্বাহী সদস্য নির্বা...
20/10/2025

মতিহার হল সংসদ নির্বাচন ২০২৫-এ ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, মতিহার হল প্যানেল থেকে নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন।

#সম্মিলিতশিক্ষার্থীজোটমতিহারহল

মতিহার হল সংসদ নির্বাচন ২০২৫-এ ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, মতিহার হল  প্যানেল থেকে সহকারী কমনরুম সম্পাদক...
20/10/2025

মতিহার হল সংসদ নির্বাচন ২০২৫-এ ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, মতিহার হল প্যানেল থেকে সহকারী কমনরুম সম্পাদক নির্বাচিত হওয়ায় Ehtesum Billah-কে আন্তরিক অভিনন্দন।

#সম্মিলিতশিক্ষার্থীজোটমতিহারহল

মতিহার হল সংসদ নির্বাচন ২০২৫-এ ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, মতিহার হল প্যানেল থেকে সহকারী সাংস্কৃতিক সম্প...
20/10/2025

মতিহার হল সংসদ নির্বাচন ২০২৫-এ ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, মতিহার হল প্যানেল থেকে সহকারী সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হওয়ায় Motiur Rahman Siraji -কে আন্তরিক অভিনন্দন।

#সম্মিলিতশিক্ষার্থীজোটমতিহারহল

মতিহার হল সংসদ নির্বাচন ২০২৫-এ ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, মতিহার হল  প্যানেল থেকে সহকারী বিতর্ক ও সাহিত...
20/10/2025

মতিহার হল সংসদ নির্বাচন ২০২৫-এ ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, মতিহার হল প্যানেল থেকে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক নির্বাচিত হওয়ায় Md Roknuzzaman Rokon -কে আন্তরিক অভিনন্দন।

#সম্মিলিতশিক্ষার্থীজোটমতিহারহল

Address

Matihar Hall, University Of Rajshahi
Rajshahi
6205

Website

Alerts

Be the first to know and let us send you an email when সম্মিলিত শিক্ষার্থী জোট, মতিহার হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share