Rajshahi College HSC Alumni Association

Rajshahi College HSC Alumni Association Create A Platform For formar HSC Students.

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে কলেজ পর্যায়ে আবারও শ্রেষ্ঠত্বের মুকুটে ভূষিত হওয়ায় রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এস...
19/01/2026

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে কলেজ পর্যায়ে আবারও শ্রেষ্ঠত্বের মুকুটে ভূষিত হওয়ায় রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে রাজশাহী কলেজ-কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক কলেজ পর্যায়ে রাজশাহী কলেজের এই গৌরবময় স্বীকৃতি আমাদের সকলের জন্য গর্বের ও আনন্দের।

প্রতিষ্ঠালগ্ন থেকেই অগণিত সাফল্য, কীর্তি ও ঐতিহ্যের ভার বহন করে চলেছে রাজশাহী কলেজ। সার্ধশত বছরের দীর্ঘ পথচলা পেরিয়েও যার রাজকীয় মেজাজ অটুট—এ অর্জন তারই প্রমাণ। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের গঠনে যাঁরা অকাতরে শ্রম, মেধা ও অর্থের যোগান দিয়েছেন, তাঁদের সকলকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।

প্রতিষ্ঠাপর্ব থেকে বর্তমান সময় পর্যন্ত সকল প্রথিতযশা অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও পাণ্ডিত্যসম্পন্ন শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সঙ্গে সকল কীর্তিমান ও খ্যাতিমান প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের জানাই উষ্ণ অভিনন্দন।

বর্তমান অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী মহোদয়সহ রাজশাহী কলেজের সকল সম্মাননীয় শিক্ষককে এই অসাধারণ সাফল্যের জন্য বিশেষ অভিনন্দন।

10/01/2026

শোক সংবাদ!
রাজশাহী কলেজের সাবেক উপাধ্যক্ষ, বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর মোঃ গোলাম আকবর আজ আনুমানিক দুপুর ২.২০ মিনিটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তাঁর ইন্তেকালে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

মরহুমের জানাজা আগামীকাল ১১ জানুয়ারি ২০২৬ তারিখে
সকাল ১০.০০ টায় মনিবাজারে এবং সকাল ১১.০০ টায় রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন ও দোয়ায় শরিক হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে জানাজায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।

চৌধুরী সাইদুর রহমান কোয়েল
সভাপতি
রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের  "কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫"-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা।
06/01/2026

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের "কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫"-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা।

📣 রাত পেরোলেই বহুল প্রতীক্ষিত দিন!আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন–এর নির্বাচন।এই ...
18/12/2025

📣 রাত পেরোলেই বহুল প্রতীক্ষিত দিন!
আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন–এর নির্বাচন।

এই এসোসিয়েশন আমাদের স্মৃতি, ঐতিহ্য ও বন্ধনের প্রতীক। একে আরও শক্তিশালী, কার্যকর ও ভবিষ্যতমুখী করতে আপনার একটি ভোটই পারে বড় পরিবর্তন আনতে। আপনার মতামত, আপনার সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী দিনের নেতৃত্ব।

🗳️ তাই আসুন—
✔️ সময়মতো ভোটকেন্দ্রে উপস্থিত হই
✔️ নিজ নিজ পছন্দের যোগ্য প্রার্থীকে ভোট দিই
✔️ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করি

আপনার অংশগ্রহণই এই নির্বাচনের সাফল্য। চলুন, সবাই মিলে একটি সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে আমাদের প্রিয় রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন–কে এগিয়ে নিয়ে যাই।

📍 ভোট দিতে ভুলবেন না। আপনার ভোট—আপনার অধিকার। সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি কাম্য।

-রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন

আজ মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্...
16/12/2025

আজ মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন।

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে ড. মো. ইব্রাহিম আলী স্যারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 💐...
11/12/2025

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে ড. মো. ইব্রাহিম আলী স্যারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 💐

আগামী ৪ জানুয়ারি, ২০২৬ খ্রিঃ থেকে তিনি রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন—এটি আমাদের অ্যালামনাই পরিবারের জন্য গর্বের একটি আনন্দঘন মুহূর্ত।

রাজশাহীর ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক উৎকর্ষ ও প্রশাসনিক উন্নয়নে তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্ব কলেজকে আরও এগিয়ে নেবে—এমনটাই আমাদের দৃঢ় বিশ্বাস।

আমরা RCHSCAA পরিবার স্যারের সফল ও ফলপ্রসূ দায়িত্বকাল কামনা করি।

— রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন

10/12/2025

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন গভীর শোকের সঙ্গে জানাচ্ছে যে এইচএসসি ১৯৯১ ব্যাচের সাবেক শিক্ষার্থী দূর্বার (কমার্স বি সেকশন) আজ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন— ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

RCHSCAA পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং মহান আল্লাহর নিকট প্রার্থনা করছে যেন তিনি তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। একই সঙ্গে আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

27/11/2025

শোকবার্তা
গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের আজীবন সদস্য, এইচএসসি ১৯৯০ ব্যাচের ফারহানা লুবনার স্বামী আল মামুন আজ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার জানাযার নামাজ আগামীকাল ২৮ নভেম্বর ২০২৫ খ্রিঃ শুক্রবার, বাদ জুম্মা, বর্নালি ফিসারিজ মাঠে অনুষ্ঠিত হবে।

আমরা RCHSCAA পরিবার মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং পরিবারকে এই অপূরণীয় শোক সইবার তাওফিক দিন। আমিন।

মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ সম্পর্কে অবহিতকরণ
16/11/2025

মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ সম্পর্কে অবহিতকরণ

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন (RCHSCAA)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ ভোট গ্রহণের তারিখ, সময় ও স্থান ...
16/11/2025

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন (RCHSCAA)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ ভোট গ্রহণের তারিখ, সময় ও স্থান পুনঃনির্ধারণ প্রসঙ্গে।

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন তফসিল-২০২৫নোটিশ লিংকhttps://www.rchscaa.org/no...
26/10/2025

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন তফসিল-২০২৫

নোটিশ লিংক
https://www.rchscaa.org/notice

রাজশাহী কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফলে আমরা গর্বিত ও আনন্দিত। মোট ৪৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই উত্তীর্ণ হয়েছে ...
16/10/2025

রাজশাহী কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফলে আমরা গর্বিত ও আনন্দিত। মোট ৪৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই উত্তীর্ণ হয়েছে — যা ১০০% পাশের হার অর্জনের এক অনন্য দৃষ্টান্ত। এর মধ্যে ৪৩০ জন শিক্ষার্থী জিপিএ–৫ অর্জন করেছে, যা রাজশাহী কলেজের দীর্ঘ ঐতিহ্য, মানসম্মত শিক্ষা এবং শিক্ষকবৃন্দের নিষ্ঠা ও পরিশ্রমের ফল।

আমরা RCHSCAA পরিবার রাজশাহী কলেজের অধ্যক্ষ মহোদয়, সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। বিশেষ করে সফল শিক্ষার্থীদের জানাই অসীম শুভেচ্ছা—তোমাদের এই অর্জন রাজশাহী কলেজের গৌরবকে আরও উজ্জ্বল করেছে। ভবিষ্যৎ জীবনে তোমরা এই ধারাবাহিক সাফল্য বজায় রেখে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে—এই প্রত্যাশা করি।

Address

Room No: 107, Hazi Mohammad Mohsin Bhabon, Rajshahi College
Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi College HSC Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rajshahi College HSC Alumni Association:

Share