Please Support Me

Please Support Me ”উদারতা ফাউন্ডেশন” শিশুদের জীবন বাঁচায় এবং তাদের সম্ভাবনা পূরণে সহায়তার চেষ্টা করে। Youtube- https://www.youtube.com/

লাভহীন খাতের উন্নয়ন এবং সামাজিক ও অর্থনৈতিক স্তরে এই খাতের বৃহত্তর প্রভাব অর্জনের প্রেক্ষাপটে কেন্দ্রটি প্রতিষ্ঠিত:
ভূমিকা
সংগঠিত করা -
উন্নয়ন ক্ষেত্রে লাভহীন খাতের যত টুকু দান বা সাহায্য সংগ্রহের ভূমিকা সংগঠিত, এবং সক্রিয় করণ এবং সম্প্রসারণ

প্রচেষ্টা-
গরীব দুখিদের কম করে হলেও দু বেলা খাবার ও চিকিৎসার জন্য ওষুধ এর সেবা প্রদানে দান বা সাহায্যকারী প্রচেষ্টাকে একীভূত করার জন্য কাজ করুন


পূর্ণ

তত্ত্বাবধান-
দান বা সাহায্য সংগ্রহের মাধ্যমে সমন্বয় করে আর্থিক, প্রশাসনিক ও কারিগরি একক তত্ত্বাবধানে


সমর্থন সমন্বয়-
সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার সাথে যোগাযোগের মাধ্যমে এবং যে যত টুকু দান বা সাহায্য করতে পারে তার মাধ্যমে সমন্বয় ও সহায়তা বৃদ্ধি করা


হাজার-হাজার, লক্ষ-লক্ষ তরুন তরতাজা প্রান, অসংখ্য যুব শক্তি.....!

সেই যুব শক্তি আজকের মদে ডুবে যাচ্ছে, নেশায় ডুবে যাচ্ছে, হানা-হানি, মারা-মারি লেগে যাচ্ছে।
এ কোন বাংলাদেশ বন্ধু...!!!
বাংলাদেশের বুকে আজ আর ভালোবাসা নেই । ভালোবাসা হারিয়ে গেছে.। বাংলাদেশের প্রত্যাকটি মানুষের বিবেক আজ পগল, পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়। অসংখ্য, অসংখ্য তার উধাহারন আমরা দেখতে পাই রাস্তায়।

বাংলাদেশের ঘরের বোন “লজ্জা”
মিডিয়া, পত্র-পত্রিকায় চোখ রাখলেই দেখতে পাই ধর্ষন করা হচ্ছে, লজ্জা হানী করা হচ্ছে। আর “লজ্জা”রা বিষ খেয়ে আত্নহত্যা করছে অথবা ধর্ষকেরা খুন করছে।
বাংলাদেশের বিভিন্ন রাস্তায়, বিভিন্ন ষ্টেশনে ছতরছিন্ন সাদা শাড়ি পড়ে ৬০ থেকে ৭০ বছরের বৃদ্ধা থালা হাতে নিয়ে ভিক্ষা করে বেড়ায় ।
এই বাংলাদেশের স্বপ্ন দেখেননি আমাদের সেই সমস্ত যুব শক্তি যারা পাক হানাদারের বুলেট নিয়েছিলেন বুকে , ধর্ষিত হয়েছিলেন মা- বোনেরা..।

আজ শুধু হানা-হানী, ধংস, মারা-মারি ছাড়া কিছুই নেই বন্ধু...!!
তাই চাই একটু ভালোবাসা ।
পাঁচ জন যুবক পাঁচ মিনিটের মধ্যে একত্রিত হয়- মদ, ইয়াবা, হেরোইন, গাঁজা খাওয়ার জন্য, মানি ব্যাগ থেকে টাকা বেরোয় মদ, ইয়াবা, হেরোইন, গাঁজা কেনা হয় তারপর আসর বসে..!!
পাঁচ জন যুবক পাঁচ মিনিটের মধ্যে একত্রিত হয়- কাউকে মারতে যাওয়ার জন্য, ছুরি, চাকু , বোমা, পিস্তল নিয়ে।

পাঁচ জন যুবকে এক মাস ধরে চেষ্টা করেও খুজে পাওয়া যায়না যে, চল এলাকায় খুজে দেখব, কোন বৃদ্ধ-বৃদ্ধা টাকার অভাবে খেতে পাচ্ছেনা, ঘরে একটু ওষুধ নেই পথ্য নেই ।
৫টাকা ১০টাকা করে চাঁদা তুলে সেই বৃদ্ধ-বৃদ্ধার বাড়িতে একটু ওষুধ একটু পথ্য পৌছেদেব ..!! পাঁচ জন যুবকে এক সাথে করা যায় না !

চাই একটু ভালোবাসা । ভালোবাসা ফুলের মত, ভালোবাসা শিশুর মত, ভালোবাসা বেঁচে থাকে, ভালোবাসা চিরন্তন...। ভালোবাসা-ই একমাত্র গড়তে পারে....! হিংসা- লোভ কখনও গড়তে পারনি, গড়তে পারবে না ....।

যুদ্ধের ফলে কোন কিছু পারা যায়নি ,
একমাত্র পেরেছে ভালোবাসা ..। তাই পৃথিবীতে চিরন্তন থেকে ভালোবাসো..
একটু ভালোবাসো বন্ধু ।

পাশের বাড়ির মানুষটা যদি বিপদে পরে তার রং না দেখে , শত্রুতা না করে , আগে তাকে বিপদ থেকে উদ্ধার করো ...!!!

আল্লাহ না করুন.... তুমি যদি কোন দিন বিপদে পরো সেই মানুষটি ঝাপিয়ে আসবে.... আর এ ভাবেই ভালোবাসার শৃংখল তৈরি হয় তাই তো চাই একটু ভালোবাসা ...!!!!

স্কুলের ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিল এই তিন বন্ধু। আরমান,নাফি এবং প্রলয় ওরা সবাই ক্লাস সিক্সের স্টুডেন্ট। আড্ডার মাঝখানে...
26/07/2025

স্কুলের ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিল এই তিন বন্ধু। আরমান,নাফি এবং প্রলয় ওরা সবাই ক্লাস সিক্সের স্টুডেন্ট।

আড্ডার মাঝখানে হঠাৎ তারা দেখতে পায় বিকট শব্দে একটা বিমান এসে পড়েছে ক্লাসরুমের উপর। তারা তিনজনই আড্ডা বাদ দিয়ে দৌড়ে চলে যায় ক্লাসরুমের দিকে।

আরমান গিয়ে দেখে অনেকগুলো বাচ্চার শরীর পুড়ে ঝলসে গিয়েছে, শরীর থেকে মাংস গলে গলে পড়ছে। পুড়ে যাওয়া একটা ছেলেকে নিজের স্কুল ব্যাগ দিয়ে চেপে ধরে আরমান,

তাতে শরীরের আগুনটা নিভে যায়। এরপর তাকে ফাঁকা জায়গায় পাঠিয়ে দেয় আরমান।

নাফি তখন দেখতে পায় ৪-৫ জন বাচ্চা পোড়া শরীর নিয়ে দিক্বিদিক হয়ে দৌড়াচ্ছে। একটা বাচ্চা মেয়ের ব্যাগ পুড়ে পিঠের সাথে লেগে গিয়েছে। মেয়েটা ব্যাগটা খুলতে পারছিল না, কথাও বলতে পারছিল না।

পরে নাফি মেয়েটার ব্যাগটা পিঠ থেকে আস্তে আস্তে সরিয়ে দেয়। তাৎক্ষণিক ভ্যানে তুলে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেয় সবাইকে।

প্রলয় তখন উদ্ধার করছিল অন্যদিকে। সে দেখতে পায় তাদেরই কিছু বন্ধু পোড়া শরীরে ক্লাসের পাশে পড়ে আছে, আর মা মা বলে চিৎকার করছে।

তখন এই তিন বন্ধু মিলে টেনেহিঁচড়ে বের করে বাকি বন্ধুদেরকে। বন্ধুদের বের করতে গিয়ে পিঠে আগুন লেগে যায় একজনের, প্রচন্ড আঘাতও পায় হাতে।

তবুও নিজ শরীরের আঘাত আর আগুন নিয়েই একে একে বের করতে থাকে বাকি বন্ধুদেরকে। কিছু বন্ধুর শরীর পুড়ে গিয়েছিল, কারো ফুসফুস পুড়ে গিয়েছিল, কেউ মা মা বলে চিৎকার করছিল।

এভাবেই তীব্র সাহসিকতা নিয়ে তিন বন্ধু মিলে উদ্ধার করেছিল বাকি বন্ধুদেরকে। উদ্ধার করার পর ওদের কিছু বন্ধু মারা গিয়েছে, কিছু এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

আমি জানতাম তুমি আসবে- এই উক্তির মতো তিন বন্ধু মিলে উদ্ধার করেছিল বাকি ১৮-২০ জন বন্ধুকে।

সাংবাদিকরা যখন এই তিনজনকে জিজ্ঞেস করেছিল - বন্ধুদেরকে বাঁচাতে গিয়ে তোমাদের যদি কিছু হয়ে যেত? তোমাদেরও যদি পুরো শরীরে আগুন লেগে যেত?

ওরা তিনজন উত্তর দিয়েছে- তখন এসব মাথায় আসে নাই, বারবার শুধু মনে হচ্ছিল ছোট বাচ্চাগুলোকে বাঁচাতে হবে, আমাদের বন্ধুদেরকে বাঁচাতে হবে। আমরা কাঁদছিলাম আর বন্ধুদের পোড়া শরীর ভ্যানে তুলছিলাম।

এই তিনজনের বয়স আর কত হবে, খুব বেশি হলে ১২ কিংবা ১৩। ওদের বয়স হয়তো কম কিন্তু যে অসীম সাহসিকতার কাজ করেছে সেটা পাহাড়ের উচ্চতার চেয়েও বেশি।

সাহসী তো হবেই, ওরা যে মাহরীন, মাসুকাদের মতো সাহসী ম্যাডামদের স্টুডেন্ট। ম্যাডামদের কাছ থেকেই সাহস সঞ্চারিত হয়েছে স্টুডেন্টদের বুকে।

এই তিনজন সাহসী হিরোর জন্যেই বেঁচে গিয়েছে অনেকগুলো বাচ্চা এবং বন্ধুর প্রাণ। বন্ধুত্ব শব্দটা মহিমান্বিত হয়েছে তাদেরই কারণে।

এই তিনজনের যে বন্ধুগুলো বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছে তারা যখন সুস্থ হবে তখন হয়তো আবারও বন্ধুদের সাথে খেলবে, গান গাইবে।

খেলার কোন এক ফাঁকে হয়তো এই তিনজনকে উদ্দেশ্য করে বাকি বন্ধুরা বলবে- আমরা জানতাম তোরা আসবি, আমাদেরকে উদ্ধার করবি

লেখা- Ibrahim Khalil Shawon

বিশ্ব আজ বিভীষিকাময়-কিছু মানুষরূপী অমানুষ দ্বারা,সাধুজনেরা আজ নয়রে সাধু-হয়ে যাচ্ছে  মোসাহেব তাঁরা।ওদের কর্ণকুহরে শীশা...
07/05/2025

বিশ্ব আজ বিভীষিকাময়-
কিছু মানুষরূপী অমানুষ দ্বারা,
সাধুজনেরা আজ নয়রে সাধু-
হয়ে যাচ্ছে মোসাহেব তাঁরা।

ওদের কর্ণকুহরে শীশা ঢালা-
শুনেনা মজলুমদের আর্তনাদ,
দুচোখে ওদের মোহর মারা-
তাই খুনিরে পড়াই স্বর্ণের তাজ।

মুসলিম না ওরা মুনাফিক-
যারা বন্ধু বানায় কাফের মুশরিক।

19/01/2025

কনকনে শীতে গরম পানি পাওয়া, ঠান্ডা নিবারণে শীতের কাপড় থাকা, রাতে গায়ে দেয়ার মত কাঁথা বা লেপের ব‍্যবস্থা থাকা - এগুলো আল্লাহর এমন সব নিয়ামত, যা থেকে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ বঞ্চিত। কিছু খেতে ইচ্ছে করলে খেতে পারা, কোথাও যেতে ইচ্ছে করলে নিজ পায়ে হেঁটে যেতে পারা, দুই চোখে দেখতে পাওয়া - বহু অসুস্থ, অন্ধ বা পঙ্গু মানুষের একমাত্র চাওয়া। যেগুলো পেলে তাদের জীবনের আর কোন চাওয়া পাওয়া থাকতো না।

মাঝে মাঝে বড় বড় নিয়ামতের আশায় আল্লাহর দেয়া এরকম অজস্র নিয়ামতকে আমরা ভুলে যাই, যা তিনি আমাদের বিনা চাওয়াতেই দান করেছেন।

সমস্ত প্রশংসা সেই মহান সত্ত্বার, যিনি তার এই অকৃতজ্ঞ বান্দাকে এখনো রিযিক দিয়ে চলছেন, যদিও সে এর যোগ‍্য ছিল না। … Please Support Me

অনুকাব্য:-------------মুক্ত হস্তে  অসহায়ত্বে কাছেকরে যে লোকে দান,শুকনা বৃক্ষে হীনা ডালেফুটাতে পারে সে প্রান।
30/12/2024

অনুকাব্য:
-------------
মুক্ত হস্তে অসহায়ত্বে কাছে
করে যে লোকে দান,
শুকনা বৃক্ষে হীনা ডালে
ফুটাতে পারে সে প্রান।

বাম পাশের ছবিটা অনেকেই দেখেছেন। ওর নাম রাতুল , গত ১৯ জুলাই ২০২৪ শুক্রবার উত্তরায় প্রচন্ড গোলাগুলির সময় সাহস করে পুলিশের ...
26/12/2024

বাম পাশের ছবিটা অনেকেই দেখেছেন। ওর নাম রাতুল , গত ১৯ জুলাই ২০২৪ শুক্রবার উত্তরায় প্রচন্ড গোলাগুলির সময় সাহস করে পুলিশের সাথে মিউচুয়াল করার জন্য সামনে আগায় , কথার এক সময় পুলিশ ওর বেল্ট ধরে সাইডে টান দেয় , যেতে না চাইলে পেটে গুলি ঠেকিয়ে গুলি করে , ঝাজড়া হয়ে যায় পেট এবং কিডনি।

টানা ৬ ঘন্টা অপারেশন এবং কয়েকমাস এর চিকিৎসার পর এখন একটু স্টাবল হয় সে। পুরোপুরি সুস্থ না। দিনে ২ টা ইনজেকশন নেয় এবং চিকিৎসা না পেলে একটি কিডনি অচল হয়ে যাবে। এদিকে চিকিৎসার প্রচুর অর্থ ব্যয় সামাল দিতে লোন করে এই ফুড কার্ট দিয়েছে রাতুল।
আশাকরি সবাই ওর ফুড কার্ট এ আসবেন , এতে করে উৎসাহ পাবে রাতুল , হয়তো একটু ফিনানশিয়ালি স্টাবল হতে পারবে।।

লোকেশন - রোড ২৮/ সেক্টর ৭ / উত্তরা ( উত্তরা হাই স্কুলের সাথে )

সত্যি আজকে আর কান্না ধরে রাখতে পারলাম না।মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ার পরেও এরকম কিছু বাচ্চা মাদ্রাসায় পড়ে থাকে। সবাই বাড...
25/12/2024

সত্যি আজকে আর কান্না ধরে রাখতে পারলাম না।

মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ার পরেও এরকম কিছু বাচ্চা মাদ্রাসায় পড়ে থাকে। সবাই বাড়িতে চলে যাওয়ার পরে হুজুর জিজ্ঞাসা করেন,

"বাবা, তুমি এখন কি করবা ? তখন বলে হুজুর আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। আমি মাদ্রাসার এক কর্ণারে গিয়ে শুয়ে থাকি??"

তখন সে কান্না করতে করতে মাদ্রাসার এক কর্ণারে গিয়ে ঘুমিয়ে গেছে।

এরকম অনেক এতিম বাচ্চারা মাদ্রাসা ছুটি হওয়ার পরেও তারা থেকে যায় মাদ্রাসায়।

আপনাদের সহযোগিতা ভালোবাসা ও দান সদাকার মাধ্যমে চলে তাদের জীবন।

সবাই দোয়া করবেন আল্লাহ যেন এদেরকে কোরআনের হাফেজ আলেম বানায়। আমিন ইয়া রব

21/03/2024

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Please Support Me posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share