রক্তদানে তারুণ্য

রক্তদানে তারুণ্য এসো তারুণ্য মোরা করি রক্তদান,
থাকবে মোদের মাঝে মানবতা চিরঅম্লান।


(2)

প্রিয় রাজশাহীবাসী..📣শিক্ষানগরী রাজশাহীর প্রাণকেন্দ্রে, ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ গ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ...
10/04/2026

প্রিয় রাজশাহীবাসী..📣
শিক্ষানগরী রাজশাহীর প্রাণকেন্দ্রে, ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ গ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ৬ষ্ঠ “রাজশাহী বইমেলা ২০২৬”

সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা, রাজশাহী কলেজ ও বঙ্গ বচন এর সম্মিলিত উদ্যোগে আগামী ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত ৫ দিনব্যাপী এই বইয়ের উৎসব চলবে।

একঝাঁক তরুণদের উদ্যোগে আয়োজিত বই, জ্ঞান আর সংস্কৃতির এই মিলনমেলা রাজশাহী বইমেলায় আপনাদের সবাইকে সপরিবারে ও সবান্ধব আমন্ত্রণ রইলো।

#রাজশাহী_বইমেলা

আজ ৮ মে.. "বিশ্ব থ্যালাসেমিয়া দিবস"এ বছরে দিবসটির প্রতিপাদ্য  ‘থ্যালাসিমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ি, রোগীর অগ্রাধিকার নিশ...
08/05/2025

আজ ৮ মে.. "বিশ্ব থ্যালাসেমিয়া দিবস"

এ বছরে দিবসটির প্রতিপাদ্য ‘থ্যালাসিমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ি, রোগীর অগ্রাধিকার নিশ্চিত করি’। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর তথ্য থেকে জানা গেছে বলেন, বাংলাদেশে ১১ দশমিক ৪ শতাংশ মানুষ থ্যালাসিমিয়া রোগের বাহক। ২০১৪-১৫ সালে বাংলাদেশে ৭ থেকে ৮ শতাংশ মানুষ থ্যালাসিমিয়া রোগের বাহক ছিল। দেশে ৬০ থেকে ৭০ হাজার থ্যালাসিমিয়া রোগী রয়েছে।

আর নয় রক্তচোষা থ্যালাসেমিয়া.! শুধুমাত্র ব্যাপক সচেতনতার মাধ্যমেই রক্তচোষা থ্যালাসেমিয়া প্রতিরোধ করা সম্ভব। বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা, আপনার সন্তানকে দিবে সুরক্ষা।

থ্যালাসেমিয়া একটা মারাত্মক বংশগত রক্তরোগ। এ রোগে আক্রান্ত ব্যাক্তিকে সাধারণত অন্যের রক্ত গ্রহণ করে বেঁচে থাকতে হয়। বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্ম হচ্ছে এবং প্রতিবছর অনেক শিশু অকালমৃত্যু বরণ করছে। শুধুমাত্র বাবা-মা দুইজনই থ্যালাসেমিয়া রোগের বাহক হলেই কেবলমাত্র সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হতে পারে। তাই বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করে দুইজন বাহকের মধ্যে বিয়ে রোধের মাধ্যমে থ্যালাসেমিয়া প্রতিরোধ করা সম্ভব।

আসুন আমরা সকলেই রক্তচোষা থ্যালাসেমিয়া রোধে নিজে সচেতন হয় এবং অন্যদের সচেতন করি। আমাদের সম্মিলিত সচেতনতা গড়ে তুলতে পারে থ্যালাসেমিয়া মুক্ত আগামী প্রজন্ম।

থ্যালাসেমিয়া রোধে সম্মিলিত উদ্যোগ,
তারুণ্যের সচেতনতায় করবো প্রতিরোধ।




#রক্তদানে_তারুণ্য

09/08/2024

এসো তারুণ্য মোরা করি রক্তদান,
থাকবে মোদের মাঝে মানবতা চিরঅম্লান।

Address

Borokuthi Padma Garden Road
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when রক্তদানে তারুণ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to রক্তদানে তারুণ্য:

Share