15/10/2025
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব—২০২৫ উপলক্ষ্যে রাজশাহীতে ১৪/১০/২০২৫ ইং তারিখে পরিবার পরিকল্পনা বিভাগ, রাজশাহীর উদ্যোগে এবং ডাসকো ফাউন্ডেশন এর A-EMPOWER প্রকল্পের সহযোগীতায় বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য শিক্ষা সেশন এবং বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্প আয়োজন করা হয়।
স্থান: মুরারীপুর উচ্চ বিদ্যালয় এবং দামকুড়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, পবা, রাজশাহী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক—ডা. আশরাফী আহমদ এনডিসি, ডাঃ মোঃ সুলতান আহম্মদ— পরিচালক (MCH Services), ড. কস্তুরী আমিনা কুইন—পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী বিভাগ, রাজশাহী, মোঃ আব্দুর রাজ্জাক—উপপরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী, ডাঃ মোঃ রফিকুল ইসলাম তালুকদার—সহকারী পরিচালক (CCSDP), ডাঃ মোঃ সোহেল হাবীব—সহকারী পরিচালক (MCRAH), ডাঃ মোঃ মাহবুবুল আলম—সহকারী পরিচালক (সিসি), মোসাঃ রাফিউন নাহার—সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী এবং ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আকরামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন পবা উপজেলারUFPO, MO (MCH-FP) এবং পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ।