14/06/2026
বারসিক (BARCIK)-এর উদ্যোগে রাজশাহীতে অনুষ্ঠিত হয়ে গেল এক গুরুত্বপূর্ণ নীতি সংলাপ।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—
"প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর: সবুজায়ন ও ন্যায়ভিত্তিক উন্নয়ন”।
উক্ত সংলাপে রাজশাহী শহরের বস্তিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর নানা বাস্তবমুখী সমস্যা ও জীবন সংগ্রামের গল্প। বিশেষ করে বস্তি এলাকাগুলোতে শিক্ষা সচেতনতা বৃদ্ধি, বিশুদ্ধ পানির তীব্র সংকট, স্থায়ী আবাসনের অভাব এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূলতাগুলো আলোচনায় প্রধান সমস্যা হিসেবে উঠে আসে।
শহুরে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও তা মোকাবিলা, প্রান্তিক পর্যায়ে পুষ্টির চাহিদা মেটাতে ও সবুজায়ন বাড়াতে বাড়ির আশেপাশে ও পতিত জায়গায় শাকসবজি চাষের (নগর কৃষি) সম্ভাবনা। যেখানে বস্তিবাসী ও প্রান্তিক মানুষের অধিকার সবার আগে নিশ্চিত করা প্রয়োজন।
এই নীতি সংলাপে উপস্থিত থেকে নিজেদের মূল্যবান মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন রাজশাহী শহরের সম্মানিত কৃষি অফিসার, নদী ও পরিবেশ বিষয়ক গবেষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা, "ছোট্ট স্বপ্ন" সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন (মো: রকি আলী, সাধারণ সম্পাদক, ছোট্ট স্বপ্ন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।)