Rotaract Club of Rajshahi University

Call Directions Contact the organization

Rotaract Club of Rajshahi University Rotaract is the world's largest Youth organisation & Rotaract Club of Rajshahi University is a part of them since 1990.✨

💉সচেতনতাই প্রতিরোধ: রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির বিশেষ কর্মসূচি হেপাটাইটিস বি ভাক্সিনেশন ও সচেতনতা কাম্পে...
01/08/2026

💉সচেতনতাই প্রতিরোধ: রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির বিশেষ কর্মসূচি হেপাটাইটিস বি ভাক্সিনেশন ও সচেতনতা কাম্পেইন ২০২৬ইং সফলভাবে সম্পন্ন! 🌸😊
আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটি-এর উদ্যোগে আয়োজিত বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন করেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার, প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। উদ্বোধন শেষে মাননীয় উপাচার্য স্যার নিজে টিকা (Vaccine) গ্রহণ করে এই স্বাস্থ্য সুরক্ষা অভিযানের শুভ সূচনা করেন।
আজকের এই সময়োপযোগী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক মাফরুহা সিদ্দিকা লিপি ম্যাম। এছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ক অত্যন্ত দিকনির্দেশনামূলক পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন মেডিকেল সেন্টারের অতিরিক্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. লোমান মঞ্জুর স্যার।
"সচেতনতাই প্রতিরোধ" — এই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের সচেতনতামূলক আয়োজনটি অত্যন্ত সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে।❤️

অনুষ্ঠানে মাননীয় ভিসি স্যার রোটার‍্যাক্ট ক্লাবের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি পরবর্তীতে ক্যাম্পাসে আরও বৃহৎ পরিসরে টিকাদান কর্মসূচি আয়োজনের আশ্বাস দেন। পাশাপাশি, রোটার‍্যাক্ট ক্লাবের সাথে যৌথভাবে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা (Free Health Test) বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা করার জন্য মেডিকেল সেন্টার কর্তৃপক্ষকে বিশেষ পরামর্শ প্রদান করেন।
আজকের এই আয়োজন সফল করতে যাঁদের দিকনির্দেশনা, উপস্থিতি ও সার্বিক সহযোগিতা ছিল—সম্মানিত অতিথিবৃন্দ ও রাজশাহী মেডিকেল কলেজ রোটার‍্যাক্ট ক্লাবের সম্মানিত সদস্য মেডিকেল সেন্টার পরিবার, ক্লাবের সকল সদস্য এবং উপস্থিত শিক্ষার্থীবৃন্দ—সকলের প্রতি রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রোটার‍্যাক্ট ক্লাবের এই জনকল্যাণমূলক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। 💙✨

World Hepatitis Day- 28 July 💉নীরব ঘাতককে হারানোর প্রথম পদক্ষেপ—সচেতনতা।হেপাটাইটিস এমন একটি রোগ, যা অনেক সময় কোনো লক্ষণ...
28/07/2026

World Hepatitis Day- 28 July 💉

নীরব ঘাতককে হারানোর প্রথম পদক্ষেপ—সচেতনতা।

হেপাটাইটিস এমন একটি রোগ, যা অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই বছরের পর বছর লিভারের ক্ষতি করে যেতে পারে। কিন্তু সুখবর হলো—সময়মতো পরীক্ষা, টিকাদান (যেখানে প্রযোজ্য) এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে এর অনেকটাই প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব।

World Hepatitis Day 2026-এর প্রতিপাদ্য, "Hepatitis: Let's Break It Down," আমাদের আহ্বান জানায় ভুল ধারণা, ভয়, বৈষম্য এবং চিকিৎসাসেবার পথে থাকা সব বাধা ভেঙে সবার জন্য পরীক্ষা, প্রতিরোধ ও চিকিৎসা নিশ্চিত করতে।

আজকের অঙ্গীকার হোক—
🟡 সচেতন হই,
🟡 প্রয়োজনে পরীক্ষা করি,
🟡 টিকাদানকে গুরুত্ব দিই,
🟡 হেপাটাইটিসমুক্ত আগামী গড়তে একসঙ্গে কাজ করি।

ভিসি স্যারের সাথে সৈজন্য সাক্ষাৎ ❤️আগামী ১ আগস্ট রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে "হেপাটাইটিস বি ভ্যাক্সিন...
26/07/2026

ভিসি স্যারের সাথে সৈজন্য সাক্ষাৎ ❤️

আগামী ১ আগস্ট রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে "হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন ও সচেতনতা ক্যাম্পেইন"
এই জনকল্যাণমূলক কর্মসূচিতে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর জনাব ড. মো. ফরিদুর ইসলাম স্যার।

আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধান অতিথি হিসেবে থাকতে চেয়ে আশ্বাস দেওয়ায় এবং উৎসাহ যোগানোয় মাননীয় ভিসি স্যারের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যারের উপস্থিতি আমাদের এই সামাজিক ও স্বাস্থ্যসেবামূলক আয়োজনকে আরও মহৎ ও সফল করে তুলবে।
হেপাটাইটিস বি প্রতিরোধে সচেতন হোন এবং সঠিক সময়ে ভ্যাকসিন নিন। সবাইকে ১ তারিখের প্রোগ্রামে আমন্ত্রণ! ❤️✨
❤️

🚨 আপনার লিভার কি সত্যি নিরাপদ? একটি ছোট পরীক্ষা বাঁচাতে পারে একটি জীবন! 🚨👉হেপাটাইটিস বি ভাক্সিনেশন  ও সচেতনতা ক্যাম্পেইন...
21/07/2026

🚨 আপনার লিভার কি সত্যি নিরাপদ? একটি ছোট পরীক্ষা বাঁচাতে পারে একটি জীবন! 🚨

👉হেপাটাইটিস বি ভাক্সিনেশন ও সচেতনতা ক্যাম্পেইন ২০২৬

​অনেক সময় আমাদের অজান্তেই শরীরে বাসা বাঁধে এক নীরব ঘাতক—হেপাটাইটিস বি (Hepatitis B)। ভাইরাসে আক্রান্ত হওয়ার পর বছরের পর বছর কোনো লক্ষণ প্রকাশ না-ও পেতে পারে! কিন্তু ভেতরে ভেতরে এটি নষ্ট করে দিতে পারে আমাদের লিভার, যার চূড়ান্ত পরিণতি লিভার সিরোসিস বা ক্যান্সার।

​সাধারণ জন্ডিস মনে করে এড়িয়ে যাওয়া কিংবা "আমার তো কিছু হয়নি" ভেবে পরীক্ষা না করার চরম ভুলটি আমরা অনেকেই করি। অথচ সামান্য সচেতনতা আর একটি পরীক্ষাই পারে আপনাকে ও আপনার পরিবারকে নিশ্চিত সুরক্ষায় রাখতে।

​💡 এক নজরে হেপাটাইটিস বি ও করণীয়:

​হেপাটাইটিস বি কী?
এটি একটি মারাত্মক ভাইরাসজনিত সংক্রমণ যা লিভারকে আক্রমণ করে। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ না জেনে এই ভাইরাসের বাহক হিসেবে ঘুরে বেড়াচ্ছেন।

​কীভাবে ছড়ায়?
দূষিত রক্ত বা সিরিঞ্জ গ্রহণ, জীবাণুমুক্ত না করা সেলুন /পার্লারের সরঞ্জাম বা ব্লেড-রেজার ব্যবহার, অনিরাপদ শারীরিক সম্পর্ক এবং আক্রান্ত গর্ভবতী মা থেকে সন্তানের দেহে।

​টিকা (Vaccine) কখন নেবেন?
ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার আগেই টিকা নেওয়া জরুরি। তবে টিকা নেওয়ার প্রথম শর্ত হলো—আগে রক্ত পরীক্ষা করে নিশ্চিত হওয়া যে আপনার শরীরে ভাইরাসটি নেই (Negative)। টেস্ট নেগেটিভ আসলেই কেবল ভাক্সিনের মোট ৩টি ডোজ নিয়ে নেওয়া যায়, যা আপনাকে আজীবন সুরক্ষা দেবে।

​তাই আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং হেপাটাইটিস-মুক্ত এক নিরাপদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস,আপনার পরিবার, পরবর্তী প্রজন্ম গড়ে তুলতে রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী বিশ্ববিদ্যালয় আয়োজন করছে এই বিশেষ স্ক্রিনিং ক্যাম্পেইন।

​🩸 ক্যাম্পেইনের তথ্য ও স্থান:

​তারিখ: ১ আগস্ট, ২০২৬ (শনিবার)

⏰ সময়: দুপুর ৩:৩০ টা থেকে বিকেল ৬:০০ টা

🏢 স্থান: রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার

টেস্ট ফি: মাত্র ৫০ টাকা (শুধুমাত্র রাবি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য)
👉 নির্ধারিত ফি নগদ/বিকাশ অথবা সরাসরি টেস্ট চলাকালীন সময়ে দিতে পারবেন।

​🎁 বিশেষ সুযোগ (টিকা নিবন্ধনের সুবিধা):
​নিবন্ধনকৃত ব্যক্তিদের মধ্য থেকে সৌভাগ্যবান ১০০ জনকে বাছাই করা হবে। নির্বাচিতদের জন্য থাকছে সুলভ মূল্যে হেপাটাইটিস-বি এর সম্পূর্ণ নিরাপদ টিকা গ্রহণের বিশেষ সুযোগ!

​⚠️ জরুরি নোটিশ (রেজিস্ট্রেশন বাধ্যতামূলক):

আমরা প্রাপ্ত রেজিস্ট্রেশনের সংখ্যার ওপর ভিত্তি করেই সুনির্দিষ্ট সংখ্যক টেস্টিং কিট (Kit) ব্যবস্থা করব। তাই আপনি যদি স্পটে এসে পরীক্ষা নিশ্চিত করতে চান, তবে পূর্ব-রেজিস্ট্রেশন করা একেবারেই বাধ্যতামূলক। কিট ঘাটতি এড়াতে এখনই নিজের নাম তালিকাভুক্ত করুন!

​🔗 অনলাইন রেজিস্ট্রেশন লিঙ্ক: https://forms.gle/ByZLLi45ja71xEMZ8

📞 যেকোনো অনুসন্ধানে: +8801973722070(শ্যামল) 01740791491 ( তামিম)

​"অবহেলা নয়, সচেতনতাই প্রতিরোধ"

রোটারি ইয়ার ২০২৬-২৭-এর শুভ সূচনা! ❤️​সকলের আন্তরিক উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণে আজ অনুষ্ঠিত হয়ে গেল আমাদের নতুন বর্ষের...
10/07/2026

রোটারি ইয়ার ২০২৬-২৭-এর শুভ সূচনা! ❤️

​সকলের আন্তরিক উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণে আজ অনুষ্ঠিত হয়ে গেল আমাদের নতুন বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও প্রথম রেগুলার মিটিং।
​সকল ক্লাবের মেম্বারদের আন্তরিকতায় এবং সেবার ব্রত নিয়ে আমাদের আগামী দিনের পথচলা আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক। আসুন, একসাথে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করি।
​সবাইকে নতুন রোটারি বর্ষের শুভেচ্ছা! 🤝❤️

আসসালামু আলাইকুম। রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটি'র ২০২৫-২৬ রোটাবর্ষের ক্রান্তিলগ্নে সময় এসেছে নতুন কমিটি ঘোষ...
19/06/2026

আসসালামু আলাইকুম।
রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটি'র ২০২৫-২৬ রোটাবর্ষের ক্রান্তিলগ্নে সময় এসেছে নতুন কমিটি ঘোষণা করার। সেই প্রত্যয় থেকে রোটার‍্যাক্ট ক্লাব তার নতুন কমিটি ঘোষণা ও কলার হ্যান্ডওভার প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়ে গেলো আজ।

সেখানে নতুন সভাপতি হিসেবে এসেছে রোটার‍্যাক্টর @ Wasif Zaman এবং সেক্রেটারি হিসেবে এসেছেন tamim islam। রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটি'র পক্ষ থেকে নতুন কমিটির জন্য থাকবে অশেষ শুভকামনা ও অভিনন্দন।

Happy 37th charter day of Rotaract Club of Rajshahi University. The journey has started from 10th May 1990. On this day,...
10/05/2026

Happy 37th charter day of Rotaract Club of Rajshahi University.

The journey has started from 10th May 1990. On this day, Rotaract Club of Rajshahi University has been started its journey with the chartered President Shakil Meraj and some good souls who wanted to do something for our society. Overcoming many obstacles and challenges the club has successfully been organized social service program since 37 years. Within these 37 years, RCRU has achieved many success and fought with many dillema to go ahead but at the end of day, it's achieved its noble goal.
Thanks to All Rotaractors & Ex-Rotaractors who worked tirelessly to bring the club in this stage. And special gratitude to our Charter President Ex-Rtr.CP Shakil Meraj for bringing this club to us.

Address

Rajshahi
6205

Telephone

+8801728937395

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rotaract Club of Rajshahi University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rotaract Club of Rajshahi University:

Shortcuts

Share