Swapnobritto

Swapnobritto সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের জীবন মান

🩸 ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন 🩸আসসালামু আলাইকুম।পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী আজ ২০ এপ্রিল দাসপুকুর শাখায় "রওশন রক...
20/04/2026

🩸 ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন 🩸

আসসালামু আলাইকুম।

পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী আজ ২০ এপ্রিল দাসপুকুর শাখায় "রওশন রক্তদান সংস্থা" (স্বপ্নবৃত্ত ব্লাড গ্রুপিং টিম) এর উদ্যোগে ব্লাড গ্রুপিং কার্যক্রম আয়োজন করা হয়।

উক্ত কার্যক্রমে টেকনিশিয়ান হিসেবে উপস্থিত ছিলেন—
🔹 মোঃ সোহান (সহ-সভাপতি)
🔹 অভিষেক (শিক্ষক, টুলটুলিপাড়া)

এছাড়াও উপস্থিত ছিলেন—
🔹 মোহাম্মদ তুষার (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক)
🔹 মোহাম্মদ সিবগাতুল্লাহ সজীব (সাধারণ সম্পাদক)
🔹 আয়েশা রাজ্জাক (শিক্ষা বিষয়ক সম্পাদক)
🔹 দাসপুকুর শাখার সম্মানিত শিক্ষকবৃন্দ: আকাশ, মারুফ, ইউসুফ

সবার সম্মিলিত প্রচেষ্টায় এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Swapnobritto  এর আয়োজনে  পাঠচক্রের তালাইমারি শাখার শিশুদের নিয়ে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এক আনন্দঘন আয়োজন সফলভাবে সম্প...
14/04/2026

Swapnobritto এর আয়োজনে পাঠচক্রের তালাইমারি শাখার শিশুদের নিয়ে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এক আনন্দঘন আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

দিনব্যাপী এই আয়োজনে ছিল নানা রকম খেলাধুলা এবং আনন্দঘন প্রীতিভোজ। শিশুদের উচ্ছ্বাস, হাসি আর অংশগ্রহণে পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত। ❤️

বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্য থেকে বিজয়ীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা 🌼
শুভ হোক নতুন বছরের প্রতিটি দিন।🖤

কেবল পঞ্জিকার পাতা বদল নয়,নতুন বিশ্বাস, নতুন স্বপ্ন, নতুন আনন্দে আরো দৃঢ়ভাবে চলো করি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার।শ...
13/04/2026

কেবল পঞ্জিকার পাতা বদল নয়,
নতুন বিশ্বাস, নতুন স্বপ্ন, নতুন আনন্দে আরো দৃঢ়ভাবে চলো করি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার।

শুভ নববর্ষ🌸

11/04/2026

' মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার '
একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সুবিধাবঞ্চিত শিশুদের পড়ানোর জন্য কিছু সংখ্যক স্বেচ্ছাসেবী খুঁজছে।

স্থান- তালাইমারি

সময় - রবি, মঙ্গল, বৃহস্পতি বিকাল - ৪:৩০ (তালাইমারি)


আপনার ইচ্ছে মত যে কোন দিন যেকোনো শাখায় পড়াতে যেতে পারবেন। যেহেতু এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন সেহেতু সম্পূর্ণ বিনামূল্যে পড়ানো হয়ে থাকে।শিক্ষাই জাতির মেরুদন্ড। আপনার শিক্ষা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছড়িয়ে দিন।

যোগাযোগ - What's app - 01787-016355 (whatsapp)
সম্পূর্ণ তথ্য জানতে whatsapp বা এই নম্বরে যোগাযোগ করেন।

ধন্যবাদ

১০-০৪-২০২৬(শুক্রবার) Swapnobritto  এর উদ্যোগেকমিটি সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবী শিক্ষকদের সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ ...
11/04/2026

১০-০৪-২০২৬(শুক্রবার)

Swapnobritto এর উদ্যোগে
কমিটি সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবী শিক্ষকদের সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা এবং মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এ সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়।
আমাদের লক্ষ্য একটাই—
মানবতার স্পর্শে দুঃখ হোক আনন্দের!

📚 ছুটির পর আবার শুরু স্বপ্নবৃত্তের পথচলা।ঈদের ছুটির পর স্বপ্নবৃত্ত পাঠচক্রের আংশিক চিত্র।শাখা: দাশপুকুর
02/04/2026

📚 ছুটির পর আবার শুরু স্বপ্নবৃত্তের পথচলা।
ঈদের ছুটির পর স্বপ্নবৃত্ত পাঠচক্রের আংশিক চিত্র।

শাখা: দাশপুকুর

শিক্ষাই হোক বদলে যাওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম—এই বিশ্বাস নিয়েই স্বপ্নবৃত্তের পথচলা। 🌱ঈদের ছুটি শেষে পুনরায় শিক্ষা কার্...
02/04/2026

শিক্ষাই হোক বদলে যাওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম—
এই বিশ্বাস নিয়েই স্বপ্নবৃত্তের পথচলা। 🌱
ঈদের ছুটি শেষে পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু।
শাখা: টুলটুলি পাড়া

🌙✨ ঈদের আনন্দ শেষে পুনরায়  শুরু 🌿📚পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন ছুটি শেষেস্বপ্নবৃত্ত -এর শিক্ষা কার্যক্রমআবারও শুরু হলো।শাখ...
02/04/2026

🌙✨ ঈদের আনন্দ শেষে পুনরায় শুরু 🌿📚
পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন ছুটি শেষে
স্বপ্নবৃত্ত -এর শিক্ষা কার্যক্রম
আবারও শুরু হলো।
শাখা: তালাইমারি

Eid Mobarak!
20/03/2026

Eid Mobarak!

স্বপ্নবৃত্ত সংগঠনের পক্ষ থেকে আজ ০৩/০৩/২৬ মঙ্গলবার ইফতার বিতরণের উদ্যোগ নেওয়া হয়। শহরের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ ...
03/03/2026

স্বপ্নবৃত্ত সংগঠনের পক্ষ থেকে আজ ০৩/০৩/২৬ মঙ্গলবার ইফতার বিতরণের উদ্যোগ নেওয়া হয়। শহরের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইনশাআল্লাহ স্বপ্নবৃত্ত এই ভাবেই সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাবে। আল্লাহ তায়ালা আমাদের এই প্রচেষ্টা কবুল করুক এবং আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার তাওফিক দান করুক।

Every  child deserves a chance to dream.তাদের নিষ্পাপ হাসিই স্বপ্নবৃত্তের প্রেরণা।ছবি- স্বপ্নবৃত্ত তালাইমারি শাখা।
01/03/2026

Every child deserves a chance to dream.
তাদের নিষ্পাপ হাসিই স্বপ্নবৃত্তের প্রেরণা।

ছবি- স্বপ্নবৃত্ত তালাইমারি শাখা।

“মানবতার স্পর্শে দুঃখ হোক আনন্দের”—এই স্লোগানকে সামনে রেখে আজ রবিবার, ১ মার্চ ২০২৬ তারিখে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘স্...
28/02/2026

“মানবতার স্পর্শে দুঃখ হোক আনন্দের”—এই স্লোগানকে সামনে রেখে আজ রবিবার, ১ মার্চ ২০২৬ তারিখে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘স্বপ্নবৃত্ত’ কর্তৃক আয়োজন করা হয় সেহেরি বিতরণ কর্মসূচি।
রাজশাহী শহরের বেশ কিছু এলাকা (সাহেব বাজার জিরোপয়েন্ট, রেলগেট, লক্ষ্মীপুর, সিএন্ডবি) সহ তালাইমারি ও বিনোদপুরে ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে সেহেরি বিতরণ করা হয়।
মানবিক দায়িত্ববোধ থেকে পরিচালিত এই কার্যক্রমে স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।
ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

Address

Rajshahi

Telephone

+8801308965421

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swapnobritto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Swapnobritto:

Share