25/03/2026
আন-নুর ফাউন্ডেশন
ঈদ ফুড প্যাক-২০২৬
আয়-ব্যয়ের সংক্ষিপ্ত হিসাব ও প্রতিবেদন
আলহামদুলিল্লাহ, আন-নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ ফুড প্যাক বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
এ বছর মোট ৪৭টি পরিবারের মাঝে ঈদ ফুড প্যাক বিতরণ করা হয়। এই কার্যক্রম বাস্তবায়নে সমাজের বিভিন্ন শ্রেণির দানশীল ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।
আয় (অনুদান):
বিভিন্ন দাতা ও শুভাকাঙ্ক্ষীদের অনুদানের মাধ্যমে নির্ধারিত তহবিল সংগ্রহ করা হয়।
ব্যয়:
সংগৃহীত অর্থ দিয়ে-মাংস, পাপড়,নুডলস, তেল, চিনি, সেমাইসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ক্রয় করে ৪৭টি প্যাক প্রস্তুত করা হয় এবং তা নির্ধারিত পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়।
আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল দাতা, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি, যাদের আন্তরিক প্রচেষ্টায় এই কার্যক্রম সফল হয়েছে।
আল্লাহ তায়ালা সকলের দান কবুল করুন এবং আমাদেরকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার তাওফিক দান করুন। আমিন।
ইদ ফুড প্যাক-২০২৬
আয়-ব্যয়ের হিসাব।
১. মাংস -৬১৬০
২. চিনি-১৪০০
৩.সেমাই-১৩৮০
৪.পাপড়-৫৩৬
৫.নুডলস -৮৩০
৬.তেল-২৩০০
৭.ব্যাগ-১৭৫
৮.পলি-৮০
মোট ব্যয়-১২৮৬১
মোট আয়-১৩৮৪০
অবশিষ্ট -৯৭৯
অবশিষ্ট টাকা নগদ বিতরণ করা হয়েছে।
An-Nur Foundation