Naogaon - নওগাঁ

Naogaon - নওগাঁ Naogaon

নওগাঁর ৬ আসনের ফলাফল, বিএনপি জয়ী ৫ আসনে জামাত জয়ী ১ আসনে।নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) ভোটকেন্দ্র ১৬৬টি। সবকটি কে...
14/02/2026

নওগাঁর ৬ আসনের ফলাফল, বিএনপি জয়ী ৫ আসনে জামাত জয়ী ১ আসনে।

নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) ভোটকেন্দ্র ১৬৬টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোস্তাফিজুর রহমান ধানের প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহা. মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট পেয়েছে।

নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) ভোটকেন্দ্র ১২৪টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীকে মো. এনামুল হক ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম সামসুজ্জোহা খান ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছে ১লাখ ৩৪ হাজার ৫৩৩।

নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) ভোটকেন্দ্র ১২৪টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী মো. ফজলে হুদা ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৮৩৮ ভোট পেয়েছে।

নওগাঁ-৪ (মান্দা) ভোটকেন্দ্র ১১৭। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ইকরামুল বারী টিপু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাকিব দাঁড়িপাল্লা প্রতীকে ৯৬ হাজার ৮১৪ ভোট পেয়েছে।

নওগাঁ-৫ (নওগাঁ সদর) ভোটকেন্দ্র ১১৮টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাদাত মো. সায়েম ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩ হাজার ২৩৬ ভোট পেয়েছে।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) ভোটকেন্দ্র ১১৫টি আসন। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী শীষ প্রতীকে শেখ মো. রেজাউল ইসলাম ১ লাখ ৮হাজার ৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খবিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৯৫ হাজার ৮৮৬ ভোট পেয়েছে।

14/02/2026
ভোটের মাঠে  কে জিতবে? (নওগাঁ সদর উপজেলা নিয়ে )  ( নওগাঁ ৫) বিএনপি প্রার্থী =মো: জাহিদুল ইসলাম ধলু জামায়াত প্রার্থী =আবু ...
11/02/2026

ভোটের মাঠে কে জিতবে? (নওগাঁ সদর উপজেলা নিয়ে ) ( নওগাঁ ৫)

বিএনপি প্রার্থী =মো: জাহিদুল ইসলাম ধলু

জামায়াত প্রার্থী =আবু সাদাত মো: সায়েম

আজ ১৮ই ডিসেম্বর নওগাঁ হানাদার মুক্ত দিবস।১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সারাদেশে বিজয় এলেও দেশ স্বাধীনের দুই দিন পর ১৮ ডিসেম্বর ...
18/12/2025

আজ ১৮ই ডিসেম্বর নওগাঁ হানাদার মুক্ত দিবস।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সারাদেশে বিজয় এলেও দেশ স্বাধীনের দুই দিন পর ১৮ ডিসেম্বর নওগাঁ হানাদার মুক্ত হয়। এদিন প্রায় দুই হাজার পাকিস্তানি সেনা নওগাঁর যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
২৫ মার্চ পাক হানাদারদের আক্রমণের শিকার হয় নওগাঁও। পরে প্রায় এক মাস মুক্ত ছিল। ২২ এপ্রিল নওগাঁ পাক হানাদারদের দখলে চলে যায়। প্রায় সাড়ে ৭ মাস ধরে পাক হানাদার বাহিনীরা জেলার বিভিন্ন স্থানে হত্যা, লুট, অগ্নিসংযোগ, ধর্ষণসহ বিভিন্ন অপকর্ম চালায়।
১০ ডিসেম্বর জেলার রাণীনগর উপজেলা এবং পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার হানাদার মুক্ত হয়। ফলে পার-নওগাঁয় বসবাসকারী সকল অবাঙালিরা ১৪ ডিসেম্বর রাতের মধ্যে স্বপরিবারে নওগাঁ কেডি স্কুলে নিরাপত্তার জন্য আশ্রয় নেয়। এ সময় হানাদার বাহিনী নওগাঁ ক্যান্টনমেন্ট এলাকা, সাবেক থানা চত্বর আদালত পাড়া ও এসডিও বাসভবন চত্বরে আত্মরক্ষামূলক প্রতিরক্ষা বেষ্টনী গড়ে তোলে।
১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী ঢাকায় আত্মসমর্পণ করে। এ খবর শোনার পরও নওগাঁর পাকিস্তান সেনাবাহিনী অত্মসমর্পণ করবে না বলে ঘোষণা দেয়।
মুক্তিবাহিনীর স্থানীয় কমান্ডার জালাল হোসেন চৌধুরী তার বাড়িতে মুক্তিযোদ্ধাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরের দিন (১৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে প্রায় ৩৫০ জন মুক্তিযোদ্ধা নওগাঁ শহরের দিকে অগ্রসর হন। ১৭ ডিসেম্বর, শীতের সকাল। মুক্তিবাহিনী জগৎ সিংহপুর ও খলিশাকুড়ি গ্রামে আসতেই পাকিস্তানি সেনারা মর্টার শেল ছোড়া শুরু করে। মুক্তিযোদ্ধারা শহরের ভেতর যতোই অগ্রসর হচ্ছিলো পাকিস্তানি সেনাদের মর্টার শেল নিক্ষেপ ততোই বাড়ছিলো। জালাল হোসেন চৌধুরীর নির্দেশে মুক্তিযোদ্ধারাও পাল্টা আক্রমণ শুরু করে। সম্মুখযুদ্ধে দুই বাহিনীর মধ্যে দূরত্ব একেবারে কমে আসে। মাঝেখানে থাকে শুধু যমুনা নদী। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত উভয় পক্ষে প্রচণ্ড যুদ্ধ হয়। এ যুদ্ধে ৬ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।
১৮ ডিসেম্বর শনিবার সকালে বগুড়া থেকে অগ্রসরমান ভারতীয় মেজর চন্দ্রশেখর, পশ্চিম দিনাজপুর বালুরঘাট থেকে পিবি রায়ের নেতৃত্বে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী নওগাঁয় প্রবেশ করলে হানাদার বাহিনীর আর কিছুই করার ছিল না। ফলে সকাল ১০টার দিকে প্রায় দুই হাজার পাকসেনা নওগাঁ কেডি স্কুল থেকে পিএম গার্লস স্কুল, সরকারি গার্লস স্কুল, পুরাতন থানা চত্বর এবং এসডিও অফিস থেকে শুরু করে রাস্তার দু’পাশে মাটিতে অস্ত্র রেখে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে নতমস্তকে আত্মসমর্পণ করে।
তৎকালীন নওগাঁ মহকুমা প্রশাসক সৈয়দ মার্গুব মোরশেদ মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীকে স্বাগত জানান। বর্তমান পুরাতান কালেক্টরেট (এসডি) অফিস চত্বরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধারা পতাকার প্রতি সালাম জানিয়ে সম্মান প্রদর্শন করেন। ফলে নওগাঁ হানাদারমুক্ত হয় ১৮ ডিসেম্বর।

28/09/2025

Shahanabag City

কে বলতে পারবেন এটা কোন লোকেশন?
01/06/2025

কে বলতে পারবেন এটা কোন লোকেশন?

উত্তরবঙ্গের   ১৬ টি জেলার সর্বমোট ১৬৯টি রেলওয়ে স্টেশনের নাম,,,,,পঞ্চগড়  জেলায় ৩ টি রেল স্টেশন ১) পঞ্চগড়২) নয়নিবুরুজ৩)কিস...
01/06/2025

উত্তরবঙ্গের ১৬ টি জেলার
সর্বমোট ১৬৯টি রেলওয়ে স্টেশনের নাম,,,,,

পঞ্চগড় জেলায় ৩ টি রেল স্টেশন
১) পঞ্চগড়
২) নয়নিবুরুজ
৩)কিসমত

ঠাকুরগাঁও জেলায় ৬ টি রেল স্টেশন

৪) রুহিয়া
৫) আখানগর
৬) ঠাকুরগাঁও রোড
৭) শিবগঞ্জ
৮) ভোমরাদহ
৯) পীরগঞ্জ

দিনাজপুর জেলায় ১৯ টি রেল স্টেশন

১০) সুলতানপুর স্কুল
১১) সেতাবগঞ্জ
১২) মোল্লাপাড়া
১৩) মঙ্গলপুর
১৪) বাজনাহার
১৫) কাঞ্চন জংশন
১৬) বিরল
১৭) দিনাজপুর
১৮) কাউগাও
১৯) চিরিরবন্দর
২০) মন্হথপুর
২১) পার্ব্বতীপুর জংশন
২২) বিলাইচন্ডি
২৩) খোলাহাটি
২৪) ভবানীপুুর
২৫) ফুলবাড়ি
২৬) বিরামপুর
২৭) ডাঙ্গাপাড়া
২৮) হিলি

নিলফামারী জেলার ৯ টি রেল স্টেশন

২৯) সৈয়দপুর
৩০) খয়রত নগর
৩১) দারোয়ানী
৩২) নীলফামারী কলেজ
৩৩)নীলফামারী
৩৪) তরুনী বাড়ী
৩৫) ডোমার
৩৬) মির্জাগঞ্জ
৩৭)চিলাহাটি

রংপুর জেলার ৯ টি রেল স্টেশন

৩৮) বদরগঞ্জ
৩৯) আওলিয়াগঞ্জ
৪০) শ্যামপুর
৪১) রংপুর
৪২) মীরবাগ
৪৩) কাউনিয়া জংসন
৪৪) অন্নদা নগর
৪৫) পীরগাছা
৪৬) চৌধুরানী

লালমনিরহাট জেলার ১৬ টি রেল স্টেশন

৪৭) তিস্তা জংশন
৪৮) মহেন্দ্রনগর
৪৯) লালমনিরহাট
৫০) রইসবাগ
৫১) আদিতমারী
৫২)নামুরিরহাট
৫৩)কাকিনা
৫৪) তুসভান্ডার
৫৫) ভোটমারী
৫৬) শহীদ বোরহানউদ্দিন
৫৭) হাতীবান্ধা
৫৮) বড়খাতা
৫৯) বাউরা
৬০) আলাউদ্দিন নগর
৬১) পাটগ্রাম
৬২)বুড়িমারী
৬৩)মোগলহাট (পরিত্যক্ত)
কুড়িগ্রাম জেলার ৮ টি রেল স্টেশন

৬৩) সিঙ্গের ডাবরীর হাট
৬৪)রাজারহাট
৬৫) টগরাইহাট
৬৬) কুড়িগ্রাম
৬৭) পাঁচ পীর
৬৮) উলিপুর
৬৯)বালাবাড়ী
৭০) রমনাবাজার

গাইবান্ধা জেলার ১১ টি রেল স্টেশন

৭১) হাসানগঞ্জ
৭২) বামনডাঙ্গা
৭৩)নলডাঙ্গা
৭৪) কামারপাড়া
৭৫) কুপতলা
৭৬) গাইবান্ধা
৭৭) ত্রিমোহনী জংশন
৭৮) বাদিয়াখালী রোড
৭৯) বোনারপাড়া জংশন
৮০)মহিমাগঞ্জ
৮১)সালমারা হল্ট

বগুড়া জেলার ১৬ টি রেল স্টেশন

৮২)সোনাতলা
৮৩) ভেলুর পাড়া
৮৪) সৈয়দ আহম্মেদ কলেজ
৮৫) সুকান পুকুর
৮৬)গাবতলী
৮৭)বগুড়া
৮৮)কাহালু
৮৯) পাঁচ পীর মাজার
৯০) তালোড়
৯১) আলতাফনগর
৯২) নুৎরতপুর
৯৩)আদমদিঘী
৯৪) সান্তাহার
৯৫) সান্তাহার গুডস
৯৬) হেলালিয়ার হাট
৯৭) ছাতিয়ানগ্রাম

জয়পুরহাট জেলার ৭ টি রেল স্টেশন

৯৮)বাগজানা
৯৯) পাঁচ বিবি
১০০) জয়পুরহাট
১০১) জামালগঞ্জ
১০২) আক্কেলপুর
১০৩)জাফরপুর
১০৪) তিলকপুর

নওগা জেলার ৪ টি রেল স্টেশন

১০৫) রানী নগর
১০৬) সাহাগোলা
১০৭ আত্রাই
১০৮) আহসান গঞ্জ

নাটোর জেলার ১২ টি রেল স্টেশন

১০৯) বীরকুটসা
১১০) মাধনগর
১১১) নলডাঙ্গার হাট
১১২) বাসুদেবপুর
১১৩) নাটোর
১১৪) ইয়াছিনপুর
১১৫) মালঞ্চি
১১৬) আব্দুলপুর জংশন
১১৭) লোকমান পুর
১১৮) আজিমনগর
১১৯) ঈশ্বরদী বাইপাস
১২০) মাঝগ্রাম

রাজশাহী জেলায় ১২ টি রেল স্টেশন

১২১) আড়ানী
১২২) নন্দনগাছি
১২৩) সরদহ রোড
১২৪) বেলপুকুর
১২৫) হরিয়ান
১২৬) রাজশাহী বিঃ বিঃ
১২৭) রাজশাহী
১২৮ রাজশাহী কোট
১২৯) সিতলাই
১৩০) চব্বিশ নগর
১৩১) কাকন হাট
১৩২) ললিত নগর

চাপাই নবাবগঞ্জ জেলার ৭ টি রেল স্টেশন

১৩৩) আমনুরা বাইপাস
১৩৪) চাপাই নবাবগঞ্জ
১৩৫) আমনুরা জংশন
১৩৬) নিজামপুর
১৩৭)নাচোল
১৩৮)গোলাবাড়ী
১৩৯) রহনপুর

পাবনা জেলায় ২১ টি রেল স্টেশন

১৪০)পাকশী
১৪১) রুপপুর
১৪২) ঈশ্বরদী জংশন
১৪৩) মুলাডুলি
১৪৪) গফুরাবাদ
১৪৫) চাটমোহর
১৪৬) গুয়াখড়া
১৪৭) ভাঙ্গুড়া
১৪৮) বড়ালব্রীজ
১৪৯)শরৎ নগর
১৫০) দিলপাশার
১৫১) দাশুড়িয়া
১৫৩) টেবুনিয়া
১৫৪) পাবনা
১৫৫) রাঘবপুর
১৫৬) দুবলিয়া
১৫৭) তাতীবন্ধ
১৫৮) সাথিয়া রাজাপুর
১৫৯) কাশিনাথপুর
১৬০) বাধেরহাট
১৬১) ঢালারচর
💥 ঈশ্বরদি
💥 ইশ্বরদি বাইপাস
💥 মাঝগ্রাম

সিরাজগঞ্জ জেলায় ৭ টি রেল স্টেশন

১৬২) লাহড়ী মোহনপুর
১৬৩) উল্লাপাড়া
১৬৪) সলপ
১৬৫) জামতৈল
১৬৬)সদানন্দপুর
১৬৭ ) সয়দাবাদ
১৬৮)সিরাজগঞ্জ রায়পুর
১৬৯) সিরাজগঞ্জ বাজার
১৭০)মনসুর আলী স্টেশন

24/05/2025

Rain 💦

সামনের কিছুদিন একটু সাবধানে বেঁচে থাকেন! আপনাদের কিছু পরামর্শ দিতে পারি:-১. সন্ধ্যের পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বে...
24/02/2025

সামনের কিছুদিন একটু সাবধানে বেঁচে থাকেন! আপনাদের কিছু পরামর্শ দিতে পারি:-

১. সন্ধ্যের পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বের হবেন না।

২. রাতে দরজা, জানালা খুব ভালোভাবে চেক করে নেবেন, বন্ধ করেছেন কি না। দরজা বা জানালা কিংবা বারান্দায় দূর্বল কোনো স্ট্রাকচার থাকলে তা মেরামত করে নিন। ভালো সিকিউরিটিযুক্ত বাসায় থাকলে আপনার জানালা এবং বারান্দা সিকিউর করুন।

৩. এক দুই হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে দিনে বা রাতে বাইরে হাঁটবেন না, সেটা যত স্বল্প দূরত্বেরই হোক না কেন। মোটামুটি পাঁচ হাজার টাকা পকেটে থাকলেও ওরা সামহাউ টের পেয়ে যায়।

৪. আপনার ব্যাংক কার্ড একান্তই প্রয়োজন না হলে সাথে রাখবেন না। কার্ডে যদি এনএফসি সার্ভিস এনাবল করা থাকে তবে ব্যাংকে কল করে তা বন্ধ করে নিন।
(এনএফসি হলো 'নিয়ার ফিল্ড কমুনিকেশন'। অনেকসময় দেখবেন, সুপারশপগুলোয় কেনাকাটা করার পর কিছু কিছু কার্ড জাস্ট পস মেশিনে টাচ করলেই পেমেন্ট হয়ে যায়। এটাই এনএফসি। ব্যাংকগুলো কার্ডে ডিফল্ট এনএফসি এনেবলড করে দেয় এখন। এটা ব্যাংকে কল করে বন্ধ করা যায় চাইলে)।

৫. দামী ফোন, ল্যাপটপ, প্যাড, ক্যামেরা বা অন্য কোনো দামী ডিভাইস নিয়ে বের হবেন না। আপাতত এগুলো বাসায় সিকিওরড জায়গায় রাখুন।

৬. মহিলারা দামী হোক, কমদামী হোক, কোনো গহনা পরে বের হবেন না। বিশেষ করে নাক এবং কানে তো নাই। নাক এবং কান ছিঁড়ে নিয়ে যাবার অসংখ্য রেকর্ড আছে।

৭. রাস্তায় ফোন বের করে টেপাটেপি করবেন না বা কথা বলবেন না।

৮. বাসে উঠলে জানালার পাশে না বসার চেষ্টা করবেন। জানালার পাশ বসুন বা না বসুন, পকেট থেকে ফোন বের করবেন না খবরদার।
প্রাইভেট কারে থাকলে কারের জানালা বন্ধ রাখুন, একটুও ফাঁকা রাখবেন না।
উবারে এ্যাপ থেকে কল দিয়ে যাবেন, ভুলেও রাস্তায় দাঁড়িয়ে কিছু লোক দামাদামি করে, ওদের সাথে রাইড নেবেন না।

৯. সিএনজিতে উঠলেও ফোন, ব্যাগ সাবধানে রাখুন। সিএনজির পর্দা কেটে ছিনতাই করতে দেখা গেছে অনেকগুলো।

১০. অপরচিত কারও সাথে একদম কথা বলবেন না।

১১. অপেক্ষাকৃত নির্জন রাস্তা দিয়ে কোনোভাবেই একা একা যাবেন না।

১২. যদি মনে হয় কেউ আপনাকে ফলো করছে, মানসম্মানের ভয় না করে দৌড়ে কোনো জনসমাগমে চলে যান।

১৩. ছিনতাইকারীরা আপনার ব্যাগ, পার্স, ডিভাইস বা মালামাল নিয়ে টানাটানি করলে ছেড়ে দিন। জোর করতে যাবেন না। ওরা আপনাকে মেরে ফেলতে এক সেকেন্ডও ভাবে না। ওরা মানুষ না। আপনার জিনিসের চাইতে আপনার জীবন মূল্যবান। বেঁচে থাকলে আবারও জিনিস ক্রয় করতে পারবেন।

১৪. কোনো ছিনতাইকারী আপনাকে ছিনতাই করে পালানোর সময় যদি তাকে চিনে ফেলেন, তবে ভুলেও বলতে যাবেন না, অমুক, তুই এই কাজ করলি? আপনি চিনে ফেলামাত্রই ওরা আপনাকে মেরে ফেলবে।

১৫. চিৎকার করে লোক ডেকে বা ৯৯৯ এ ফোন করে কোনো লাভ নেই। আমি নিজে এসব করে দেখেছি, কেউ আসে না। সবাই নীরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখে শুধু।

১৬. রাস্তায় পেছন থেকে কেউ ডাক দিলে পরিচিত কি না, তা পুরোপুরি নিশ্চিত না হয়ে সাড়া দেবেন না।
তেমনি রাতের বেলা বাসার দরজায় কেউ নক করলেও পরিচিত নিশ্চিত না হয়ে দরজা খুলবেন না।

১৭. অনেকদিন বাসায় না থাকলে অন্তত একটা বাতি জ্বালিয়ে রেখে যাবেন। একটানা কয়েক রাত কোনো বাসায় বাতি না জ্বললে চোররা উক্ত বাসাকে টার্গেট করে, ঢোকার চেষ্টা করে।
এখন বাজারে কিছু স্মার্ট ডিভাইস পাওয়া যায়, যা বিশেষ প্রক্রিয়ায় বাসায় সেট করলে দূর থেকেই মোবাইলের মাধ্যমে বাতি জ্বালানো নেভানো যায়। বাসার বাইরে থাকলে এই পদ্ধতি অনুসরণ করে মাঝে মাঝে বাতি জ্বালাবেন, নেভাবেন। এতে চোর ছিনতাইকারীরা ভাববে, বাসায় কেউ আছে।

১৮.রাতের বেলা দূর পাল্লার বাস, কার বা ট্রেন জার্নি করা থেকে বিরত থাকুন পারলে।

১৯. অপরিচিত কাউকে হুট করে বন্ধু বানিয়ে নিজের তথ্য শেয়ার করা বা বাইরে বের হওয়া থেকে বিরত থাকা!

নওগাঁ বালুডাঙ্গা হতে বদলগাছী রোড হতে যেটুকু রাস্তা সংস্কার হয়েছে মোটা মোটি ভালো, কিন্তু এই যে ইটের ভাটা গুলোর ট্রাকে করে...
23/02/2025

নওগাঁ বালুডাঙ্গা হতে বদলগাছী রোড হতে যেটুকু রাস্তা সংস্কার হয়েছে মোটা মোটি ভালো, কিন্তু এই যে ইটের ভাটা গুলোর ট্রাকে করে মাটি নিয়ে যাওয়ার সময় যে মাটি টুকু পরে রাস্তা নষ্ট হচ্ছে এবং আজকে সামান্য বৃষ্টিতে যে কাদা কাদা হয়ে যে পিচ্ছি অবস্থা যা বলার মত না

কথায় আছে না? দাঁত থাকতে দাতের মরমো কেউ বুঝবে না

তেমনি আজকের ঘটনা সামান্য বৃষ্টিতে রাস্তা কাদা কাদা হয়ে গেলো এবং বাইক এক্সিডেন্ট করে একজনের প্রান গেলো

প্রসাশন বা সড়ক বিভাগ যদি এটার আগে থেকে প্রদহ্মেপ নিতো তাহলে আজকের এই দুর্ঘটনা না হতেও পারতো।

নওগাঁ জেলার চৌমাশিয়া বাজার। কারো কাছে নওহাটামোড় বাজার হিসেবেও পরিচিত।
20/01/2025

নওগাঁ জেলার চৌমাশিয়া বাজার। কারো কাছে নওহাটামোড় বাজার হিসেবেও পরিচিত।

Address

Naogaon
Rajshahi
6500

Opening Hours

Monday 09:00 - 00:00
Tuesday 09:00 - 00:00
Wednesday 09:00 - 00:00
Thursday 09:00 - 00:00
Friday 09:00 - 00:00
Saturday 09:00 - 00:00
Sunday 09:00 - 00:00

Telephone

01712645825

Alerts

Be the first to know and let us send you an email when Naogaon - নওগাঁ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share