20/10/2025
গত ১৬ ই অক্টোবর,গাবতলি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এস এস সি ২০২৩-২০২৪ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা, ও ষষ্ঠ হতে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ২০২৫।
উক্ত অনুষ্ঠানে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট এর ৩২ জন যুব সদস্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো: রিয়াদুল ইসলাম ও প্রোগ্রাম ইনচার্জ মোঃ রুবেল মিয়া স্যারের নির্দেশনায় অংশগ্রহণ করে,
উক্ত অনুষ্ঠানে যুব সদস্যরা দলনেতা এবং সহকারী দলনেতা ২ এর পরিচালনায় কাজ করে।
সেখানে যুব সদস্যগণ -
অতিথি আপ্যায়নের জন্য খাবার প্যাকেট প্রস্তুত করে,দিনব্যাপী অভিভাবক এবং অতিথিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে,, অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে,, বিশুদ্ধ খাবার পানি প্রদান করে, খাবার বিতরণে সহায়তা প্রদান করে।
উক্ত অনুষ্ঠানে অভিভাবক, অতিথি, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থী সহ সর্বমোট ১৪০০ জন উপস্থিত ছিল।
আমন্ত্রিত অতিথিগণ এবং অভিভাবকগণ যুব সদস্যদের কাজ দেখে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং সামনে আরো এগিয়ে যাওয়ার জন্য পরামর্শ জানিয়েছেন ।