Kurigram Students Welfare Association, University of Rajshahi

Kurigram Students Welfare Association, University of Rajshahi An Association for the students of Rajshahi University from Kurigram District

আজ কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন, ক...
04/06/2026

আজ কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন, কুড়িগ্রামের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলুর রশিদ (পিপি) মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক সহকারী অধ্যাপক ইরশাদুল হক, সাবেক রাবিয়ান সাইদুর রহমান দুলু (শিক্ষক, কুড়িগ্রাম সরকারি কলেজ), জেলা সমিতির সভাপতি মোঃ বাইজিদ বোস্তামী, সহ-সভাপতি মোঃ বিপুল ইমরান এবং অন্যান্য সদস্যবৃন্দ।

সাক্ষাৎকালে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও কল্যাণমূলক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় এলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা সমিতির পাশে থাকার আশ্বাস প্রদান করা হয় এবং বিভিন্ন গঠনমূলক পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়।

কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাবেক ভিপি, সোহরাওয়ার্দী হল সংসদ, রাজশাহী বিশ্ববি...
03/06/2026

কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাবেক ভিপি, সোহরাওয়ার্দী হল সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব হাসিবুর রহমান হাসিব ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় এবং গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজ কুড়িগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ম...
02/06/2026

কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজ কুড়িগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুস্তাফিজুর রহমান মোস্তাক মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় সমিতির বিভিন্ন কার্যক্রম, শিক্ষার্থীদের কল্যাণ এবং জেলার উন্নয়ন সংশ্লিষ্ট বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম সাকিবসহ সমিতির অন্যান্য

কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারু...
01/06/2026

কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম (সাবেক রাবিয়ান) এবং কুড়িগ্রাম-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী(সাবেক রাবিয়ান) মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সাক্ষাৎকালে জেলা সমিতির বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত উদ্যোগসমূহ নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় মাননীয় সংসদ সদস্যবৃন্দ শিক্ষার্থীদের উন্নয়ন ও জেলার কল্যাণে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন। পাশাপাশি, ভবিষ্যতেও কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির পাশে থেকে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।

আজ কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. আতিকুর...
30/05/2026

আজ কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় সমিতির বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কুড়িগ্রাম জেলার শিক্ষা, উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের অগ্রগতিতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
~ ২৯ মে, ২০২৬

27/05/2026
আজ কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কো...
25/05/2026

আজ কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

এ সময় জেলা সমিতির বিভিন্ন কার্যক্রম ও কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক মহোদয় শিক্ষার্থীদের কল্যাণে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোঃ বাইজিদ বোস্তামী, সহ-সভাপতি বিপুল ইমরান, সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম তাজসহ জেলা সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
তারিখ: ২৫ মে ২০২৬, সোমবার

🎉 অভিনন্দন Manirul Islam  🎉 ও 🎉 Md Taijul Islam 🎉Manirul Islam রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৮–১৯ শিক্ষাব...
19/05/2026

🎉 অভিনন্দন Manirul Islam 🎉 ও 🎉 Md Taijul Islam 🎉

Manirul Islam রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী ছিলেন এবং Md Taijul Islam রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী।

তারা দুজনেই কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান এবং কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী।

তারা দুজনেই Robi Axiata PLC-এ Territory Officer পদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

তাদের এই অর্জন ও সফলতায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা বিশ্বাস করি, তাদের এই সাফল্য ভবিষ্যতে আরও অনেককে অনুপ্রাণিত করবে।

কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সফল কর্মজীবন এবং সমৃদ্ধ পথচলার জন্য আন্তরিক শুভকামনা রইলো।

শুভকামনা অবিরাম। 🌸

বিগত ০২/০৫/২০২৬ তারিখে কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির সকল সদস্য, প্রত্যেক উপজেলা থেকে নির্বাচিত প্রতিনিধি, গত বছরের ...
05/05/2026

বিগত ০২/০৫/২০২৬ তারিখে কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির সকল সদস্য, প্রত্যেক উপজেলা থেকে নির্বাচিত প্রতিনিধি, গত বছরের সিনিয়র উপজেলা প্রতিনিধি এবং উপদেষ্টাবৃন্দের সাথে আলোচনা পূর্বক সর্বসম্মতিক্রমে আগামী ০১ বছরের জন্য সংক্ষিপ্ত কমিটি প্রকাশ করা হলো। উক্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার আহ্বান করা হলো।

Address

Dhaka-Rajshahi Highway
Rajshahi
6205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kurigram Students Welfare Association, University of Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kurigram Students Welfare Association, University of Rajshahi:

Share