Bondhu Foundation বন্ধু ফাউন্ডেশন

Call Directions Contact the organization

Bondhu Foundation বন্ধু ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু ফাউন্ডেশন।মানবতা, সমাজ ও পরিবেশের বন্ধু।
Contact more info- 01770897521 (Whatsapp)

19/10/2026
16/10/2026

💔 মানুষ মানুষের জন্য—আসুন, নয়ন ভাইয়ের পাশে দাঁড়াই! 🤲❤️

সাহায্য মানেই বড় অঙ্কের টাকা নয়—আপনার সামান্য সহযোগিতা, একটি শেয়ার কিংবা অন্যকে উৎসাহিত করাও হতে পারে একটি জীবন বাঁচানোর অনুপ্রেরণা। ❤️

আসুন, মানবতার টানে সবাই মিলে নয়ন ভাইয়ের পাশে দাঁড়াই।

#নয়ন_ভাইয়ের_পাশে_দাঁড়ান #মানুষ_মানুষের_জন্য #বন্ধু_ফাউন্ডেশন #মানবতার_জয়_হোক

💔 মানুষ মানুষের জন্য—একটু সহানুভূতির দৃষ্টিতে কি আমরা নয়ন ভাইয়ের পাশে দাঁড়াতে পারি না? 🤲❤️কেশরহাট পৌরসভার হরিদাগাছি গ...
16/10/2026

💔 মানুষ মানুষের জন্য—একটু সহানুভূতির দৃষ্টিতে কি আমরা নয়ন ভাইয়ের পাশে দাঁড়াতে পারি না? 🤲❤️

কেশরহাট পৌরসভার হরিদাগাছি গ্রামের নয়ন ভাই আজ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তাঁর এই দুঃসময়ে আমাদের সবার একটু সহানুভূতি, ভালোবাসা ও সহযোগিতা হয়তো তাঁর বেঁচে থাকার লড়াইয়ে বড় ভূমিকা রাখতে পারে।

বন্ধু ফাউন্ডেশন ♥♥Bondhu Foundation♥♥ সদস্য MD Nadim Hossen নিজের আন্তরিক প্রচেষ্টা ও আপ্রাণ চেষ্টায় নয়ন ভাইয়ের জন্য ১১৫০০ অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। তাঁর প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। দূরে থেকেও মানুষের বিপদে পাশে দাঁড়ানোর এই মানসিকতা সত্যিই প্রশংসনীয়। ❤️

কিন্তু একটি বিষয় আমাকে গভীরভাবে ব্যথিত করেছে! 😢

নয়ন ভাইয়ের সাহায্যের জন্য আমার করা পোস্টটি প্রায় ২০ হাজারেরও বেশি মানুষ দেখেছেন। অথচ এত মানুষের কাছে খবরটি পৌঁছানোর পরও উল্লেখযোগ্য সাড়া দেখতে না পেয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে।

আমি কাউকে দোষারোপ করছি না। শুধু বিবেকের কাছে একটি প্রশ্ন রাখতে চাই—আমরা কি সামর্থ্য অনুযায়ী একটু সহযোগিতা করতে পারি না?

মনে রাখবেন, সাহায্য মানেই বড় অঙ্কের টাকা নয়। আপনার সামান্য সহযোগিতা, পোস্টটি শেয়ার করা কিংবা অন্য কাউকে পাশে দাঁড়াতে উৎসাহিত করাও অনেক মূল্যবান।

#নয়ন_ভাইয়ের_পাশে_দাঁড়ান
#মানুষ_মানুষের_জন্য
#বন্ধু_ফাউন্ডেশন
#মানবতার_জয়_হোক

💔 আসুন, সবাই মিলে নয়নের পাশে দাঁড়াই! 🤲❤️কেশরহাট পৌরসভার হরিদাগাছি গ্রামের তরুণ নয়ন আজ দুরারোগ্য রোগে আক্রান্ত। একসময়...
12/10/2026

💔 আসুন, সবাই মিলে নয়নের পাশে দাঁড়াই! 🤲❤️

কেশরহাট পৌরসভার হরিদাগাছি গ্রামের তরুণ নয়ন আজ দুরারোগ্য রোগে আক্রান্ত। একসময় পরিচিত বাজারের প্রাণচঞ্চল মুখটি আজ জীবন বাঁচানোর লড়াইয়ে অসহায়!

উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া জরুরি, কিন্তু বিপুল অর্থের অভাবে তার পরিবার দিশেহারা।

🙏 আসুন, মানবতার টানে এগিয়ে আসি। আপনার সামান্য সহযোগিতা হতে পারে নয়নের বেঁচে থাকার নতুন আশা। সহযোগিতা করতে না পারলেও পোস্টটি শেয়ার করে পাশে দাঁড়ান।

মহান আল্লাহ নয়নকে সুস্থতা দান করুন। আমিন। ❤️

#নয়নের_পাশে_দাঁড়ান #মানবতার_ডাকে_সাড়া_দিন #একটি_জীবন_বাঁচান #কেশরহাট

স্বার্থহীনভাবে রক্ত দিয়ে যারা মানুষের পাশে দাঁড়ান, তারাই সত্যিকারের মানবতার যোদ্ধা।আপনার এক ব্যাগ রক্ত, একটি জীবন বাঁচ...
11/09/2026

স্বার্থহীনভাবে রক্ত দিয়ে যারা মানুষের পাশে দাঁড়ান, তারাই সত্যিকারের মানবতার যোদ্ধা।
আপনার এক ব্যাগ রক্ত, একটি জীবন বাঁচাতে পারে।
তাই নিজে রক্ত দিন, অন্যকেও রক্তদানে উৎসাহিত করুন।
রক্ত দিন, জীবন বাঁচান—মানবতার পাশে দাঁড়ান। ❤️🩸
#রক্তদান #রক্তদিনজীবনবাঁচান #মানবতার_সেবায় #স্বেচ্ছায়_রক্তদান #রক্তদাতা #মানবতা

🩸 রক্ত দিন, মানুষের জীবন বাঁচান ❤️আপনার শরীরের কিছুটা রক্ত—অন্য একজন মানুষের জীবনে ফিরিয়ে দিতে পারে নতুন আশা, নতুন সকাল।...
10/09/2026

🩸 রক্ত দিন, মানুষের জীবন বাঁচান ❤️

আপনার শরীরের কিছুটা রক্ত—অন্য একজন মানুষের জীবনে ফিরিয়ে দিতে পারে নতুন আশা, নতুন সকাল।
হয়তো আপনার দেওয়া এক ব্যাগ রক্তই কোনো মায়ের সন্তানকে, কোনো সন্তানের বাবাকে কিংবা কোনো পরিবারের প্রিয় মানুষটিকে বাঁচিয়ে দিতে পারে।

রক্তদানের জন্য প্রয়োজন শুধু একটু সাহস ও মানবিকতা।
আজ আপনি কারও পাশে দাঁড়ান, হয়তো আগামীকাল আপনার প্রয়োজনেও কেউ পাশে দাঁড়াবে।

🤝 আসুন, রক্তদানে এগিয়ে আসি।
🩸 রক্ত দিন—মানুষের জীবন বাঁচান।
❤️ মানবতার সেবায় আমরা, মানুষের পাশে আমরা।

#রক্তদিন_জীবনবাঁচান
#রক্তদান_মহৎদান
#মানবতার_সেবায়
#জীবন_বাঁচাতে_এগিয়ে_আসুন

💔 চট্টগ্রাম আজ বন্যায় বিপর্যস্ত।🤲 আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই।✅ শুকনো খাবার...
11/07/2026

💔 চট্টগ্রাম আজ বন্যায় বিপর্যস্ত।

🤲 আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই।

✅ শুকনো খাবার
✅ বিশুদ্ধ পানি
✅ ওষুধ
✅ পোশাক
✅ আর্থিক সহায়তা

মানুষ মানুষের জন্য।
আজ আপনার ছোট্ট সহযোগিতাই হতে পারে কারও বেঁচে থাকার আশা। ❤️🌿

#চট্টগ্রাম_বন্যা #মানবতা

"রক্তদান মহৎ দান, রক্ত দিয়ে বাঁচান প্রাণ।"
21/05/2026

"রক্তদান মহৎ দান, রক্ত দিয়ে বাঁচান প্রাণ।"

রামিসা বাচ্চাটাকে পা* য়ুপথে রেইপ করা হয়েছে৷ এত নির্যাতন করা হয়েছে যে সে জায়গা ফুলে লাল হয়ে গিয়েছিল। ধর্ষক একটু আগে জবানব...
21/05/2026

রামিসা বাচ্চাটাকে পা* য়ুপথে রেইপ করা হয়েছে৷ এত নির্যাতন করা হয়েছে যে সে জায়গা ফুলে লাল হয়ে গিয়েছিল। ধর্ষক একটু আগে জবানবন্দি দিল, ধর্ষকদম্পতির আবার সন্তানও আছে।

সোহেলকে জিজ্ঞাসাবাদকারী তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান ভূঁইয়া রিপন বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সোহেলের স্ত্রী স্বপ্না নিজ বাসার একটি কক্ষে ঘুমাচ্ছিলেন।

সোহেল বাইরে থেকে ওই কক্ষের সিটকিনি লাগিয়ে দেন। এরপর তিনি রামিসাকে ফ্ল্যাটের বাইরে থেকে জোর করে ধরে ভেতরে নিয়ে আসেন। তার সঙ্গে ছিলেন আরেক ব্যক্তি। রামিসা চিৎকার করলে তার মুখ ওড়না দিয়ে বেঁধে ফেলা হয়। এরপর তাকে বাথরুমের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। একপর্যায়ে শিশুটি অচেতন হয়ে গেলে তাকে হত্যা করা হয়।’

রামিসাকে হত্যার পর দেহ টুকরো করে মরদেহ গুম করার চেষ্টা শুরু হয়। এ সময় রামিসার পরিবার ও স্থানীয়রা বাইরে থেকে বাসার দরজায় ধাক্কা দিতে শুরু করে। তারা দরজা ভেঙে ভেতরে ঢোকার আগেই সোহেল ও তার সঙ্গী জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান।

বাসার বাইরে হৈ-হুল্লোরের শব্দে সোহেলের স্ত্রী ঘুম থেকে জেগে ওঠেন। স্বামী তখন সিটকিনি খুলে দেওয়ায় কক্ষের বাইরে এসে তিনি রামিসার গলা কাটা দেহ দেখতে পান। এ সময় স্থানীয়রা বাসার দরজায় বারবার আঘাত করলেও স্বপ্না তাদের ঢুকতে না দিয়ে স্বামী ও তার সঙ্গীকে পালাতে সাহায্য করেন।

একজন নারী, সন্তানের জননী হয়েও কিভাবে এমন ক্রিমিনালদের পালাতে দিলেন সেটাই অবাক করা বিষয়।

মরদেহ গুমের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মাথা শরীর থেকে আলাদা করা হয়। তার যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করা হয়। দুই হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে মরদেহ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখা হয়। পরে মাথা বালতির মধ্যে রাখা হয়।

এই ঘটনার নৃশংসতা এত ভয়াবহ যে ছেলে মেয়ে যেকোনো বাচ্চাকে নিয়েই এখন ভয়ে থাকতে হবে। সম্প্রতি সোহেল কোনো একটা মামলায় জেল খেটে ছাড়া পাওয়া ক্রিমিনাল।

পরিশেষে এটাই বলব নিজের বাচ্চাকে আগলে রাখুন, কাওকে ট্রাস্ট করবেন না। রামিসার মা বাবাও হয়তো প্রতিবেশীকে ট্রাস্ট করেছিল তারও বাচ্চা আছে দেখে।
©

আমরা এমন একটা জাহেলিয়াতের যুগে এসে পৌঁছেছি যে, পারস্পরিক সম্পর্কের পবিত্রতা, বিশ্বাস সব নষ্ট হয়ে গেছে। তাই প্রতিবেশী কেন,কাউকেই বিশ্বাস করবেন না, যত বড় আত্মীয়ই হোক না কেন.. কারো কাছেই সন্তানকে রেখে যাবেন না, হোক মেয়ে সন্তান কিংবা ছেলে।

 #কেশরহাটে অগ্নিকাণ্ডে ঘর পুড়ে ছাই, পরিবারকে ৫২ হাজার টাকা সহায়তা #রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার হরিদাগাছি মহ...
20/04/2026

#কেশরহাটে অগ্নিকাণ্ডে ঘর পুড়ে ছাই, পরিবারকে ৫২ হাজার টাকা সহায়তা

#রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার হরিদাগাছি মহল্লার নামোপাড়ায় গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে মৃত আবুলের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্রসহ প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

#খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসে এলাকার তরুণ সমাজ। গ্রামের তরুণদের পাশাপাশি পৌরসভার বিভিন্ন এলাকার যুবকেরা দোকান ও ব্যক্তিগত পর্যায়ে অর্থ সংগ্রহ করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।

#পরে আজ সন্ধ্যায় সংগৃহীত ৫২ হাজার টাকা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন তারা। স্থানীয়ভাবে তরুণদের এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Address

Rajshahi

Telephone

+8801770897521

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bondhu Foundation বন্ধু ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bondhu Foundation বন্ধু ফাউন্ডেশন:

Shortcuts

Share