09/05/2026
দীর্ঘদিন যাবত চিরকুমার সংঘের কোন নতুন কমিটি এবং ক্যাম্পাসে দৃশ্যমান কোন কার্যক্রম নেই কেন এ নিয়ে ছাত্রসমাজের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে।
পাশাপাশি চিরকুমার সংঘকে কুক্ষিগত করে রাখা,নিজের প্রচার প্রসারের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ ওঠেছে চিরকুমার সংঘের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক Ahatashamul Haque Samrat এর বিরুদ্ধে।
গত ৮ মে ২০২৬ তারিখে রামেক ক্যাম্পাসে সরেজমিন ইনভেস্টিগেশন করে এমন তথ্য পাওয়া যায় এবং ছাত্রসমাজের মাঝে ব্যাপক ক্ষোভ পরিলক্ষিত হয়।
৬২ ব্যাচের নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী জানান,একসময় তিনি চিরকুমার সংঘের সক্রিয় কর্মী ছিলেন এবং সকল প্রোগ্রামে, আন্দোলনে তিনি সম্মুখ সারির নিবেদিত প্রান ছিলেন কিন্তু বর্তমানে তিনি আর এর সংগে জড়িত নেই।
কেন নেই?
জানতে চাইলে,তিনি জানান,চিরকুমার সংঘকে কুক্ষিগত করা এবং ব্যক্তিগত প্রচার প্রসারের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন কেউ কেউ এবং যা স্পষ্টত সংবিধানের লংঘন।তিনি সভাপতি থাকার জন্য বিবাহ করছেন না এমন অভিযোগও তার বিরুদ্ধে তুলেছেন এই শিক্ষার্থী।
তিনি আরো জানান,গত ২ বছরে কোন নতুন নেতৃত্বকে তুলে আনা হয় নি,কোন কমিটি দেয়া হয় নি,১৪ ফেব্রুয়ারী কেন হরতাল ডাকা হয় নি।যার সুযোগে ক্যাম্পাসের শিক্ষার্থীরা বিপথগামী হচ্ছে।
নবাগত ৬৭ ব্যাচের একজন নারী শিক্ষার্থীর কাছে জানতে চাইলে তিনি জানান,"আমি যখন ক্লাস ৮ এ পড়তাম তখন থেকেই RMC চিরকুমার সংঘকে খুব ভালবাসতাম।এরপর দীর্ঘপথ পাড়ি দিয়ে RMC Campus এ পা দিলেও চিরকুমার সংঘের কোন সদস্য তাদের নবীন বরন অনুষ্ঠানে আসেন নি।এতে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এসব বিষয় নিয়ে মুঠোফোনে চিরকুমার সংঘের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক Ahatashamul haque Samrat এর কাছে জানতে চাইলে তিনি জানান,তার বিরুদ্ধে এসব অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্দেশ্যপ্রনোদিত।
তিনি জানান, যখনই চিরকুমার সংঘ অস্তিত্ব সংকটে পড়েছে তখন তিনি বটবৃক্ষের মতো সংঘকে আগলে রেখেছেন।তিনি কখনোই ব্যক্তিগত প্রচার প্রসারের মাধ্যম হিসেবে ব্যবহার করেন নি।
তিনি জানান,একদল বিপথগামী লোক তার নামে গুজব ছড়াচ্ছিলেন, সেটার জবাবে চিরকুমার সংঘ তাদের পেইজ থেকে ক্ল্যারিফিকেশন করেছেন।এটা চিরকুমার সংঘের সকল সদস্যের ঐক্যমতের ভিত্তিতেই।তিনি এই পেইজের সাথে কোনভাবেই যুক্ত নন।
নতুন কমিটি বা প্রোগ্রাম কেন হয় নি? জানতে চাইলে
তিনি বলেন,খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষনা করা হবে।এর জন্য বায়োডাটা জমা দেবার কার্যক্রম শুরু হবে এ মাসেই।
নবীন বরন অনুষ্ঠানে কেন নেই চিরকুমাররা?
জানতে চাইলে তিনি বলেন, একটি বড় প্রোগ্রামে অনেক ফান্ড লাগে, অর্থ লাগে। চিরকুমার সংঘ বর্তমানে সেই অবস্থায় নেই।তিনি আরো জানান,এবার সংখ্যার চেয়ে সত্যিকারের আর্দশিক নেতৃত্বকে তুলে আনা হবে।
সর্বশেষ তিনি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগের জন্য ক্ষমা চেয়ে নেন এবং সবগুলোই বানোয়াট বলে অভিযোগ করেন এবং প্রয়োজনে যেকোন সময়ে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।
প্রতিনিধি