22/04/2023
ইদের চাঁদ যখন সন্ধ্যার আগেই উঠে যায় এই মানুষগুলোর মুখে। এবারের রমজান স্পেশাল ইভেন্টে আমরা চেয়েছিলাম সন্তান কিংবা পরিবার থেকে দুরে থাকা বাবা মা দের সাথে। গত ২৯ রমজান আমরা গেছিলাম মহানন্দা প্রবীন নিবাসে তাদের সাথে সময় কাটাতে, তাদের একাকিত্বের গল্পগুলো শুনতে। আমাদের জন্য সবথেকে বড় উপহার ছিল তাদেরব হাসিমুখ গুলো। নিজেদের সন্তানের মত আদর করে ভালোবেসে তারা আমাদের সাথে শেয়ার করছিলেন তাদের জীবনের কথা। আমরা তাদের জন্য নিয়ে গেছিলাম ইদ উপহার। তাদের সাথে পবিত্র রমজানের শেষ ইফতারিটা ছিল অসাধারন। সোশ্যাল কোডের অন্য সব আয়োজন থেকে এই আয়োজন টা ছিল ব্যতিক্রম। ছোট্ট পরিসরে করা এই আয়োজন থেকে প্রাপ্তি তবুও অনেক বেশি। যথারীতি প্রোগ্রামের সফলতায় তাদের সাহায্য এবং ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছিলেন আমাদের কয়েকজন সম্মানিত সদস্য এবং শুভাকাঙ্ক্ষী। সকলের সহযোগিতায় সফল আমাদের প্রোগ্রাম।
শেষ সময়ে বিদায় নেওয়ার আগের মুহুর্তে আমরা কথা দিয়ে এসেছি আবার আসব আমরা। এবার আরো বড় পরিসরে আরো বেশি সময় নিয়ে।
ইদ মোবারক 🤍