01/11/2025
উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবর্ষ উদযাপন।
বাংলা ভাষার সবচেয়ে শক্তিশালী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকারদের একজন ঋত্বিক কুমার ঘটক। ঋত্বিক কুমার ঘটক সেই ক্ষণজন্মা বাঙালি চলচ্চিত্রকারদের মধ্যে একজন যাঁর হাত ধরে বাংলা চলচ্চিত্র বিশ্বদরবারে মর্যাদার আসন পেয়েছে। তাঁর পরিচালিত চলচ্চিত্র সুবর্ণরেখা, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, অযান্ত্রিক এবং তিতাস একটি নদীর নাম প্রভৃতি চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রের অমূল্য সম্পদ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চলচ্চিত্রকারের এসব চলচ্চিত্র বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রের পাঠ্য হিসেবে স্বীকৃত। ১৯২৫ সালের ৪ নভেম্বর এই চলচ্চিত্রকার জন্মগ্রহণ করেন। আগামী ৪ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ এই নির্মাতার জন্মশতবার্ষিকী।
জন্মশতবর্ষের এই আয়োজনে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের প্রাণিত করবে।
তারিখ: ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার।
স্থান: ঋত্বিক কুমার ঘটকের বসতভিটা
(মিঞা পাড়া, পি এন স্কুলের পেছনে, বর্তমানে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল)
অনুষ্ঠানসূচী: (বিকেল ৪ টা থেকে)
★ জাতীয় সংগীত ও গণসংগীত
★ প্রদীপ প্রজ্বলন
★ ঋত্বিক আলোচনা
★ চলচ্চিত্র প্রদর্শনী
শুভেচ্ছাসহ-
ঋত্বিক শতবর্ষ উদযাপন কমিটি
রাজশাহী, বাংলাদেশ।
Celebration of the Birth Centenary of Ritwik Kumar Ghatak, the Renowned Filmmaker of the Subcontinent.
Ritwik Kumar Ghatak is one of the most powerful and internationally acclaimed filmmakers in the Bengali language. He belongs to that rare group of visionary Bengali directors whose works brought Bengali cinema to a place of honor on the world stage. His films — Subarnarekha, Meghe Dhaka Tara, Komal Gandhar, Ajantrik, and Titas Ekti Nadir Naam — are priceless treasures of Bengali cinema. These internationally recognized masterpieces are studied as part of film curricula in universities across the world.
Born on November 4, 1925, this legendary filmmaker’s birth centenary will be observed on November 4, 2025.
Your spontaneous participation in this celebration will inspire us deeply.
Date: Tuesday, November 4, 2025
Venue: Ritwik Kumar Ghatak’s Ancestral Home
(Miya Para, behind P.N. School, presently Rajshahi Homeopathic Medical College & Hospital)
Program Schedule (from 4:00 PM):
★ National Anthem and People’s Song
★ Lighting of the Lamp
★ Discussion on Ritwik Ghatak
★ Film Screening
With best regards,
Ritwik Centenary Celebration Committee
Rajshahi, Bangladesh