Our Kakonhat-আমাদের কাকনহাট

Our Kakonhat-আমাদের কাকনহাট কাকনহাট এলাকার উন্নয়ন আমাদের কাম্য

21/05/2026

কাকনহাট বাজার....

30/04/2026

কাকনহাট....
জিলাপি ও মিষ্টি পট্টি ....

25/04/2026

আজকে দুপুরে হঠাৎ করে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি কাকনহাটে অবস্থান করছিল
অবস্থার করান কারণ হচ্ছে রেক গুলো পরিবর্তন করার জন্য আমনুরা রেলওয়ে স্টেশনে যাচ্ছিল

26/03/2026

কাকনহাট গুড়পট্টি , কাকনহাট, রাজশাহী...

26/02/2026

কোকিলের ডাক নাকি ট্রেনের শব্দ, কোনটা বেশি ভালো লাগলো?

প্রচলিত স্কুলের শিক্ষা ধনী হওয়ার পথে অন্তরায়। এমনকি, স্কুলে যে শিক্ষকদের সংস্পর্শে শিক্ষার্থীরা বড় হয়ে ওঠে, তারা অনেক সম...
17/09/2025

প্রচলিত স্কুলের শিক্ষা ধনী হওয়ার পথে অন্তরায়। এমনকি, স্কুলে যে শিক্ষকদের সংস্পর্শে শিক্ষার্থীরা বড় হয়ে ওঠে, তারা অনেক সময় দরিদ্র বা সংকীর্ণ মানসিকতার হয়ে থাকেন। রবার্ট কিয়োসাকি বিশ্ব বিখ্যাত বই রিচ ড্যাড পুওর ড্যাডের লেখক। তার এই মন্তব্য প্রথমে কঠিন মনে হতে পারে, তবে বাস্তবতার আলোকে এর সত্যতা আছে বৈকি।

তার মতে, স্কুলে সফলতার জন্য প্রয়োজনীয় কোনো দক্ষতা শেখানো হয় না। বরং, ভুল করলেই শাস্তি পেতে হয়। এটি শিশুদের ছোটবেলা থেকেই ঝুঁকি নিতে ভয় পাইয়ে দেয়। স্কুলের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় ঝুঁকিমুক্ত একটি চাকরি যোগাড় করা। শিক্ষকরাও প্রায়শই একই মানসিকতা পোষণ করেন—তারা নিজেরাই ঝুঁকি নেন না এবং নিরাপদ বেতনের ওপর নির্ভর করে জীবন চালান।

ফলস্বরূপ, শিক্ষার্থীরা জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় এই শিক্ষকদের অধীনে কাটিয়ে দেয় এবং অর্থ উপার্জন বা বিনিয়োগের ব্যাপারে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। উদ্যোক্তা হয়ে বড় কিছু করার বদলে, তারা নিরাপদ চাকরি খুঁজে জীবন কাটাতে চায়।

এই মানসিকতা এবং শিক্ষার সীমাবদ্ধতা আমাদের এমন এক বাস্তবতায় নিয়ে যায়, যেখানে দরিদ্রতা মেনে নিয়ে, দৈনন্দিন জীবনকে কোনোভাবে চালিয়ে নেওয়ার জন্য চাকরী করাই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়।

এটা মানব জীবনের অপমান ,আসলেঅসীম সম্ভাবনাকে নষ্ট করা।

অভাব থাকলে পড়াশোনা মাথায় ঢুকে না!একটু বেশি পড়তেই গেলে নিজেকে পাগল মনে হয়। খালি পেটে কখনো জ্ঞানী হওয়া যায় না। আপনি লক্ষ ক...
15/07/2025

অভাব থাকলে পড়াশোনা মাথায় ঢুকে না!
একটু বেশি পড়তেই গেলে নিজেকে পাগল মনে হয়। খালি পেটে কখনো জ্ঞানী হওয়া যায় না। আপনি লক্ষ করে দেখবেন, ১০০০ জন বিসিএস ক্যাডারের মধ্যে প্রায় ৯৯৯.৫০ জন ক্যাডারের ফ্যামিলি ব্র্যাকগ্রাউন্ড ভালো। তাঁরা জমিদার পরিবারের সন্তান। অন্ততপক্ষে জমিদার না হলেও আর্থিক চিন্তাটা তাঁদের মাথায় নেই। তাঁদের মাথায় শুধু পড়া আর পড়া। তাঁদের পড়ার টেবিলে শুধু বই থাকে না; আরো থাকে প্রোটিন ও শর্করা সমৃদ্ধ খাবার(ডিম, পাউরুটি, ফলমূল, দুধ ও হরলিকস ইত্যাদি ইত্যাদি)। আপনার মনে এখন প্রশ্ন জেগেছে, তাহলে পত্রিকায় বা ফেসবুকে যে দেখলাম; রিকশাচালকের ছেলে বিসিএস হয়ছে, চা/বাদাম বিক্রি করে বিসিএস হয়ছে। আরে! এটা হাজারে বা দুই হাজারে একজন। এখানেও দেখবেন তাঁর মধ্যেও আর্থিক চিন্তাটা মাথায় ছিলো না। কিন্তু কেনো? কারণ, তাঁকে হয়তো কেউ না কেউ আর্থিকভাবে সাহায্য করেছে। হতে পারে এলাকার কোনো জমিদার, মেম্বার, চেয়ারম্যান, সাংসদ বা দেশের কোনো রাজনৈতিক দানশীল ব্যক্তি। হয়তো কোনো কোচিং সেন্টারে সে ফ্রিতে পড়ছে। আমাদের দেশের পত্রিকা বা অনলাইন নিউজপোর্টালে এক হাজার নয়শতো নিরানব্বই জনকে বাদ দিয়ে ঐ একজনকে মানুষের কাছে হিরো বানিয়ে দেয়। আসল কথা হলো রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না। এবার আসুন অন্য কথায়। আপনি গরিব। আপনার স্বল্প বেতনের চাকরি আছে। টিউশন করান। প্রাইভেট পড়ান। তারপর আপনি ক্লান্ত। সবশেষে আপনি একটু বিশ্রাম নেয়ার জন্য শুয়ে পড়েছেন। এখন আর শুয়ে পড়া অবস্থা থেকে টেবিলে বসে পড়তে ইচ্ছে করছে না। মনে মনে টিক করে ফেলেছেন, আগামীকাল ভালো করে পড়বো। নিত্যদিনের মতো আগামীকালই একই অবস্থা হবে। কিন্তু আপনি যে চাকরি,টিউশন, প্রাইভেট পড়াতে গিয়ে দেনিক ১০ ঘন্টা মতো সময় ব্যয় করতেছেন; সেই ১০ ঘন্টা কিন্তু আপনার শহুরে বন্ধু দিব্যি মনোযোগ দিয়ে পড়তেছে। তার মধ্যে অন্য কোনো চিন্তা নেই। তার চিন্তা শুধু বিসিএস/ব্যাংকার বা উচ্চপদে চাকরি করা। আর পড়ার মাঝে হালকা বিরতি নিয়ে সিদ্ধ ডিম খাচ্ছে, হরলিকস খাচ্ছে...। কারণ, শরীরে শর্করা বা প্রোটিন পরিমাণ মতো না খেলে ব্রেইন তো সঠিকভাবে কাজ করবে না। সে ক্যাডার না হয়ে, আপনি টিউশনে বেলা বিস্কুট আর রঙ চা খেয়ে ক্যাডার হবেন!

05/06/2025
24/05/2025

কাকনহাট এর ঐতিহ্যবাহী কলাপট্টি, কাকনহাট বাজার, রাজশাহী ।
#কাকনহাট #কাকন

Address

Rajshahi
KAKONHAT

Telephone

+8801731156523

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Kakonhat-আমাদের কাকনহাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share