আমাদের সিরাজগঞ্জ

Directions

আমাদের সিরাজগঞ্জ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমাদের সিরাজগঞ্জ, Community Organization, Sirajganj, Sirajganj.
(1)

সিরাজগঞ্জ আমাদের গর্ব, আমাদের অহংকার ❤️🌸

আমাদের সিরাজগঞ্জ একটি স্বাধীন স্থানীয় তথ্য ও সংবাদভিত্তিক ফেসবুক পেজ। এটি সিরাজগঞ্জ জেলা প্রশাসন বা কোনো সরকারি প্রতিষ্ঠানের অফিসিয়াল পেজ নয়।

Hunter’s Moon | October Full Moon 🌕অক্টোবরের পূর্ণিমার চাঁদ ঐতিহ্যগতভাবে হান্টার্স মুন (Hunter’s Moon) নামে পরিচিত। 🍂ফসল...
26/10/2026

Hunter’s Moon | October Full Moon 🌕

অক্টোবরের পূর্ণিমার চাঁদ ঐতিহ্যগতভাবে হান্টার্স মুন (Hunter’s Moon) নামে পরিচিত। 🍂

ফসল কাটার পর মাঠ ফাঁকা হয়ে গেলে বন্য প্রাণীদের খুঁজে পাওয়া সহজ হতো। পূর্ণিমার উজ্জ্বল আলোও শিকারিদের রাতে চলাফেরা ও শীতের প্রস্তুতিতে সহায়তা করত। প্রাচীন মানুষের জীবনযাপন ও ঋতুভিত্তিক ঐতিহ্য থেকেই এই নামের প্রচলন।

চাঁদ শুধু রাতের সৌন্দর্য নয়; এর সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি, ঋতু ও মানব ইতিহাসের অসংখ্য গল্প।

26.10.26 ( আজকের তারিখটা সুন্দর না!)

আজকের এই মায়াবী চাঁদের ছবিগুলো আমাদের পাঠিয়েছেন আমাদেরই এক বোন সাদিয়া আফরিন। ❤️

ছবিগুলো আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ। 🌸

26/10/2026

লে সিনিয়র বড়ভাই 🐸

- এই যে শুনুন,- জ্বী বলুন।- আপনার আয়না দেখা বারণ।- কেনো! কোন অপরাধে?- কারণ, আপনি আয়না দেখলেই গ্রহণ লাগে চাঁদে।আকাশে আজকে...
26/10/2026

- এই যে শুনুন,
- জ্বী বলুন।
- আপনার আয়না দেখা বারণ।
- কেনো! কোন অপরাধে?
- কারণ, আপনি আয়না দেখলেই গ্রহণ লাগে চাঁদে।

আকাশে আজকের চাঁদ টা দেখেছেন কি মায়াবী, আজকে চাঁদের ছবি তুলেন নাই? 🌕

কাজীপুরে শুরু হয়েছে ৩০০ বছরের ঐতিহ্যবাহী সোনামুখী মেলা! 🎡❤️সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঐতিহ্যবাহী সোনামুখী মেলা শুরু হয...
26/10/2026

কাজীপুরে শুরু হয়েছে ৩০০ বছরের ঐতিহ্যবাহী সোনামুখী মেলা! 🎡❤️

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঐতিহ্যবাহী সোনামুখী মেলা শুরু হয়েছে গতকাল থেকে। দীর্ঘদিনের ঐতিহ্য আর গ্রামীণ উৎসবের আমেজে জমে উঠতে শুরু করেছে ঐতিহাসিক এই মেলা।

মেলায় থাকছে দুটি সার্কাসসহ নানা ধরনের বিনোদনের আয়োজন। মেলাকে ঘিরে দর্শনার্থীদের মধ্যে রয়েছে উৎসাহ-উদ্দীপনা। পরিবার-পরিজন নিয়ে মেলায় ঘুরতে আসতে পারেন আপনিও।

ঐতিহ্য, আনন্দ আর বিনোদনের মেলবন্ধনে জমে উঠুক সোনামুখী মেলা!

📍সোনামুখী, কাজীপুর, সিরাজগঞ্জ।

চাঁদটা আজ ভীষণ মায়াবী! 🌕✨📍হার্ড পয়েন্ট, সিরাজগঞ্জ
26/10/2026

চাঁদটা আজ ভীষণ মায়াবী! 🌕✨

📍হার্ড পয়েন্ট, সিরাজগঞ্জ

WELCOME BELKUCHI UPAZILA ⛩️বেলকুচি বাসীর জন্য আরো একটা উপহার ❤️
26/10/2026

WELCOME BELKUCHI UPAZILA ⛩️

বেলকুচি বাসীর জন্য আরো একটা উপহার ❤️

26/10/2026

আজ গুঁ"ড়ি"য়ে দেওয়া হয়েছে ক্রসবার - ৩ এর সব অবৈধ স্থাপনা, যমুনা পাড় দখলমুক্ত রাখতে যৌথ উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।

গুঁ"ড়ি"য়ে দেওয়া হয়েছে ক্রসবার - ৩ এর সব অবৈধ স্থাপনা, যমুনা পাড় দখলমুক্ত রাখতে যৌথ উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন ও পা...
26/10/2026

গুঁ"ড়ি"য়ে দেওয়া হয়েছে ক্রসবার - ৩ এর সব অবৈধ স্থাপনা, যমুনা পাড় দখলমুক্ত রাখতে যৌথ উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহের কার্যক্রম শুরুর আগেই চুরি হয়েছে তিন হাজারের বেশি গ্রাহক মিটার। ছয় হা...
26/10/2026

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহের কার্যক্রম শুরুর আগেই চুরি হয়েছে তিন হাজারের বেশি গ্রাহক মিটার। ছয় হাজার গ্রাহকের জন্য স্থাপন করা এসব মিটারের অর্ধেকেরও বেশি চুরি হওয়ায় পানি সংযোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পৌর কর্তৃপক্ষের দাবি, গত ছয় মাসে মিটার চুরির ঘটনা বেড়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও চুরি ঠেকানো যাচ্ছে না।

পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকার ছয় হাজার মানুষকে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শেষ হয়েছে। প্রকল্পের আওতায় ঘাটিনা নদীর তীরে একটি পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন করা হয়েছে। সম্প্রতি সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্লান্টটি উদ্বোধন করেন। তবে উদ্বোধনের পরও গ্রাহক পর্যায়ে পানি সরবরাহ শুরু হয়নি।

পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন, ছয় হাজার গ্রাহকের জন্য স্থাপন করা মিটারের মধ্যে গত এক বছরে তিন হাজারের বেশি চুরি হয়েছে। গত ছয় মাসে চুরির ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। এতে গ্রাহকদের পানি সংযোগ দিতে সমস্যা হতে পারে। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হলেও চুরি বন্ধ হচ্ছে না।

তিনি জানান, পৌরসভার ঘোষগাতী, কাওয়াক ও উল্লাপাড়া এলাকায় মিটার চুরির ঘটনা বেশি ঘটেছে। পানি সরবরাহ শুরুর আগেই বিপুলসংখ্যক মিটার চুরি হওয়ায় প্রকল্পটি বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে।

পৌরসভার ঝিকড়া এলাকার বাসিন্দা মাজহারুল ইসলাম, আশরাফুল ইসলাম ও সাজ্জাদ হোসেনসহ কয়েকজন জানান, পানি সরবরাহের জন্য তাদের এলাকায় মিটার স্থাপন করা হলেও এখনও পানি পাওয়া শুরু হয়নি। এরই মধ্যে মিটার চুরি হওয়ায় তারা উদ্বিগ্ন। মিটার চুরির কারণে পানি সংযোগ পেতে দেরি হবে কি না, তা নিয়েও দুশ্চিন্তায় আছেন তারা। দ্রুত চুরি বন্ধ, চুরি যাওয়া মিটার পুনঃস্থাপন এবং পানি সরবরাহ চালুর দাবি জানিয়েছেন তারা।

উল্লাপাড়া থানার ওসি মেহেদী হাসান বলেন, পৌর এলাকায় পানির মিটার চুরির বিষয়টি পুলিশ অবগত রয়েছে। চুরি প্রতিরোধে এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার...
26/10/2026

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার সকাল ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধ ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে এনায়েতপুর থানার ওসি জাহিদ হোসেন জানিয়েছেন।

এর আগে রোববার দুপুরে ওই এলাকায় গোসলে নেমে নদীর পানিতে তলিয়ে যায় সে।

মৃত ২৩ বছর বয়সী শাহরিয়ার নুর হোসেন জিসান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিস্ট হোটেল ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তার বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজী রফিক সড়কে। তিনি ওই এলাকার আলী আকবরের ছেলে।

ওসি জাহিদ হোসেন বলেন, “সিরাজগঞ্জ শহরের বন্ধু জাহিদ হাসান আঁচলসহ পাঁচ বন্ধু রোববার বেলা আড়াইটার দিকে এনায়েতপুর স্পার বাঁধে বেড়াতে আসেন। পরে আঁচল ছাড়া বাকি চার বন্ধু যমুনা নদীতে গোসল করতে নামেন। এ সময় জিসান হঠাৎ নদীর পানিতে তলিয়ে গেলে বন্ধুরা তাকে উদ্ধার করতে পারেননি।

“পরে সন্ধ্যায় রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। রাত সাড়ে ৯টা পর্যন্ত অভিযান চালিয়েও জিসানের সন্ধান পাওয়া যায়নি।”

তিনি বলেন, “সোমবার সকালে পুনরায় নদীতে উদ্ধার অভিযান শুরু করেন ডুবুরিরা। এ সময় ঘটনাস্থলের পাশেই জিসানের মরদেহ ভেসে উঠে। পরে তা উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।”

Address

Sirajganj
Sirajganj
6700

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের সিরাজগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share