Nature & Biodiversity Conservation Forum

Directions

Nature & Biodiversity Conservation Forum প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম

23/10/2026
১৩ অক্টোবর - আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-------------------প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি কমানো, জনসচেতনতা বৃ...
13/10/2026

১৩ অক্টোবর - আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
-------------------

প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি কমানো, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ প্রস্তুতিতে মানুষকে সম্পৃক্ত করাই দিবসটি পালনের উদ্দেশ্য।

বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালনের সংবাদের পেপার কাটিং
11/10/2026

বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালনের সংবাদের পেপার কাটিং

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিতপ্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম, বিবিসিএফ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)...
10/10/2026

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম, বিবিসিএফ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর যৌথ আয়োজনে রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব পরিযায়ী পাখি দিবস। পরিযায়ী পাখির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, তাদের আবাসস্থল ও বিচরণক্ষেত্র সংরক্ষণ, নিরাপদ পরিযায়ন নিশ্চিতকরণ, শিকার ও পাচার বন্ধ এবং জীববৈচিত্র্য রক্ষায় জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্দেশ্যেই দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে অদ্য শনিবার সকাল ১১.০০ ঘটিকায় পদ্মা গার্ডেন সংলগ্ন রাজশাহী আধুনিক পাঠাগারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ এর সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জামাত খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোসাঃ সেলিনা বেগম, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডাঃ বিকে দাম, দুঃস্থ মানবকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জোহা সরকার এবং বাপা পবা উপজেলা শাখার সভাপতি মোসাঃ রহিমা বেগম ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী চৌধুরী।

অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিযায়ী পাখির গুরুত্ব তুলে ধরে তা সংরক্ষণে সকলের করণীয় বিষয়ে আলোকপাত করা হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, পাখি পরিবেশের খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল রক্ষা তথা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, ইঁদুর ও অন্যান্য কীটপতঙ্গ খেয়ে ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে এবং পরিবেশের গুরুত্বপূর্ণ সূচক বা বায়োলজিক্যাল ইন্ডিকেটর হিসেবে কাজ করে। ফুলের পরাগায়নে পাখির গুরুত্ব অপরিসীম। এছাড়া পাখিদের নান্দনিক সৌন্দর্য অপরিসীম, এদের দর্শনে যেকোন দর্শনার্থীর মন ভাল হয়ে যায়। এসব থেকে বোঝা যায়, পাখি প্রকৃতির এক অনন্য সৃষ্টি; এদের সংরক্ষণ করা আপনার-আমার সকলের নৈতিক দায়িত্ব। সেই সাথে সামাজিকভাবে পাখি শিকারীদের প্রতিহত করার আহবান জানানো হয় উক্ত কর্মসূচী থেকে।

আলোচনা সভা শেষে পরিযায়ী পাখি সংরক্ষণে পদ্মার তীরবর্তী এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি ---------------তারিখ: ১০ অক্টোবর ২০২...
09/10/2026

বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি
---------------

তারিখ: ১০ অক্টোবর ২০২৬ খ্রি. (শনিবার)
সময়: সকাল ১০.৩০ ঘটিকা
স্থান: রাজশাহী আধুনিক পাঠগার (পদ্মা গার্ডেন সংলগ্ন)
-----------------------------

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বিবিসিএফ এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম এর যৌথ উদ্যোগে আগামী ১০ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ, রোজ-শনিবার, সকাল ১০.৩০ ঘটিকায় রাজশাহী আধুনিক পাঠগারে (পদ্মা গার্ডেন সংলগ্ন) এক আলোচনা সভা এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা যাচ্ছে।

দুঃখজনক
04/10/2026

দুঃখজনক

০৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস (World Animal Day)
03/10/2026

০৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস (World Animal Day)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা বাজার এলাকায় একটি বড় গাছের ডালপালা কেটে ফেলার পর পাখির আবাসস্থল নষ্ট হওয়ার অভিযোগ উঠ...
02/10/2026

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা বাজার এলাকায় একটি বড় গাছের ডালপালা কেটে ফেলার পর পাখির আবাসস্থল নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, গাছটিতে চড়ুই, শালিকসহ বিভিন্ন প্রজাতির পাখি আশ্রয় নিত। ডাল কেটে ফেলার পর পাখিরা আশপাশের ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে এবং কয়েকটি পাখি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

স্থানীয়দের অভিযোগ, পাখির কলকাকলিতে বিরক্ত হয়ে বাজারের এক ব্যবসায়ী গাছটির ডাল কাটেন। এ ঘটনায় পাখিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Address

Laxmipur, Jhautola
Rajshahi
6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nature & Biodiversity Conservation Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share