28/07/2026
পদ্মা—বাংলাদেশের বুক চিরে বয়ে চলা এক রূপসী নদী। একদিকে যেমন সুজলা-সুফলা রূপ দেয়, তেমনি তার রুদ্র রূপ হাজারো মানুষের জীবনে বয়ে আনে অসীম অনিশ্চয়তা।
পদ্মার অব্যাহত ও তীব্র নদীভাঙনে নিঃস্ব হচ্ছে নদীকূলের হাজারো মানুষ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ও মনকষা ইউনিয়ন পরিষদের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে কেবল নদীকূলের মানুষের হাহাকার। চোখের পলকে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে আজন্মের বসতভিটা, শৈশবের বিদ্যালয় আর চিকিৎসালয়।
ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত মানুষের এই আহাজারি ও প্রকৃতির সাথে অদম্য জীবনসংগ্রামের করুণ বাস্তবতা তুলে ধরা হয়েছে এই প্রামাণ্যচিত্রে।
🤝 Oxfam in Bangladesh -এর সহযোগিতায় নির্মিত।
Transboundary Rivers of South Asia - TROSA