26/11/2025
আসুন, বাঁধন গড়ি স্মৃতিতে, উৎসবে মাতি সবাই মিলে!
নওগাঁ জেলা সমিতি, রুয়েটের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রী, বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী-কে আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের বহুল প্রতীক্ষিত "নওগাঁ জেলা সমিতি, রুয়েট রিইউনিয়ন-২০২৬" অনুষ্ঠানটি খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দীর্ঘদিনের স্মৃতিচারণ, নতুন প্রজন্মের সাথে পরিচিতি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার এই আয়োজনে আপনাদের সবান্ধব উপস্থিতি আন্তরিকভাবে কামনা করি।
অনুষ্ঠানের তারিখ: ঈদ-উল-ফিতর এর পরের দিন।
(সম্ভাব্য তারিখ: শনিবার, ২১ মার্চ, ২০২৬ )
স্থান: পাহাড়পুর বৌদ্ধবিহার, বদলগাছি, নওগাঁ।
আমাদের এই মিলনমেলায় সবাই পরিবার-পরিজন নিয়ে অংশ নিতে পারবেন। দিনব্যাপী থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, এবং মজাদার আড্ডা। এক ভিন্ন পরিবেশে পরিবারকে নিয়ে অবসর কাটানোর সুযোগ।
রেজিস্ট্রেশনের বিস্তারিত পদ্ধতি, ফি এবং অন্যান্য তথ্য খুব দ্রুতই গ্রুপে জানিয়ে দেওয়া হবে।
ধন্যবাদান্তে,
কার্যকরী কমিটি ২০২৫-২০২৬
নওগাঁ জেলা সমিতি, রুয়েট