তাসফিয়াহ্ সমাজকল্যাণ সংস্থা

Directions

তাসফিয়াহ্ সমাজকল্যাণ সংস্থা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তাসফিয়াহ্ সমাজকল্যাণ সংস্থা, Nonprofit Organization, Home no/45, Hetemkha, GPO, Boalia, Rajshahi.

✨ তাসফিয়াহ্ সমাজকল্যাণ সংস্থা / Tasfiyah Socialwelfare Organisation (পূর্ব নাম পারসুয়ার্স অব পারপাস/ Pursuers of Purpose) ✨
মানবতার সেবায় নিবেদিত একটি অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছায় জনসেবামূলক প্রতিষ্ঠান।

10/08/2026
সবুজ ছায়ায় ঘেরা এক সুন্দর ভবিষ্যতের প্রত্যয়ে! 🌳💚১০ আগস্ট ২০২৬, সোমবারআহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ...
10/08/2026

সবুজ ছায়ায় ঘেরা এক সুন্দর ভবিষ্যতের প্রত্যয়ে! 🌳💚

১০ আগস্ট ২০২৬, সোমবার

আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, চৌদ্দপাই, রাজশাহীতে অনুষ্ঠিত হয়ে গেল আমুস্ট ব্লাড ইউনিট ও তাসফিয়াহ্ সমাজকল্যাণ সংস্থার যৌথ সহযোগিতায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি।

​বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: শহিদুল ইসলাম মহোদয়ের শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় রেজিস্ট্রার ড. মো: আলাউদ্দিন স্যার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ রাশিদুল ইসলাম স্যারসহ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আজকের এই পুরো অনুষ্ঠান জুড়ে বৃক্ষরোপন কর্মসূচির নেতৃত্ব দেন আমুষ্ট ব্লাড ইউনিটের আহ্বায়ক মো: তানবির খান (সিই ০২, আমুস্ট) এবং সদস্য সচিব মো: লিটন দেওয়ান (সিই ০৫, আমুস্ট)।

​প্রকৃতির ভারসাম্য রক্ষা ও ক্যাম্পাসকে আরও সবুজ করে তুলতে তাসফিয়াহ্ সমাজকল্যাণ সংস্থার শাখা আমুস্ট ব্লাড ইউনিট স্বেচ্ছাসেবীরা নিবেদিতপ্রাণ হয়ে এই কর্মসূচি সফল করেছেন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই আমাদের এই উদ্যোগ সার্থক হয়েছে। 🌱✨

জনকল্যাণ ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ!০৪ আগ...
04/08/2026

জনকল্যাণ ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ!

০৪ আগষ্ট ২০২৬ (মঙ্গলবার)
বিকাল ৪.৩০ মিনিট
​আজ ‘তাসফিয়াহ্ সমাজকল্যাণ সংস্থা’-র পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আমাদের সংগঠনের চলমান ও ভবিষ্যৎ জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রশাসক মহোদয়ের সাথে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় তিনি আমাদের সেবামূলক উদ্যোগগুলোকে সাধুবাদ জানান এবং তরুণদের এই পথচলায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
​উক্ত সৌজন্য সাক্ষাৎ ও কার্যক্রমে উপস্থিত ছিলেন:
🔹 নূর মোহাম্মদ সাদ, সদস্য সচিব, তাসফিয়াহ্ সমাজকল্যাণ সংস্থা
🔹 মারুফ শাহরিয়ার, কোষাধ্যক্ষ, তাসফিয়াহ্ সমাজকল্যাণ সংস্থা
🔹 আব্দুল লতিফ, কোর সদস্য, তাসফিয়াহ্ সমাজকল্যাণ সংস্থা
​সমাজের কল্যাণে এবং মানুষের পাশে দাঁড়ানোর আমাদের এই প্রয়াস সবসময় অব্যাহত থাকবে। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। 💚

হাসপাতালে অসুস্থ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমান-এর খোঁজ নিলেন তাসফিয়াহ্ সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।​আজ ২...
26/07/2026

হাসপাতালে অসুস্থ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমান-এর খোঁজ নিলেন তাসফিয়াহ্ সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।
​আজ ২৬ জুলাই ২০২৬, রবিবার রাত ৮টা নাগাদ তাসফিয়াহ্ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট ব্যাক্তিত্ব মোঃ সাইদুর রহমান-কে দেখতে যান। তিনি বর্তমানে হাসপাতালের ১৬ নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
​মোঃ সাইদুর রহমান আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মরহুম ড. আতিউর রহমান ও ভাষা সৈনিক মরহুমা মনোয়ারা রহমানের সুযোগ্য সন্তান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মাদার বখশ-এর দৌহিত্র।
​হাসপাতালে অবস্থানকালে সংস্থার নিয়মিত রক্তদাতা ইফতেশাম তাজিম অসুস্থ সাইদুর রহমানকে রক্তদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আইন সহয়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর রাজশাহী বিভাগীয় পরিচালক আয়ুব আলী তালুকদার।
​তাসফিয়াহ্ সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। মহান আল্লাহ তাঁকে দ্রুত আরোগ্য দান করুন। আমিন।

13/07/2026

দেশের বর্তমান বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। পানিবন্দী অসহায় মানুষগুলো এখন চরম খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। ​এই দুর্যোগের মুহূর্তে আপনার সামান্য সহযোগিতা অনেকের জীবন বাঁচাতে পারে। তাসফিয়াহ্ পরিবারের পক্ষ থেকে সকলকে সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তাসফিয়াহ্ সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ তা'আলা আমাদে...
27/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তাসফিয়াহ্ সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ তা'আলা আমাদের সকলের কোরবানি ও ইবাদত কবুল করুন। ঈদ মোবারক!

২৩/০১/২০২৬ (শনিবার)সকাল ১০.৩০ ঘটিকারাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।আজ কুষ্টিয়া থেকে আগত ছোট্ট শিশু আবিদুর রহমান (৭) এর অপা...
23/05/2026

২৩/০১/২০২৬ (শনিবার)
সকাল ১০.৩০ ঘটিকা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

আজ কুষ্টিয়া থেকে আগত ছোট্ট শিশু আবিদুর রহমান (৭) এর অপারেশনের জন্য তাসফিয়াহ্ সমাজকল্যাণ সংস্থা - এর প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ স্বয়ং রক্ত দান করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী ও সিনিয়র সদস্যবৃন্দরা। ছোট্ট বাচ্চাটির অপারেশন সফল হক এই প্রত্যাশা রাখি।

প্রচার সম্পাদক, তাসফিয়াহ্ সমাজকল্যাণ সংস্থা।

14/05/2026

অভিনন্দন! মানবতার সেবায় নতুন পথচলা—আমুস্ট ব্লাড ইউনিট। 🩸

​অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, তাসফিয়াহ্ সমাজকল্যাণ সংস্থা-এর মানবিক কার্যক্রমকে আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (AMUST) শিক্ষার্থীদের মাঝে আরও সুসংগঠিত করার লক্ষ্যে গঠিত হয়েছে "আমুস্ট ব্লাড ইউনিট"।

​সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সিদ্ধান্ত মোতাবেক একটি ‘অ্যাড-হক কমিটি’ অনুমোদন দেওয়া হয়েছে। আর্তমানবতার সেবায় এগিয়ে আসা নবগঠিত এই কমিটির সকল সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা! 🌹
​আমরা বিশ্বাস করি, আপনাদের হাত ধরে ক্যাম্পাসে রক্তদানের এক নতুন বিপ্লব শুরু হবে এবং কোনো মুমূর্ষু রোগী রক্তের অভাবে ফিরে যাবে না।

বিশেষ দ্রষ্টব্য: বর্তমানে কার্যক্রম দ্রুত শুরুর লক্ষ্যে এই অ্যাড-হক কমিটি গঠন করা হয়েছে। ইনশাআল্লাহ, অতি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিপার্টমেন্ট প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে একটি বৃহৎ ও শক্তিশালী কমিটি গঠন করা হবে।

Address

Home No/45, Hetemkha, GPO, Boalia
Rajshahi
6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when তাসফিয়াহ্ সমাজকল্যাণ সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share