আস্থা সমাজ কল্যাণ সংস্থা-Asks

আস্থা সমাজ কল্যাণ সংস্থা-Asks আস্থা সমাজ কল্যাণ সংস্থা-Asks is a leading non-profit voluntary organization.

আস্থা সমাজ কল্যাণ সংস্থা-Asks

একটি অলাভজনক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের প্রয়োজনে জনগণের পাশে থাকার দৃঢ় সংকল্প নিয়ে আমাদের পথচলা।

দেশের যেকোনো দূর্যোগময় পরিস্থিতিতে আমাদের স্বেচ্ছাসেবকরা দূর্যোগ মোকাবেলায় স্বত্বচিহ্নিত ভুমিকা রাখছে। যেকোন দূর্যোগপূর্ণ অবস্থায় ক্ষতিগ্রস্ত মানুষের বা জনগোষ্ঠীর মধ্যে খাদ্য, পোশাক, নগদ অর্থ, আবাসন, চিকিৎসা, প্রশিক্ষণ সহ সচেতনতা মূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ

করে আসছি আমরা এবং দরিদ্র অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছি। এছাড়াও মাদক বিরোধী প্রচারণা, বাল্যবিবাহ -নারী শিক্ষা - যৌতুক সম্পর্কে সচেতনতা তৈরি করা, উচ্চ শিক্ষা গ্রহণে উৎসাহী করা ও গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা,নিরক্ষরতা দূরীকরণে বয়স্ক শিক্ষা প্রদান করা, সুবিধা বঞ্চিত শিশুদের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করা,প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা , সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা তৈরি করা সহ নরী ও পুরুষদের কর্মসংস্থান তৈরিতে সহায়তা করায় আমরা বিশেষ অবদান রেখে চলেছি এবং সফল বাস্তবায়নে দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করছি।
আমাদের স্বেচ্ছাসেবকগণ দক্ষতার সহিত উক্ত কাজসমূহ করছে, আমাদের কার্যক্রমের সকল অংশ নথিভুক্ত করা হয় রেজিস্ট্রারে যা আমাদের সাংগঠনিক কার্যালয়ে সংরক্ষিত থাকে এবং সকল শুভাকাঙ্ক্ষীগণের জন্য কার্যালয় উন্মুক্ত থাকবে আপনি নির্দিধায় পরিদর্শন করতে পারবেন।

অফিসিয়াল যোগাযোগ নাম্বার-
০১৭১৮৭৮১৩৫২,
০১৩১৭১৮২২৮৫

কার্যালয় ঠিকানাঃ- রুম নাম্বার-১০১, সেতু বন্ধন মার্কেট ২য় তলা,
সদররোড সংলগ্ন, দমদমা(পাঁচমাথা),
পাঁচবিবি, জয়পুরহাট।

আমাদের ব্যায়বহুল কার্যক্রম গুলো সমাজের বিত্তবান, দানশীল, হৃদয়বান ব্যাক্তিদের আর্থিক অনুদান ও পরামর্শমূলক সহযোগিতায় সম্পূর্ণ হয়। চাইলে এককালীন বা মাসিক বা বাৎসরিক অনুদান প্রদান করে অংশ নেওয়ার মাধ্যমে আপনিও এপথচলার অংশ হতে পারেন। অনুদান প্রদান করতে নিচের যেকোনো মাধ্যম ব্যবহার করতে পারেন এবং ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ এর মাধ্যমে অনুদান প্রাপ্তির রশিদ সংগ্রহ করার অনুরোধ রইলো।

★বিকাশ একাউন্টঃ-(পার্সোনাল)
01718781352
★ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং/রকেটঃ- (পার্সোনাল)
01718781352
★নগদঃ (পার্সোনাল)
01718781352

জ্ঞান-বুদ্ধি,পরামর্শ, আর্থিক সহায়তা সহ স্বেচ্ছায় সেবা প্রদানের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ব আহবান রইলো।

Address

Panchbibi, Joypurhat
Rajshahi
5910

Alerts

Be the first to know and let us send you an email when আস্থা সমাজ কল্যাণ সংস্থা-Asks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আস্থা সমাজ কল্যাণ সংস্থা-Asks:

Share