RMC- 62 MBBS Crush & Confession

RMC- 62 MBBS Crush & Confession Just for fun�

13/08/2024

New crush!!🤭

22/05/2024

aha valobasha🤍

confession no:33From: জুনিয়র To: S M topu আপনাকে ভালোবাসি কিনা আমি জানি না। শুধু জানি আপনাকে দেখলে আমার হৄদস্পন্দন বেড়ে...
18/12/2023

confession no:33
From: জুনিয়র
To: S M topu

আপনাকে ভালোবাসি কিনা আমি জানি না। শুধু জানি আপনাকে দেখলে আমার হৄদস্পন্দন বেড়ে । আপনাকে দেখার জন্য আমি ছটফট করি। আপনাকে দেখতে অনেক ইচ্ছে করলেও আপনার সামনে একটি মুহূর্তের জন্য দাড়ানোর সাহস নেই আমার। আপনাকে দেখলেই আমার হাত পা কেপে উঠে। সে যেন অন্য রকম এক অনুভূতি । আপনাকে নিয়ে লেখা আমার কখনো হয়তো শেষ হবে না। আপনি আমার কবিতা । আপনি আমার গান।আপনি আমার গল্প। কখনো কি আমার নিঃসঙ্গতায় আমি আপনাকে পাবো? কখনো কি আপনার হাত ধরে শান্ত বাতাসে হাটতে পারবো? কখনো কি ঝুম বৃষ্টিতে আপনার সাথে বসে কফি খেতে পারবো?আপনি কি আমার শিশির ভেজা ভোর হবেন?হবেন নিরব দুপুর? হবেন আমার বৃষ্টি ভেজা বিকাল? স্নিগ্ধ সন্ধ্যা? হয়তো হবেন না। তবে আপনি আমার নির্ঘুম রাত হতে পেরেছেন। আমার সবকিছু জুড়ে রয়েছেন আপনি। জানি না কখনো আপনার সামনে গিয়ে এসব বলার সাহস হবে কিনা আমার ? হয়তো হবে না। তবুও আপনি মিশে থাকবেন আমার নিরবতায়, জুড়ে থাকবেন আমার চারপাশের স্নিগ্ধ বায়ুতে, লুকিয়ে রাখবো আমার নিস্তব্ধ হৃদয়ে ।
ইতি
আপনার কাছে আমার পরিচয় দেওয়ার সাহস নেই। তবুও হয়তো আপনি আমাকে চিনতে পারবেন অথবা না।

Confession no : 32From: অপরিচিতই কেউ তবে মেডিকেলের স্টুডেন্ট নাহ🙂To:Mushfiq Rahman Shifat কি করে লিখব বুঝছিনা , ভাল লেগে...
28/09/2023

Confession no : 32

From: অপরিচিতই কেউ তবে মেডিকেলের স্টুডেন্ট নাহ🙂

To:Mushfiq Rahman Shifat

কি করে লিখব বুঝছিনা , ভাল লেগে গেছে আপনাকে।প্রথম লিখছি অভিজ্ঞতার তো দরকার আছে!
জানিনা কনফেশন লিখাতে বিরক্ত হলেন নাকি,ভয় ও লাগছে🤐 বকাবকি করেন নাকি!

যাই হোক আর কাউকে ভালো লাগছেনা।আপনার ব্রণগুলা সুন্দর🥺 আপনাকেই চাই, একটু সময় তো দেয়াই যায় 🥺

থাকলই না হয় আপনার জিএফ, মন মানছেনা আমার আপনাকেই লাগবে😕

Confession no : 31From :অপরিচিত কেউTo:Fardin Ahmed Parthoপ্রিয় 🖤হয়তো আমি বেশি দিন জানি না তোমায়.হয়তো তোমার চোখাচোখি হওয়া...
19/09/2023

Confession no : 31

From :অপরিচিত কেউ
To:Fardin Ahmed Partho

প্রিয় 🖤

হয়তো আমি বেশি দিন জানি না তোমায়.
হয়তো তোমার চোখাচোখি হওয়ার সুযোগ এখনো হয় নি আমার.
তবুও হারিয়ে যাওয়ার নেশা কার চোখে কখন লাগে কে জানে!!

তুমি আমার থেকে সিনিয়র,
আর সিনিয়র হলেও কি.আজকে তুমি করেই বলি.আপনি বলতে আজকে ভাললাগছে না.

আমার কি দোষ, ভালতো লাগতেই পারে. ভালো লাগার মধ্যে তো কোন বয়স লিখা থাকে না..
তোমার হয়তো ভালো নাও লাগতে পারে..
তাও দোষের না..
তারপরও আজ কিছু মনে কথা বলি..
আমি সুন্দর করে বলতে পারবো কিনা জানি না.
তারপরও মনে হচ্ছে সুন্দরই হবে..
কারণ সত্য সবসময়ই সুন্দর হয়, ওটাই আমার ভরসা.

তুমি হয়তো জানোই না আমি তোমাকে কতটা ভালোবাসি। শুধু প্রকাশ করিনা এই ভেবে তুমি ফিরিয়ে দিবে তাই!🙂আজকে একটা গানের লাইন মনে পড়ছে,,
"দূর হতে আমি তারে সাধিব
গোপনে বিরহডোরে বাঁধিব"
তুমি জেনে রেখো প্রিয় দূর থেকে কেউ তোমাকে অনেক ভালোবাসে।যদিও জানি তুমি অন্য কারো তবুও যদি কখনো ফিরে আসো এই অভাগীর কাছে সেই অপেক্ষায়!!

ইতি-
অপরিচিতা

Confession no : 30"From: ইনবক্সের সেই অবহেলিত মেয়েটা To:Robi Ul Awoal হুমায়ন  আহমেদ বলেছিলেন  ভালোবাসার ব্যাপারটা হাত তা...
22/08/2023

Confession no : 30

"From: ইনবক্সের সেই অবহেলিত মেয়েটা

To:Robi Ul Awoal

হুমায়ন আহমেদ বলেছিলেন ভালোবাসার ব্যাপারটা হাত তালির মতো, দুই হাত লাগে। এক হাতে তালি বাজে না। তাই আমার হাতের সাথে আমি আপনার হাতটা ও চাই। আমার আপনাকেই লাগবে।
"
আর একটা প্রশ্ন ,,"স্টোরি কার জন্য দেন আপনি? " আমার রাজকুমার😊

Confession no : 29From : সবসময় যাকে পাশে পাও আমি সেই🥺To: তিনটাই তো সুন্দর কার কথা বলি🥺🥺🥺নিশাত, নিশি, সামিহা, কতসুন্দর এই...
10/07/2023

Confession no : 29

From : সবসময় যাকে পাশে পাও আমি সেই🥺
To: তিনটাই তো সুন্দর কার কথা বলি🥺🥺🥺

নিশাত, নিশি, সামিহা, কতসুন্দর এই নামগুলা। এই সবগুলা নামেই ডাকতে চাই তোমাকে সুযোগ দিলে। , তোমার এই ছবিটা যে আজ পর্যন্ত কতবার দেখছি আমি!! তোমার ওই মায়াবী চোখ, বা চোখের ওই তিলটা প্রতিনিয়ত আমার হৃদয়ে ঘায়েল করে চলছে, তোমার চেহারার মধ্যে এক অপরুপ, অন্য রকমের সৌন্দর্য রয়েছে, আমার কাছে মনে হয় এই সৌন্দর্য পৃথিবীর সব সৌন্দর্যকে হার মানায়, তোমার ওই লম্বা চুল, সবকিছুই আমাকে আকর্ষিত করে, আমি মুগ্ধ হয়ে তোমাকে দেখি, তোমার মুগ্ধতায় এই একজীবন পার করে দিতে পারবো। নিশাত.. তোমাকে প্রথম দেখেছিলাম প্যারাডাইস রোডে, লাল শাড়ি পড়া অবস্থায়, ওইদিন এত্তোটা সুন্দর লাগছিলো তোমাকে যে আমি এক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম তোমার দিকে, চোখ যেন সরাতেই পারছিলাম না, তুমি ছবি তোলার জন্য খুব ব্যস্ত ছিলে, বারবার ক্যামেরাম্যানকে অ্যাঙ্গেল চেঞ্জ করার জন্য বলছিলে।

ওইদিন থেকেই ফেসবুকে, ইন্সটাগ্রাম এ ফলো করি তোমাকে, ইন্সটা থেকে তোমার প্রতিটা ছবি আমি দেখি, আমার অসম্ভব ভালো লাগে তোমার ছবিগুলা দেখতে। তোমাকে মাঝেমধ্যেই দেখি অনুষদ এর সামনে ভ্যান থেকে খুব তাড়াহুড়ো করে নামতে, একটু আশেপাশে তাকাও ও না, হাতে সবসময় দেখি একটা বই থাকে, রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় একটু পর পর দেখি ফোন এ টাইম দেখো। খুব বিজি!! তোমার ফেসবুক, ইন্সটাগ্রাম এর প্রতিটা ডে, পোস্ট আমি দেখি। প্রায়সময়ই অনেক স্যাড, ডিপ্রেসড টাইপ স্ট্যাটাস দাও দেখি, কিন্তু কেনো? এতো মিষ্টি এবং মায়াবী চেহারার একটা মানুষকেও কি কেউ কষ্ট দিতে পারে??

ভালোবাসা নিয়ে তোমার লেখা স্ট্যাটাসগুলা আমার ভীষণ ভালো লাগে। মনোযোগী পাঠক এর মতো আমি অনেকবার করে সেগুলা পড়ি। তোমার অভিমত বোঝার চেষ্টা করি। তোমাকে মাঝেমধ্যেই দেখি আমার ভবনের সামনের চায়ের দোকান টা তে বসে চা খেতে। বুঝেছি চা তোমার ভীষণ প্রিয়। তোমাকে সামনে থেকে দেখলে মনে হয় বাচ্চা চেহারার কিউট একটা মেয়ে কিন্তু, মেসেজে তুমি ওভাবে কথা বলো কেনো নিশি? কেমন একটা গম্ভীর, রাগী রাগী ভাব নিয়ে থাকো। কিন্তু, আমার কেনো যেনো মনে হয় যে, এটা তোমার কেবল একটা খোলস মাত্র, তুমি সহজে কাউকে বুঝতে দিতে চাও না। হতে পারো তুমি অনেক নরম ও শান্ত স্বভাবের একটা মেয়ে! তোমার ফেসবুকের ডে দেখে মনে হয় যে, তুমি ভালোবাসা বিদ্বেষী এবং প্রেমের সম্পর্কে অবিশ্বাসী, তুমি সম্পর্কের বিচ্ছেদে অনেক ভয় করো তাই না?? একটা বার বিশ্বাস করে দেখবে কি! আমি জানি, তুমি শাড়ি পড়তে, ছবি তুলতে, ঘুরে বেড়াতে পছন্দ করো। সাহস করে যদি একটা বার হাতটা ধরো তাহলে তোমার পছন্দের সব শাড়ি নিয়ে তোমার সামনে হাজির হবো, তোমার জন্য প্রফেশনাল ফটোগ্রাফার নিয়ে আসবো যে সারাদিন তোমার ছবি তুলতেও বিরক্ত হবে না। তোমার পছন্দের সব জায়গাগুলোতে ঘুরতে নিয়ে যাবো। তোমার মন খারাপের, একাকীত্বের সঙ্গী হতে চায়। তোমার প্রতিটি বিষয় আমি খেয়াল করি। খুব ছোটোখাটো বিষয়েও তোমাকে বোঝার চেষ্টা করি। তোমাকে কখনো নিজের করে পেলে আমার "রাণী" করে রাখবো, ঘরের শৌখিন জিনিসের মতো করে তোমাকে পরম যত্নে সাজিয়ে রাখবো, পরম মমতা দিয়ে আগলে রাখবো। এতোটুকু সময়ের জন্যও তোমাকে কষ্ট পেতে দিবো না, মন খারাপ করে থাকতে দিবো না।

তুমি যদি আমার না ও হও তবুও তোমার কাছে একটা অনুরোধ, কারও ভালোবাসা পাওনি বলে নিজেকে কখনওই তুচ্ছ ভেবো না। শুধু একটা জিনিস মনে রেখো, পৃথিবীতে অন্তত একজন মানুষের কাছে হলেও তুমি ভীষণ মূল্যবান এবং সাধনার একজন মানুষ। তুমি কার নেশায় আসক্ত আমি জানি না, তবে আমি তোমার নেশায় ভীষণভাবে আসক্ত, তুমি আমার "অ্যালকোহল "। তোমাকে কখনো পেলে নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান একজন মানুষ হিসেবে মনে করবো...

আর এতোদিনে যে কথাটা তোমাকে সরাসরি বলতে পারি নি, সেটা হলো, "তোমাকে ভালোবাসি....ভীষণ রকমের ভালোবাসি... এই অনুভুতিটা আমি হয়তো তোমাকে বোঝাতে পারবো না....ভালো থেকে নিশাত, আমার নিশি❤️ আর নিজের যত্ন নিও।

তোমার প্রতীক্ষারত কেউ একজন...

Confession no : 28From: one side loverTo:Robi Ul Awoal প্রিয়,,,,,আপনাকে দেখেছিলাম হাজারো ছেলের মাঝে। পরের বার আপনার ইচ্ছ...
09/07/2023

Confession no : 28

From: one side lover
To:Robi Ul Awoal

প্রিয়,,,,,
আপনাকে দেখেছিলাম হাজারো ছেলের মাঝে। পরের বার আপনার ইচ্ছেতেই আপনাকে দেখছিলাম, আপনার দুটো মায়াবী চোখের মায়ায় আমি আটকে গেছি🙂।
আপনাকে দেখে সারাদিন পার করতে পারবো। শুনছি আপনি কাউকেই পাত্তা দেন না,আপনাকে পাবার ইচ্ছে আরো প্রবল হইছে।
হল এর সামনে দিয়ে গেলে মনে হয়, এই বুঝি বের হলেন, একনজর দেখতে পারবো আপনাকে,,,হয় না দেখা আর,,,
ভালোবাসি কথাটা বলার সাহস হয়নি এখনো ,, হয়তো বলা হবে না আর😔
উত্তর দিতে হবে না,শুধু এখানে পড়েন এটা,,আর ভুল হলে মাফ করে দিয়েন🥀
শুভকামনা রইলো আপনার জন্য 💙

Confession no : 27To : Raihan Chowdhuryশুনছেন, আমি খুব একটা গুছিয়ে কথা বলতে পারিনা৷ লিখতেও পারিনা। তাই ছোট কথা অনেক বড় হ...
09/06/2023

Confession no : 27

To : Raihan Chowdhury

শুনছেন,
আমি খুব একটা গুছিয়ে কথা বলতে পারিনা৷ লিখতেও পারিনা। তাই ছোট কথা অনেক বড় হয়ে যায়৷ তবে আজকে বড় কথা ই বলার ইচ্ছা আছে।

আমি আপনার মত কথা হিসাব করে বলতে পারিনা৷ একটা কথার প্রভাব কি হতে পারে তাও খুব একটা বুঝিনা৷ বোকা বলতে পারেন৷ তবে লোকে আমাকে বোকা বললে রাগ হয়৷ আপনি বললে হয়ত খারাপ লাগবে না৷

এটা ক্রাশ কনফেশন গ্রুপে দেয়া পোস্ট তাই হয়ত ভাবছেন আপনাকে আমি ভালবাসি।। ব্যাপারটা ঠিক এমন না। আপনাকে আমার ভাল লাগে তবে এটা সত্য আমি ভালবাসার জন্য ই পোস্ট টা করছি৷

শুনেছিলাম, কিছু চাওয়ার কোনো যুক্তি হয় না৷
আবেগ দিয়ে বিচার করতে হয়। আপনাকে বলছিনা আপনি আবেগ দিয়েই ভাবতে হবে। তবে একটা কথা,লিখা গুলো আবেগ দিয়ে পড়বেন।

মানুষ মানুষের প্রেমে পড়ে। আমি দেখেছি, শুনেছি। কিন্তু সব সময় ভাবতাম অপর একটা অপরিচিত মানুষকে কিভাবে এতটা আপন ভাবে। মাঝে মধ্যে বন্ধুূদের ব্রেকআপ দেখলে আরো ভয় পেয়ে যেতাম। কিন্তু মনে হচ্ছে আসলে মানুষ ভয় রেখে বা এত সাত পাঁচ ভেবে প্রেমে পড়েনা৷ মানুষ ভাল থাকার জন্য প্রেমে পড়ে৷

আমি জানিনা, আমি ভাল থাকব কিনা৷ কিন্তু আমি ভাল না থাকার ভয় পাচ্ছিনা। এটা হয়ত কাউকে ভাল লাগার সব থেকে বড় শর্ত । আপনাকে অনেক বেশী সিকিউর লাগে৷

আমি জানিনা, ভালবাসার অনুভূতি গুলো কেমন। তবে আপনাকে একটা কথা বলি, আমি প্রেমে পড়েছি৷ এই অনুভূতি পৃথিবীর সব থেকে বড় অনুভূতি। যদি ভালবাসার অনুভূতি এর থেকে ভাল না হয় তাহলে আমি ভালবাসা চাইনা৷ প্রেমে পড়েই থাকতে চাই৷ আর যদি এর থেকে বেশী সুন্দর হয় তাহলে আপনাকেই বলছি, আমি আপনাকে ভালবাসতে চাই।

আপনি হয়ত আমাকে চিনেন না৷ কারন বাস্তবে আমি আপনাকে আপনি করে বলিনা৷ তাহলে এখন কেন বলছি,?উত্তরটা আমিও জানিনা৷ তবে জানতে চাই। আপনার থেকেই জানতে চাই৷

আপনি আমাকে খুজলে পাবেন না৷ কারন আপনি যাকে ভাবছেন সে আমি নই৷ আমি আপনার কাছেই আছি৷ তবে বলতে কি, আমি আরো কাছে আসতে চাই৷

সব কিছুর শেষে একটা কথা, মনের কথা মনে রাখতে নেই। মন ভারী হয়ে যায়৷ আমার ওজন খুব একটা বেশী না৷ ভারী মন ধরে রাখার মত শক্তি নেই আমার৷

16/05/2023

Confession no : 26

To:khushrat khushi(Roll:207)

প্রিয় মেঘবালিকা 🖤

আমার হৃদয় হৃৎপিণ্ডের চাইতেও অনেক গভীরে, রক্ত আর শিরা উপশিরারও অনেক গহীনে যে অস্পৃশ্য অবিনশ্বর রুহ আছে, সেই রুহবিন্দু থেকে তোমাকে ভালোবাসি।
তোমার রুপ অবয়ব বা বয়স নয়, তোমার আত্মাটাকে ভালোবাসি।
তোমার কাছে কিছু চাওয়ার সাহস নেই আমার। আমি বরং তোমার কাছে নিজেকে দিয়ে দিলাম। আমার স্থাবর অস্থাবর সম্পদ সম্পত্তি দেহের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ সবকিছুর উপর কর্তৃত্ব থাকলো শুধু তোমার। তুমি আমার প্রসারিত বাহুডোরে না আসো, যদি আমাতে তুমি নিজেকে দিতে না চাও, তবু আমার সব কিছু তোমার।

একদিন মনে মনে ভাবতাম পৃথিবীটা কারো জন্য থেমে থাকে না। কিন্তু আজ দেখছি আমার পৃথিবীটা থেমে আছে শুধু তোমার জন্য!!

আসবে কি তুমি আমার পৃথিবীতে?হবে কি আমার?

বিলাই চোখের মেয়ে
আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে 🥀

ইতি,,
যদি জানতে চাও নিজেই ধরা দিব 🙃

Confession No : 25From: 😍😍To: Asif RezaHappy birthday Hope you have a great day today,,and the year ahead is full of man...
15/03/2023

Confession No : 25

From: 😍😍
To: Asif Reza

Happy birthday
Hope you have a great day today,,and the year ahead is full of many blessing,,

আপনার জীবনের প্রতিটি কার্ড টার্ম, ভাইবা জন্মদিন হয়ে কাটুক,,, এ দোয়া রইল,,,

কোন এক ভিনদেশের অজানা পরী আমি 🥰🥰

Confession no : 24To : Samiha Tabassum শরৎচন্দ্রের উপন্যাস হতে চাই না, হতে চাই নিবিড় সন্ধ্যায় তোমার যত্নে বেড়ে ওঠা সব...
09/11/2022

Confession no : 24

To : Samiha Tabassum

শরৎচন্দ্রের উপন্যাস হতে চাই না, হতে চাই নিবিড় সন্ধ্যায় তোমার যত্নে বেড়ে ওঠা সবুজ পাতায় মোরা লাল গোলাপ। যে কিনা উড়তে পারে, পুড়তে পারে, তোমায় নিয়ে ছুটতে পারে দিক-বিদিক। তোমার গালে আলতো ছুঁয়ে বলতে চাই এই সামিহা ভালোবাসি তোমায়।

তুমি জানো,
তোমার মুখ পৃথিবীর ঝর্নাগুলোকে স্থিতিশীলতা দেয় আর তোমার চোখ ছাড়া পৃথিবীতে আর কি আছে??

তোমাকে যদি সারাক্ষণ আমার চোখের সামনে বসিয়ে রাখতে পারতাম। দৃষ্টিসীমানায় বন্দি করতে পারতাম। আমার আঁখি যুগল স্বস্তিবোধে আমার জন্য আজীবন প্রার্থনায় মগ্ন থাকিত।
এই পৃথিবী থেকে ঐ আকাশে আমার চোখে শুধু তুমি 🖤

তোমাকে ভালোবাসার জন্য তোমার সংবেদনশীল শিশুসুলভ মন কথা আর হাসি 'ই যথেষ্ট।
তোমার কথা, শব্দ চয়ন, অভিব্যক্তি, হাসি, গলার স্বর, এ যেনো এক অদ্ভুত আকর্ষণ শুনতে না চাইলেও শুনতে আমি বাধ্য।

জীবনে যদি তোমাকে একটা জিনিস দিতে পারতাম তাহলে আমার চোখ দিয়ে তোমাকে দেখার ক্ষমতা দিতাম। তাহলে বুঝতে তুমি আমার কাছে কতোটা স্পেশাল ।

তোমায় নিয়ে লিখতে বসলে এক যমুনা শেষ হয়ে যায়।
তোমাকে লেখা আর শেষ হয় না।
সাহিত্যের আঙ্গিনায় তোমায় নিয়ে লেখা কতো কথা।
একদিন তোমাকে সব বলবো
প্রিয় সব ফুলের নাম🌼
পছন্দের গান🎵
ভূতে বিশ্বাস আছে কি নাই-
মৃত্যুর পরে শেষ কি চাই!

কবরের মাটিতে জন্মানো ঘাসের শরীরে আমি তোমাকে চাই।
স্বর্গদ্বারে মহাজিজ্ঞাসায় আমি তোমাকে চাই...
আমি সৃষ্টিকর্তাকে চাই,
সৃষ্টিকর্তার কাছে তোমাকে চাই।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when RMC- 62 MBBS Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share