Joypurhat Zilla Association, RUET

Joypurhat Zilla Association, RUET Growing together towards peace �

আসসালামু আলাইকুম।  প্রিয় Admission Candidate ছোট ভাইয়া ও আপুরা। আগামী ২২-০১-২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার RUET Admission উপ...
20/01/2026

আসসালামু আলাইকুম।
প্রিয় Admission Candidate ছোট ভাইয়া ও আপুরা। আগামী ২২-০১-২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার RUET Admission উপলক্ষে জয়পুরহাট থেকে যারা রাজশাহী তে আসতেছো তাদেরকে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দেবদারু ঘেরা ১৫২ একরে স্বাগতম। তোমাদের যেকোনো প্রয়োজনে সহযোগিতার জন্য পাশে আছে JOYPURHAT ZILLA ASSOCIATION OF RUET (JZAR)। যেকোনো প্রয়োজনে নিচের ছবিতে উল্লেখিত যেকোনো নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সাথে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের সহযোগিতা করার। অনেক অনেক শুভকামনা রইলো তোমাদের জন্য।

জয়পুরহাট জেলা অ্যাসোসিয়েশন অফ রুয়েট  প্রকৌশল খাতে বিদ্যমান বৈষম্যের বিরুদ্ধে চলমান ন্যায্য আন্দোলনের সাথে একাত্মতা ঘো...
28/08/2025

জয়পুরহাট জেলা অ্যাসোসিয়েশন অফ রুয়েট প্রকৌশল খাতে বিদ্যমান বৈষম্যের বিরুদ্ধে চলমান ন্যায্য আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছে। পাশাপাশি আমরা এ সম্পর্কিত যেকোনো যৌক্তিক দাবিতে সর্বতোভাবে সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত আছে।

প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে পাঁচ দফা দাবি- ১. স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর...
27/08/2025

প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে পাঁচ দফা দাবি-

১. স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল আন্দোলনের শিক্ষার্থীদের উপর বর্বরোচিত এবং ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে উক্ত ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহিতা করতে হবে।

২. শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে।

৩. প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে অনুপযুক্ততার কারনে আমরা প্রত্যাখ্যান করি। অনতিবিলম্বে আমাদের পেশকৃত তিন দফা দাবিকে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এ মর্মে সংশ্লিষ্ট তিন উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান, জনাব আদিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসানকে অতিসত্বর রাজপথে এসে ফয়সালা করতে হবে !

৪. হামলায় আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং উক্ত আন্দোলন চলাকালীন সময়ে সকল শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। পুলিশ দিয়ে এই যৌক্তিক আন্দোলনে আর কোনো প্রকার হামলা করা যাবে না।

৫. রোকন ভাইয়ের উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকুরি থেকে বহিষ্কার করতে হবে।
#প্রকৌশল_পেশার_সুরক্ষা

রোকন ভাই (বুয়েট'১৭)-কে জবাই করে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে  ঘটনায় জড়িত ডিপ্লোমা সন্ত্রাসীদেরকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফত...
25/08/2025

রোকন ভাই (বুয়েট'১৭)-কে জবাই করে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে ঘটনায় জড়িত ডিপ্লোমা সন্ত্রাসীদেরকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেওয়া হলো।

“Together we rise, apart we weaken.We proudly present the new Committee of 𝙅𝒐𝙮𝒑𝙪𝒓𝙝𝒂𝙩 𝙕𝒊𝙡𝒍𝙖 𝘼𝒔𝙨𝒐𝙘𝒊𝙖𝒕𝙞𝒐𝙣, 𝑹𝙐𝑬𝙏 2025-2026.I...
19/08/2025

“Together we rise, apart we weaken.
We proudly present the new Committee of 𝙅𝒐𝙮𝒑𝙪𝒓𝙝𝒂𝙩 𝙕𝒊𝙡𝒍𝙖 𝘼𝒔𝙨𝒐𝙘𝒊𝙖𝒕𝙞𝒐𝙣, 𝑹𝙐𝑬𝙏 2025-2026.
In our family, every member is an executive member—each one equally valuable, equally honored.

We trust and believe that in every program, seminar, or initiative, all will stand together, contribute, and strengthen this association, making it more vibrant, impactful, and rewarding for all.

Our brotherhood is our strength—the bond that will guide us, inspire us, and make our journey smoother and brighter.”

“𝑻𝒉𝒆 𝒓𝒂𝒓𝒆𝒔𝒕 𝒕𝒓𝒆𝒂𝒔𝒖𝒓𝒆 𝒊𝒏 𝒍𝒊𝒇𝒆 𝒊𝒔 𝒘𝒊𝒔𝒆 𝒂𝒅𝒗𝒊𝒔𝒆.” Here is the newly formed advisory committee of 𝑱𝒐𝒚𝒑𝒖𝒓𝒉𝒂𝒕 𝒁𝒊𝒍𝒍𝒂 𝑨𝒔𝒔𝒐𝒄𝒊𝒂𝒕𝒊𝒐𝒏...
19/08/2025

“𝑻𝒉𝒆 𝒓𝒂𝒓𝒆𝒔𝒕 𝒕𝒓𝒆𝒂𝒔𝒖𝒓𝒆 𝒊𝒏 𝒍𝒊𝒇𝒆 𝒊𝒔 𝒘𝒊𝒔𝒆 𝒂𝒅𝒗𝒊𝒔𝒆.”
Here is the newly formed advisory committee of 𝑱𝒐𝒚𝒑𝒖𝒓𝒉𝒂𝒕 𝒁𝒊𝒍𝒍𝒂 𝑨𝒔𝒔𝒐𝒄𝒊𝒂𝒕𝒊𝒐𝒏, 𝑹𝑼𝑬𝑻

 গত ১লা আগস্ট, ২০২৫ এ জয়পুরহাট জেলা এসোসিয়েশন অফ রুয়েট কর্তৃক আয়োজিত " Farewell & Fresher’s Reception -2025," প্রোগ্রামট...
05/08/2025



গত ১লা আগস্ট, ২০২৫ এ জয়পুরহাট জেলা এসোসিয়েশন অফ রুয়েট কর্তৃক আয়োজিত " Farewell & Fresher’s Reception -2025," প্রোগ্রামটি রুয়েট ক্যাফেটেরিয়ায় সফলভাবে সম্পন্ন হয়।

উক্ত প্রোগ্রামটিতে 19 সিরিজের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয় এবং নবাগত 23 ও 24 সিরিজের শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।

উক্ত সময়ে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন :

Dr. Md Rabiul Islam Sarker
DSW, RUET
(Professor, Dept. of ME, RUET)

Dr. Md. Abdul Kader
(Professor, Dept. of ME, RUET)

Sheikh Hamim
(Lecturer, Dept. of Architecture, RUET)

এছাড়াও উপস্হিত ছিলো 19,20,21, 22, 23, 24 সিরিজের শিক্ষার্থীবৃন্দ।

শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী বিদায়ী এবং নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে জীবন গঠনের জন্য, দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরবর্তী বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়, এবং সবশেষে বিনোদনের জন্য একটি র‍্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১ সিরিজের ছাত্র তান...
17/04/2025

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১ সিরিজের ছাত্র তানভীর আহমেদ অন্তর।
তার বাম পায়ের হাটুর পেছনের দিকে এক জটিল বোন ক্যান্সার (Parosteal Osteosarcoma) হয়েছে। দেশে একবার অপারেশন করা হয়েছিল।
বর্তমানে ইন্ডিয়ার টাটা মেমোরিয়াল হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে সমগ্র শরীরে রোগের ছড়িয়ে যাওয়া রোধে অতিসত্বর তার
বাম পা কেটে ফেলা প্রয়োজন।
কর্তব্যরত চিকিৎসকের মতে এজন্য তার ২০,০০,০০০/- (বিশ লক্ষাধিক) বা এরও বেশি নগদ অর্থের প্রয়োজন। পূর্বে চিকিৎসাজনিত খরচ
বহন করতে গিয়ে তার পরিবার আর্থিক ঋণে জর্জরিত। ফলে Amputation (অংগচ্ছেদ) এবং প্রস্থেটিক পা এর খরচ তার পরিবারের
পক্ষে এককভাবে বহন করা সম্ভব নয়। সকলের কাছে অনুরোধ আপনারা নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন।
মহান সৃষ্টিকর্তার কৃপা ও আপনাদের সাহায্যই পারে তাকে পুনরায় সুস্থ করে দিতে।

Bank Details:
RUPALI BANK
A/C Name: MSE Welfare Fund
A/C No.: 3723010032669
RUET BRANCH
Routing No.: 185812171

Bkash:
DSW, RUET: 01725308914
COURSE TEACHER, MSE: 01648511358

For Any Information:
Pabitro Prosad Mondal, Assistant Professor
Department of MSE
Mobile No.: 01648511358
Saad (MSE’21 Series): 01753864731

Thank you primeedgenews.com
25/03/2025

Thank you primeedgenews.com

RESONANCE 1.0 engaged 500+ students in a science Olympiad and quiz, sparking curiosity and excellence in Joypurhat by JZAR.

সফলভাবে সম্পন্ন হলো জয়পুরহাট জেলা অ্যাসোসিয়েশন অফ রুয়েট কর্তৃক আয়োজিত সায়েন্স অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা "RESON...
25/03/2025

সফলভাবে সম্পন্ন হলো জয়পুরহাট জেলা অ্যাসোসিয়েশন অফ রুয়েট কর্তৃক আয়োজিত সায়েন্স অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা "RESONANCE 1.0"। ষষ্ঠ থেকে দশম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজনে জয়পুরহাট জেলার সকল উপজেলার পাঁচ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার মাননীয় জেলা প্রশাসক, আফরোজা আকতার চৌধুরী; সভাপতি হিসেবে ছিলেন রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহা: ইমদাদুল হক। এছাড়া বিশেষে অতিথি হিসেবে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক, জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক মহোদয় উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সব সেগমেন্ট মিলিয়ে প্রায় ৭০ এর অধিক পুরস্কার প্রদান করা হয়, প্রতিযোগিতার ভেন্যু ছিলো রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় এবং সহযোগিতায় ছিলো রামদেও বাজলা সায়েন্তেস্সা সায়েন্স ক্লাব। ১৯,২০,২১,২২ এবং ২৩ সিরিজের কতিপয় শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এমন একটি সফল প্রোগ্রাম জয়পুরহাট জেলা অ্যাসোসিয়েশন অফ রুয়েট এর ব্যানারে নামানো সম্ভব হয়েছে, এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয় এ ধরনের আয়োজন বারবার করার পরামর্শ দিয়েছেন।

🔬 জয়পুরহাট জেলা এসোসিয়েশন অফ রুয়েট & Ramdeo Bazla Scintessa Science Club আয়োজন করছে - "RESONANCE 1.0 - সায়েন্স অলিম্পিয়া...
18/03/2025

🔬 জয়পুরহাট জেলা এসোসিয়েশন অফ রুয়েট & Ramdeo Bazla Scintessa Science Club আয়োজন করছে - "RESONANCE 1.0 - সায়েন্স অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা"! 🚀

📅 তারিখ: ২৩শে মার্চ, ২০২৫
📍 স্থান: রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়

🎤 সভাপতি: মোহা: ইমদাদুল হক (প্রধান শিক্ষক, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়)
🎖 প্রধান অতিথি: আফরোজা আকতার চৌধুরী (মাননীয় জেলা প্রশাসক, জয়পুরহাট)

📌 প্রতিযোগিতার বিস্তারিত সূচি:

✅ স্পট রেজিস্ট্রেশন ও আইডি নম্বর প্রদান: সকাল ৯:০০ - ৯:৩০

✅ অলিম্পিয়াড (গ্রুপ ১: ৬-৮ শ্রেণি, গ্রুপ ২: ৯-এসএসসি)
🕙 সকাল ১০:০০ - ১১:০০
📖 সিলেবাস:
🔹 গ্রুপ ১ (৬-৮ শ্রেণি): বিজ্ঞান ও গণিত
🔹 গ্রুপ ২ (৯-এসএসসি): পদার্থবিজ্ঞান ৩০%, রসায়ন ৩০%, গণিত ৪০%

🎁 পুরস্কার:
🏆 ১ম-৩য় স্থান: বিশেষ পুরস্কার
🎁 ৪-১০ জনের জন্য আকর্ষণীয় উপহার কিট

✅ কুইজ প্রতিযোগিতা
🕚 সকাল ১১:১৫ - ১১:৪৫
📖 সিলেবাস: বাংলাদেশ, বিশ্ব, জয়পুরহাট, বিজ্ঞান (ইতিহাস, অর্থনীতি, ভূগোল, সংস্কৃতি)

🎁 পুরস্কার:
🏆 ১ম-৩য় স্থান: বিশেষ পুরস্কার
🎁 ৪-২০ জনের জন্য উপহার কিট

✅ হিউম্যান ক্যালকুলেটর চ্যালেঞ্জ (গ্রুপ ১: ৬-৮ শ্রেণি, গ্রুপ ২: ৯-এসএসসি)
🕛 দুপুর ১২:০০
✏ চ্যালেঞ্জ: ক্যালকুলেটর ছাড়া দ্রুত গাণিতিক হিসাব
⏳ সময়: ৩০ মিনিট (মোট নম্বর: ১০০)

🎁 পুরস্কার:
🏆 ১ম-৩য় স্থান: বিশেষ পুরস্কার
🎁 ৪-১০ জনের জন্য উপহার কিট

✅ নামাজের বিরতি: দুপুর ১:১০ - ১:৫০

✅ সমাপ্তি অনুষ্ঠান: দুপুর ১:৫০ - ৪:০০

📌 আয়োজনে:
🎯 জয়পুরহাট জেলা এসোসিয়েশন অফ রুয়েট & Ramdeo Bazla Scintessa Science Club

📢 রেজিস্ট্রেশন করো এখনই:

https://forms.gle/Xkua3ymBPrVUJNg9A

📞 যোগাযোগ: 01718946974

🔥 তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছি! 🏆✨

🔺 নোট: কর্তৃপক্ষ সময়সূচি, পরীক্ষা সময়, নম্বর বণ্টন বা মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করতে পারে।

আসসালামু আলাইকুম।  প্রিয় Admission Candidate ছোট ভাইয়া ও আপুরা। আগামী ০৮-০২-২০২৫ তারিখ রোজ শনিবার RUET Admission উপলক্ষে...
04/02/2025

আসসালামু আলাইকুম।
প্রিয় Admission Candidate ছোট ভাইয়া ও আপুরা। আগামী ০৮-০২-২০২৫ তারিখ রোজ শনিবার RUET Admission উপলক্ষে জয়পুরহাট থেকে যারা রাজশাহী তে আসতেছো তাদেরকে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দেবদারু ঘেরা ১৫২ একরে স্বাগতম। তোমাদের যেকোনো প্রয়োজনে সহযোগিতার জন্য পাশে আছে JOYPURHAT ZILLA ASSOCIATION OF RUET (JZAR)। যেকোনো প্রয়োজনে নিচের পোস্টারে উল্লেখিত যেকোনো নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সাথে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের সহযোগিতা করার। অনেক অনেক শুভকামনা রইলো তোমাদের জন্য।

Address

Rajshahi University Of Engineering & Technology
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joypurhat Zilla Association, RUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share