Late Autumn

Late Autumn লেট অটাম তরুণদের দ্বারা পরিচালিত অলাভজনক , অরাজনৈতিক ও সমাজকল্যাণে নিবেদিত দাওয়াহ ও সেবামূলক প্রতিষ্ঠান।

04/12/2025
17/10/2025

পাথরের মত শক্ত অন্তর সমূহ যিকরুল্লাহর মাধ্যমে গলে যায়। এমন অন্তরকে অন্য কোনো মাধ্যমে গলানো সম্ভব নয়। যাদের অন্তর এমন শক্ত হয়ে গিয়েছে, তাদের উচিত যিকরুল্লাহর প্রতিষেধক গ্রহণ করা এবং যিকরুল্লাহর সাহায্যে চিকিৎসা করা।

হাম্মাদ ইবন যাইদ মুআল্লা ইবন যিয়াদ থেকে বর্ণনা করেন,
"এক ব্যক্তি হাসান বসরীকে বলে, আমার অন্তর খুবই শক্ত হয়ে গিয়েছে।এখন কি করা যায়? তিনি বলেন, যিকিরের সাহায্যে গলিয়ে দাও।" [ শুআবুর ঈমান,২/৫৮৮]

অন্তর যত বেশি আল্লাহর যিকির থেকে দূরে থাকে তত বেশি শক্ত হয়ে যায়। আবার যখন যিকির শুরু করে তখন আগুন যেমন লোহাকে গলিয়ে দেয় যিকির তেমন সেই শক্ত অন্তরকে গলিয়ে দেয়। শক্ত অন্তরকে গলানোর ক্ষেত্রে যিকিরের কোন জুড়ি নেই।

"যিকরুল্লাহ্ মুমিন হৃদয়ের প্রাণ" বই থেকে
মূল লেখকঃ ইমাম ইবনু কাইয়্যিম আল - জাওযিয়্যাহ

28/09/2025

প্রতিটি মানুষের অন্তরে একধরনের আলো রয়েছে। অন্তরের এই আলোর সাথে সবচেয়ে মহান ও সবচেয়ে বড় আরেকটি আলোর সেতুবন্ধন ঘটে। আর সেই মহান ও শ্রেষ্ঠ আলোটি হল আল্লাহ তায়ালার মহান গুণাবলীর আলো। এই আলোর সামনে সমস্ত আলো নিষ্প্রভ হয়ে যায়। ঈমানের দৃষ্টির সাহায্যে অন্তর এই আলোকে ঠিক সেভাবে দেখে, যেভাবে চর্মচক্ষু দৃশ্যমান বস্তু দেখে। এ ধরনের অন্তরে ইয়াকীনের পারদ এতটাই শক্তিশালী হয় এবং অদৃশ্যবস্তুর হকীকত এতটাই উন্মোচিত হয়ে পড়ে যে,সে যেন রহমানের আরশ ও আরশের ওপর তাঁর সমুন্নত হওয়াকে সরাসরি দেখতে পায়।

আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আল্লাহ তায়ালার অসংখ্য গুণের বর্ণনা দিয়েছেন। যেমন তিনি সবকিছু পরিচালনা করেন, আদেশ - নিষেধ করেন, সৃষ্টি করেন ও রিজিকের ব্যবস্থা করেন, জীবন দেন ও মৃত্যু ঘটান, সিদ্ধান্ত দেন ও তা বাস্তবায়ন করেন, সম্মানিত ও অপমানিত করেন, দিনরাতকে পরিবর্তন করেন, মানুষের মাঝে দিনের পালাবদল ঘটান এবং দেশগুলো পরিবর্তন করেন। এক দেশকে পরাজিত করে অপর দেশকে বিজয়ী করেন।

ফেরেশতাগণ তাঁর আদেশ নিয়ে কখনো উপরে উঠে যায়, আবার কখনো নিচে নেমে আসে। তিনি যা চান তা হয় ; সামান্য কম বেশি হয় না। তার আদেশ ও হুকুমাত জমিন, জমিনের নিচে, সমুদ্রে, আবহাওয়াসহ আসমান ও জমিনের আনাচে - কানাচে সর্বত্র কার্যকর হয়। তিনি জ্ঞানের মাধ্যমে সব কিছুকে বেষ্টন করে আছেন। সূক্ষ্মাতিসূক্ষ কোন কিছু তাঁর জ্ঞানের বাইরে নেই। তিনি সবকিছু দেখছেন। এমনকি গভীর নিকষ কালো রাতে কুচকুচে কালো পাথরের উপর দিয়ে যে কালো পিঁপড়া চলাচল করে তাও তিনি দেখেন। তাঁর দৃষ্টিতে অদৃশ্য বলতে কিছু নেই। তিনি বান্দার সকল কিছু পরিচালনা করেন। তিনি পাপ ক্ষমা করেন। বান্দার দুঃখ-কষ্ট, যাতনা, দুশ্চিন্তা, দারিদ্রতা, অসুস্থতাসহ যাবতীয় বিষয়ে তিনি বান্দাকে সহযোগিতা করেন। তিনি ঘুমান না। ঘুম তাঁর শানে যায় না।

এভাবে আল্লাহ তাআলার অসংখ্য গুণ রয়েছে। বান্দার অন্তরে আল্লাহর গুণাবলীর আলো তাজাল্লি হলে সে আলোর সামনের সমস্ত আলো গায়েব ও বিলীন হয়ে যায়। এই আলোর ফলে অন্তরে এমন এক অবস্থার সৃষ্টি হয়, যা কখনো অন্তঃকরণ কল্পনা করেনি আর তা ভাষায় প্রকাশ করাও সম্ভবপর নয়।

মোটকথা অন্তর, চেহারা ও অঙ্গ-প্রত্যঙ্গ জিকিরের মাধ্যমে আলোকিত হয়। দুনিয়া, কবর ও আখিরাতে জিকির হলো বান্দার আলো।বান্দার অন্তরের আলো অনুসারে বান্দা আমল করতে পারে ও ভালো কথা বলতে পারে এবং সে ভালো অনুসারে তার আমল ও কথা আলোকিত হয়। এমনকি মুমিনের আমল আল্লাহর কাছে ওপরে ওঠার সময় সূর্যের আলোর মতো আলোকিত থাকে। একইভাবে তাদের আত্মাও ওপরে ওঠার সময় সূর্যের আলোর মত আলোকিত থাকে। পুলসিরাত পার হওয়ার সময় অন্তরের আলো অনুসারে বান্দার সামনে আলো দৌঁড়াদৌড়ি করবে।
অনুরূপভাবে বান্দার চেহারার আলোও কিয়ামতের দিন চমকাতে থাকবে।

"যিকরুল্লাহ্ মুমিন হৃদয়ের প্রাণ" বই থেকে
মূল লেখকঃ ইমাম ইবনু কাইয়ুম আল - জাওযিয়্যাহ

20/08/2025

সম্প্রতি আমরা লক্ষ করেছি, ট্রান্স-নারী সাফওয়ান চৌধুরী রেবিল ওরফে অ্যান্টার্ক্টিকা চৌধুরি কর্তৃক দুইজন শিক্ষক ড. মোহাম্মাদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎস কে হত্যার হুমকি দেওয়ার নিন্দা জানাচ্ছি এবং রেবিলকে অবিলম্বে গ্রেফতার ও তার শাস্তি দাবি করছি। একই সাথে আমরা ফেসিস্টদের বিরুদ্ধে সোচ্চার দুইজন শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

অপর দিকে এমন উগ্রবাদ এমনকি দুইজন শিক্ষককে হত্যা করতে চাওয়া রেবিলকে সাপোর্ট করায় জুনায়েদ সাকি, অনু মুহাম্মাদ, সামিনা লুৎফাসহ বাকি ব্যক্তি বর্গ এবং বাম ছাত্রসংঘ "বাংলাদেশ ছাত্র ইউনিয়ন" এর কর্মকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।

20/07/2025

শ্রাবণ মাস। সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। কখনো ঝমঝম, তো কখনো ঝিরিঝিরি।

রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় দুয়া করতেন-

اللَّهُمَّ صَيِّباً نَافِعاً

অর্থ- হে আল্লাহ! মুষলধারায় উপকারী বৃষ্টি বর্ষণ করুন।

আরাফার দিনের গুরুত্ব ও ফযীলত:যিলহজ্জ মাসের ৯ তারিখ সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা হজের প...
04/06/2025

আরাফার দিনের গুরুত্ব ও ফযীলত:

যিলহজ্জ মাসের ৯ তারিখ সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা হজের প্রধান রুকন। এই দিনকেই আরাফার দিন বলা হয়। এ দিনটি অত্যন্ত গুরুত্ববহ ও মর্যাদাপূর্ণ।

আরাফার দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফযীলত রয়েছে। যেমন-

১. আরাফার দিন সিয়ামের ফলে দুই বছরের গুনাহ মাফ:

আরাফার দিন সিয়াম পালন করলে পূর্বের এক বছর এবং পরের এক বছরের গুনাহ মাফ হয়।

আবু কাতাদাহ (রা:) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা:)-কে আরাফার দিনের সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,

“আরাফার দিনের সিয়াম, আমি মনে করি বিগত এক বছর ও আগত এক বছরের গুনাহের কাফফারা হিসাবে গ্রহণ করা হয়ে থাকে।”(মুসলিম হাদিস নং ১১৬৩)

উল্লেখ্য যে, আরাফার দিন সিয়াম পালন করবেন তারাই যারা হজে যেতে পারেননি। অর্থাৎ আরাফার ময়দানের বাইরে পৃথিবীর যেকোন প্রান্তের মুসলিম এই সিয়াম পালন করবেন।

২. আরাফার দিন গুনাহ মাফ ও জাহান্নাম থেকে মুক্তি লাভের দিন:

এই দিন আল্লাহ সুবহানাহু ওয়াতা’আলা তাঁর বান্দাদের মধ্য থেকে অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দান করেন।

আয়েশা (রা:) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা:) বলেন,

“আরাফার দিন আল্লাহ রব্বুল আলামীন তাঁর বান্দাদের এত অধিক সংখ্যক জাহান্নাম থেকে মুক্তি দেন, যা অন্য দিনে দেন না। তিনি এ দিনে বান্দাদের নিকটবর্তী হন ও তাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, ‘তোমরা কি বলতে পার আমার এ বান্দারা আমার কাছে কি চায়?’”(মুসলিম হাদিস নং ১৩৪৮)

৩. অধিক পরিমাণে যিকর ও দু'আ করার উপযুক্ত সময়:

নবী করীম (সা:) বলেন,

“সবচেয়ে উত্তম দু'আ হলো আরাফার দিনের দু'আ। আর সর্বশ্রেষ্ঠ কথা যা আমি বলি ও আমার পূর্ববর্তী নবীগণ বলেছেন তা হলো- আল্লাহ ব্যতীত সত্যিকার কোন মাবূদ নেই, রাজত্ব তাঁরই, সকল প্রশংসা তাঁরই প্রাপ্য এবং তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান।”(তিরমিযী হা/২৮৩৭; মিশকাত হা/২৫৯৮)

এ হাদিসের ব্যাখ্যায় ইবনে আব্দুল বার্র (রহ:) বলেন, এ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে, আরাফার দিনের দু'আ নিশ্চিতভাবে কবুল হবে। আর সর্বোত্তম যিকর হলো— ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’। (ইবনে আব্দুল বার্র, আত-তামহীদ)

অতএব, আরাফার দিনের গুরুত্ব ও ফযীলত অনুধাবন করে এই দিন আমাদের সিয়াম পালনের সর্বাত্মক চেষ্টা করতে হবে। তাছাড়া যিলহজ মাসের প্রথম দশকে ইবাদতের ফযীলতও অত্যধিক। সে ব্যাপারেও আমাদেরকে যত্নবান হতে হবে। আল্লাহ আমাদের তাওফীক দান করুন।আমীন।

আজ ২৯ মে — কনস্টান্টিনোপল বিজয় দিবস ১৪৫৩ সালের এই দিনে ইতিহাসে ঘটে এক বৈপ্লবিক পরিবর্তন। ১,০০০ বছরেরও বেশি সময় ধরে অজেয় ...
29/05/2025

আজ ২৯ মে — কনস্টান্টিনোপল বিজয় দিবস

১৪৫৩ সালের এই দিনে ইতিহাসে ঘটে এক বৈপ্লবিক পরিবর্তন। ১,০০০ বছরেরও বেশি সময় ধরে অজেয় থাকার পর, বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল জয় করেন এক তরুণ মুসলিম শাসক— সুলতান মুহাম্মদ ফাতিহ।তখন তার বয়স ছিলো মাত্র ২১!

এই বিজয়ের মাধ্যমে শুধু একটি শহর নয়, ইতিহাসের এক পর্বের সমাপ্তি ও আরেক পর্বের সূচনা হয়। রোমান সাম্রাজ্যের পতন ঘটে এবং উসমানীয় সাম্রাজ্যের স্বর্ণযুগ শুরু হয়।

একদিকে ছিল দুর্গের মতো অপ্রতিরোধ্য স্থলপ্রাচীর, যা তৎকালীন বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচিত। বাকি তিন দিক ঘিরে ছিল প্রাকৃতিক সুরক্ষার দেয়ালস্বরূপ জলরাশি—বসফরাস প্রণালি, মারমারা সাগর এবং গোল্ডেন হর্ণ। এমন একটি দুর্গসম নগর, যাকে প্রায় অজেয় মনে করা হতো, তাকেই কৌশল, ধৈর্য ও সাহসিকতার এক অসামান্য সমন্বয়ে জয় করেছিলেন সুলতান দ্বিতীয় মুহাম্মদ, যিনি ইতিহাসে ‘ফাতিহ’ বা বিজেতা নামে অমর হয়ে আছেন।

ইতিহাস সাক্ষ্য হয়ে থাকে, চোখের সামনে শেষনবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী সত্য হতে দেখে ।

পবিত্র হাদীসে রাসূলুল্লাহ (সা.) এই শহর জয়ের কথা পূর্বেই উল্লেখ করেছিলেন। তিনি বলেন: "তোমরা অবশ্যই কুস্তন্তুনিয়া জয় করবে। সেই শাসক কত উত্তম এবং সে সেনাদলও কতই না শ্রেষ্ঠ!" (মুসনাদে আহমদ)

আলহামদুলিল্লাহ! জিলহজের চাঁদ দেখা গেছে— আমরা প্রবেশ করেছি একটি বরকতময় ও মহিমান্বিত দশকে।"রমাদানের পরে ইবাদেতের সবচেয়ে বড়...
28/05/2025

আলহামদুলিল্লাহ! জিলহজের চাঁদ দেখা গেছে— আমরা প্রবেশ করেছি একটি বরকতময় ও মহিমান্বিত দশকে।

"রমাদানের পরে ইবাদেতের সবচেয়ে বড় মৌসুম হলো জিলহজের প্রথম দশক। রাসুল (সা.) বলেছেন, আল্লাহর নিকট অন্য যে কোনো সময়ের আমলের চেয়ে জিলহজের প্রথম দশকের আমল অধিক প্রিয়" [সহিহ বুখারি]।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Late Autumn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Late Autumn:

Share