08/05/2026
“United in Humanity” প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হলো বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬
জীন হেনরী ডুনান্ট প্রতিষ্ঠিত রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের উদ্যোগে জেলা পরিষদ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পরবর্তীতে দিবসটির তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও মতবিনিময় অনুষ্ঠান। মানবতা, সহমর্মিতা ও স্বেচ্ছাসেবার চেতনায় আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রেড ক্রিসেন্টের যুব সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা , সম্মানিত প্রশাসক, রাজশাহী জেলা পরিষদ ও চেয়ারম্যান, রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিট
মোঃ রেজাউল করিম , সাবেক ভাইস চেয়ারম্যান, রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিট
মীর মোজ্জামেল আলী, সম্মানিত সাবেক সেক্রেটারি
মির্জা শামীম হাসান, ইউনিট লেভেল অফিসার
“মানবতার সেবাই আমাদের অঙ্গীকার”