ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র-কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র-কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র-কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় "জন্মেছি মোরা তিতাস নদীর তীরে,
জ্ঞানের জ্যোতি ছড়াবো বিশ্ব জুড়ে"

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র-কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ...
20/03/2026

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র-কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র ঈদ আমাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা যেন ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার বন্ধনে আরও দৃঢ়ভাবে আবদ্ধ হতে পারি—এই কামনা করি।

আল্লাহ আমাদের সবার নেক আমল কবুল করুক এবং আমাদের জীবন ভরে দিক বরকত ও কল্যাণে।

সবাইকে আবারও জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক ❤️🌙

02/03/2026
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র-কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত কার্যনির্বাহী (আংশিক) কমিটি (২০২৬-২৭) ঘোষণা:...
02/03/2026

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র-কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত কার্যনির্বাহী (আংশিক) কমিটি (২০২৬-২৭) ঘোষণা:

সভাপতি: Shohrab Uddin
সিনিয়র সহ-সভাপতি: Faisal Ahmed Bhuiyan

সাধারণ সম্পাদক: Ehsan Iqbal Rubai

সাংগঠনিক সম্পাদক: Udoy Das
অর্থ সম্পাদক: Saikat Chandra Das

নবনির্বাচিত কমিটির সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। ❤️

আশা করি নতুন নেতৃত্বে সংগঠন আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে। সিনিয়রদের অভিজ্ঞতা ও জুনিয়রদের উদ্যমকে সাথে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার ঐক্য, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করবে, এই প্রত্যাশাই রইলো।

সামনের দিনগুলো হোক সাফল্য, স্বপ্ন আর অর্জনের গল্পে ভরপুর। ❤️

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র-কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় আয়োজিত নবীন-প্রবীণ সম্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফ...
02/03/2026

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র-কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় আয়োজিত নবীন-প্রবীণ সম্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল:

২০১৯–২০ সেশনের বিদায়ী ব্যাচকে সম্মাননা স্মারক প্রদান এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অসাধারণ ফলাফলের জন্য কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার কিছু স্থিরচিত্র।

এই আয়োজন সবার জন্যই এক সুন্দর ও স্মরণীয় মুহূর্ত হয়ে রইলো। ❤️

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র-কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কতৃক আয়েজিত নবীন-প্রবীন সম্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা...
02/03/2026

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র-কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কতৃক আয়েজিত নবীন-প্রবীন সম্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং ইফতার মাহফিল প্রোগ্রাম:

নবীনদের আনুষ্ঠানিকভাবে বরণ ও সংবর্ধনা প্রদানের কিছু স্থিরচিত্র। ❤️

নবীন-প্রবীণ সম্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল ২০২৬ 🌙পবিত্র মাহে রমজানের সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি...
28/02/2026

নবীন-প্রবীণ সম্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল ২০২৬ 🌙

পবিত্র মাহে রমজানের সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির সুমহান বার্তা ধারণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র-কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে এক মর্যাদাপূর্ণ ও হৃদয়ছোঁয়া অনুষ্ঠান নবীন-প্রবীণ সম্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল।

এই আয়োজনে এক ছাদের নিচে মিলিত হবেন আমাদের নবীন-প্রবীণ সহ সকল সদস্যবৃন্দ। দোয়া ও ইফতারের পবিত্র মুহূর্তে দৃঢ় হবে পারস্পরিক বন্ধনের অঙ্গীকার।

📅 তারিখ: ১ মার্চ, রবিবার।
🕒 সময়: বিকাল ৩:৩০ মিনিট
📍 স্থান: ডীনস্ কমপ্লেক্স

আপনাদের সম্মানিত উপস্থিতিই আমাদের আয়োজনের প্রকৃত সার্থকতা। সাদর আমন্ত্রণ।🤍

২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সাথে মহান ভাষা শহীদদের স্মরণে ব্রাহ্...
21/02/2026

২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সাথে মহান ভাষা শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র-কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও চিরকৃতজ্ঞতা। 🇧🇩 ❤️

যে ভাষায় প্রথম “মা” বলে ডাকতে শিখেছি, সে ভাষার মর্যাদা রক্ষায় যারা বুকের রক্ত ঢেলে দিয়েছেন,সেই অমর ভাষা শহীদদের প্রতি রই...
20/02/2026

যে ভাষায় প্রথম “মা” বলে ডাকতে শিখেছি, সে ভাষার মর্যাদা রক্ষায় যারা বুকের রক্ত ঢেলে দিয়েছেন,
সেই অমর ভাষা শহীদদের প্রতি রইলো আমাদের অসীম কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা।

২১শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে
সব ভাষা শহীদের প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র-কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

রক্তে রাঙানো এই বাংলা ভাষা আমাদের অহংকার, আমাদের অস্তিত্ব। 🇧🇩

Alhamdulillah!🤍As we approach the holy month of Ramadan, Brahmanbaria Zilla Student Welfare Association, Rajshahi Univer...
18/02/2026

Alhamdulillah!🤍

As we approach the holy month of Ramadan, Brahmanbaria Zilla Student Welfare Association, Rajshahi University extends its warmest greetings and heartfelt wishes to everyone.

May Allah accept our fasts, purify our intentions, forgive our shortcomings, and grant us guidance and barakah in every step of our lives. Let us embrace this holy month with sincere hearts, mindful souls, and renewed devotion, leaving it spiritually enriched and transformed.

Ramadan Kareem to all. 🌙✨🤲

১৮ ফেব্রুয়ারি — শহীদ জোহা দিবস।“আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত; এরপর কোনো গুলি হলে আমার ছাত্রদের গায়ে লাগার আগে যেন আমার গ...
18/02/2026

১৮ ফেব্রুয়ারি — শহীদ জোহা দিবস।

“আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত; এরপর কোনো গুলি হলে আমার ছাত্রদের গায়ে লাগার আগে যেন আমার গায়ে লাগে।”
- শহীদ ড. সৈয়দ মুহাম্মদ শামসুজ্জোহা।

১৯৬৯ সালের এই দিনে, উত্তাল গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নিজের বুককে ঢাল বানিয়ে ছাত্রদের জীবন রক্ষা করেছিলেন ড. সৈয়দ মুহাম্মদ শামসুজ্জোহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর তৎকালীন প্রক্টর ও রসায়ন বিভাগের শিক্ষক।

ছাত্রদের বাঁচাতে গিয়ে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে তিনি হয়ে উঠেছেন আমাদের চিরন্তন প্রেরণা, সাহসের প্রতীক। তাঁর আত্মত্যাগ কেবল একটি ঘটনার স্মৃতি নয়; এটি শিক্ষক-শিক্ষার্থীর বন্ধনের এক অনন্য, অমর দৃষ্টান্ত।

শহীদ জোহা দিবসে, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই মহান আত্মত্যাগী শিক্ষকের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা। তাঁর আদর্শ আমাদের পথ দেখাক, তাঁর সাহস আমাদের হৃদয়ে জাগিয়ে রাখুক মানবতা ও দায়িত্ববোধের চিরন্তন আলো।

Let's welcome 2026 with unity, hope, and new beginnings. Wishing you all a joyful, meaningful, and successful new year a...
31/12/2025

Let's welcome 2026 with unity, hope, and new beginnings. Wishing you all a joyful, meaningful, and successful new year ahead!

Happy New Year 2026 💙

Address

Rajshahi
6205

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র-কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share