21/02/2026
আজ ২১শে ফেব্রুয়ারি—মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেইসব ভাষা শহিদদের, যারা ১৯৫২ সালে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের ত্যাগের কারণেই আজ আমরা গর্বের সাথে আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলতে পারি।
ভাষা শহিদদের এই আত্মত্যাগ আমাদের সবসময় মনে করিয়ে দেয়—নিজের ভাষা, সংস্কৃতি ও অধিকার রক্ষায় আমাদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
মানিকগঞ্জ জেলা সমিতি, রাজশাহী–এর পক্ষ থেকে সকল ভাষা শহিদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
আল্লাহ যেন সকল শহিদকে জান্নাত নসিব করেন।
🌺 ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🌺
মোঃ রিয়াদ হাসান
কোষাধ্যক্ষ
মানিকগঞ্জ জেলা সমিতি, রাজশাহী।