Kurigram District Association, RUET

Kurigram District Association, RUET KDAR is an Association of the students who come from Kurigram in RUET. Through this, we represent our District showing our unity, brotherhood, and culture.

It also performs different humanitarian activities.

কুড়িগ্রাম জেলা সমিতি, রুয়েটের পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক
20/03/2026

কুড়িগ্রাম জেলা সমিতি, রুয়েটের পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক

একুশ এলে পিচ ঢালা পথ কৃষ্ণচূড়ায় লাল,রফিক-শফিক স্মৃতিপটে থাকবে চিরকাল।বুকের তাজা রক্ত ঢেলে মায়ের ভাষা পাই,আপন মনে আপন সুর...
21/02/2026

একুশ এলে পিচ ঢালা পথ কৃষ্ণচূড়ায় লাল,
রফিক-শফিক স্মৃতিপটে থাকবে চিরকাল।
বুকের তাজা রক্ত ঢেলে মায়ের ভাষা পাই,
আপন মনে আপন সুরে একুশের গান গাই।

২১ ফেব্রুয়ারি — আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এ দিনটি শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি আমাদের আত্মত্যাগ, সাহস আর অস্তিত্বের প্রতীক। ১৯৫২ সালের সেই প্রভাতে ভাষার অধিকারের দাবিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন অকুতোভয় তরুণেরা। তাদের সেই আত্মদানেই আজ আমরা গর্বভরে বাংলায় কথা বলি, বাংলায় স্বপ্ন দেখি।
রক্তে লেখা সেই ইতিহাস আজও বাতাসে ভেসে আসে—
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…”
প্রতিটি শব্দে জেগে থাকে অমর শহীদদের স্মৃতি,
প্রতিটি উচ্চারণে ধ্বনিত হয় স্বাধীন চেতনার গান।

ভাষা শহীদদের ত্যাগে গড়ে ওঠা এই সোনার বাংলাদেশ।
চিরকাল শ্রদ্ধায় স্মরণ করবে সেই মহান আত্মত্যাগ।
শ্রদ্ধা, ভালোবাসা ও গর্বে স্মরণ করি—
একুশ মানে মাথা নত নয়,
একুশ মানে আত্মমর্যাদায় অটল থাকা।

~ সাজ্জাদ সিয়াম
সাধারণ সম্পাদক, Kurigram District Association, RUET

কুড়িগ্রাম জেলা এসোসিয়েশন, রুয়েট এর নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬।সভাপতি Tasnimul Hasan Zidan , সাধারণ সম্পাদক সাজ্জাদ...
21/02/2026

কুড়িগ্রাম জেলা এসোসিয়েশন, রুয়েট এর নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬।
সভাপতি Tasnimul Hasan Zidan , সাধারণ সম্পাদক সাজ্জাদ সিয়াম , সহ-সভাপতি K.M. Abdullah Al Seium , Ahsan Habib Munna এবং কোষাধ্যক্ষ Md Omar Faruk Akndo সহ নব্য দায়িত্বপ্রাপ্ত সকলকে অভিনন্দন।
নতুনদের হাত ধরে ভ্রাতৃত্বের বন্ধনে সমৃদ্ধির পথে এগিয়ে যাক আমাদের সবার ভালোবাসার জেলা এসোসিয়েশন।

|| পিঠা উৎসব ও বার্ষিক সাধারণ সভা–২০২৬ ||গত ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-...
29/01/2026

|| পিঠা উৎসব ও বার্ষিক সাধারণ সভা–২০২৬ ||

গত ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর কুড়িগ্রাম জেলা সমিতি কর্তৃক আয়োজিত “পিঠা উৎসব ও বার্ষিক সাধারণ সভা–২০২৬" অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম জেলা সমিতির সম্মানিত চিফ অ্যাডভাইজার, ড. মোঃ মাঈদুল ইসলাম (রসায়ন বিভাগ, রুয়েট) স্যার। তাঁর মূল্যবান বক্তব্য আমাদের সকলকে ভবিষ্যৎ কার্যক্রমে আরও দায়িত্বশীল ও উদ্যমী হতে অনুপ্রাণিত করেছে।

অনুষ্ঠানের শুরুতে পিঠা নিয়ে একটি রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়, যা সকলের মাঝে প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। পরবর্তীতে ঝাল ও মিষ্টি স্বাদের পুলি পিঠা, পাটিসাপটা, তেলপিঠাসহ হরেকরকম ঐতিহ্যবাহী পিঠা উপভোগের মাধ্যমে উৎসবটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

এই আনন্দঘন পরিবেশেই প্রাক্তন কার্যনির্বাহী কমিটি নবগঠিত কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। বিগত বছরে কুড়িগ্রাম জেলা সমিতি, রুয়েট-এর বিভিন্ন কার্যক্রম ও প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার জন্য প্রাক্তন কমিটির সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

২০ সিরিজ থেকে ২৪ সিরিজ পর্যন্ত, প্রবীণ থেকে নবীন—সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই “পিঠা উৎসব ও বার্ষিক সাধারণ সভা–২০২৬” সাফল্যমণ্ডিত হয়েছে। এ জন্য উপস্থিত সকলের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।

আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে, একই ধরনের ঐক্য, আগ্রহ ও উদ্দীপনার মাধ্যমে কুড়িগ্রাম জেলা সমিতি, রুয়েট ভবিষ্যতেও তার সকল কার্যক্রম সাফল্যের সঙ্গে সম্পন্ন করবে।

আজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেল রুয়েট অ্যাডমিশন টেস্ট ২০২৬। রুয়েটে নতুন মুখ যারা আসবে তোমাদের অগ্রিম অভিনন্দন।...
22/01/2026

আজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেল রুয়েট অ্যাডমিশন টেস্ট ২০২৬। রুয়েটে নতুন মুখ যারা আসবে তোমাদের অগ্রিম অভিনন্দন। আর যারা আসতে পারছিনা, হতাশ হয়ে যেয়ো না, জীবনের অন্য কোনো বাঁকে তোমাদের সাথে হয়তো দেখা হয়ে যাবে। চা-চক্র আর আড্ডায় কেটে যাবে সুন্দর একটি সময়।

আজ কুড়িগ্রাম জেলা সমিতির সদস্যবৃন্দ যারা উপস্থিত থেকে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছি এবং ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাহায্য করেছি তোমাদের সকলকেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

শীতের শেষে বসন্তের আগমনী বাতাস বইছে পুরো রুয়েট জুড়ে। পরিচিত অঙ্গন সেজে উঠেছে নতুন সাজে। ভর্তিচ্ছু মানুষজন, তোমাদের জীব...
16/01/2026

শীতের শেষে বসন্তের আগমনী বাতাস বইছে পুরো রুয়েট জুড়ে। পরিচিত অঙ্গন সেজে উঠেছে নতুন সাজে।

ভর্তিচ্ছু মানুষজন, তোমাদের জীবনেও বসন্ত নেমে আসুক। ফাগুনের আগুন তোমাদের প্রাণেও ছুঁয়ে যাক। কুড়িগ্রামের প্রতিটি কুঁড়ি ফুল হয়ে ফুটে উঠুক। কুড়িগ্রাম জেলা সমিতির পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা তোমাদের জন্য।

পুনশ্চ: নতুন মানুষদের বরণ করে নিতে আমরা কুড়িগ্রাম জেলা সমিতি সর্বদা প্রস্তুত। যারা কুড়িগ্রাম থেকে রুয়েট সেন্টারে এক্সাম দিতে আসবেন তাদের আবাসন, যাতায়াত, ভর্তি তথ্য ছাড়াও যেকোনো সমস্যায় সাহায্য করার জন্য আমাদের ভলান্টিয়ারগণ সর্বদা সচেষ্ট থাকবে। যেকোনো প্রয়োজনে পোস্টে দেয়া নম্বরে কল/নক করুন।

আলহামদুলিল্লাহ, গত ৩০ই জুলাই, ২০২৫ কুড়িগ্রাম জেলা সমিতি, রুয়েট কর্তৃক '১৯ সিরিজের বিদায় এবং '২৪ সিরিজের নবীনবরণ অনুষ্...
31/07/2025

আলহামদুলিল্লাহ, গত ৩০ই জুলাই, ২০২৫ কুড়িগ্রাম জেলা সমিতি, রুয়েট কর্তৃক '১৯ সিরিজের বিদায় এবং '২৪ সিরিজের নবীনবরণ অনুষ্ঠান একই সাথে বেশ আনন্দমুখর ও আবেগঘন পরিসরে অনুষ্ঠিত হয়েছে। অমলিন স্মৃতির ভাঁজে ভাঁজে লেখা বেদনাবিধুর উপন্যাসের প্লটে প্লট সজিয়ে আমরা বিদায় জানিয়েছি আমাদের প্রিয় '১৯ সিরিজের ভাইদের এবং প্রজাপতি ডানায় ভেসে আসা হাসনাহেনা ফুলের ফুলেল সুভাসে বরণ করে নিয়েছি ২৪ সিরিজের নবীনদের।

১৯ সিরিজের ভাইয়েরা, পুরো ক্যাম্পাস-জীবন জুড়ে আপনাদের ভালোবাসা ও স্নেহ আমাদের বটবৃক্ষের ছায়ার মতো আগলে রেখেছে। আশাকরি আপনাদের মেধা, শ্রম, এবং সাফল্যের গল্প বাকি সময়টুকুতেও আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থেকে অনুপ্রেরণা যোগাবে। আপনাদের ভবিষ্যৎ যাত্রা শুভ হোক। প্রতিটি পদক্ষেপে সাফল্য ও আনন্দের আলো ছড়িয়ে পড়ুক। আমরা আপনাদের খুব বেশি মিস করব। কুড়িগ্রাম জেলা সমিতি, রুয়েট আপনাদের মিস করবে। তবে আমাদের হৃদয়ে এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো চিরকাল অমলিন থেকে যাবে। বিদায়, প্রিয় সিনিয়ররা। আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

আর প্রিয় নবীনেরা, জেলা সমিতির এই আড্ডা যেন এক নতুন শুরু হয়। ইনশাআল্লাহ সামনের এরকম আরো অসংখ্য আড্ডায় আমাদের দেখা হবে, কথা হবে। সবার জন্য শুভকামনা।

আজকের আয়োজনে শ্রদ্ধেয় মাঈদুল স্যার এবং সোহেল রানা স্যার শুরু থেকে শেষ উপস্থিত থেকে বিভিন্ন উপদেশমূলক এবং গঠনমূলক বক্তব্য দিয়ে অনুপ্রাণিত করেছেন। আপনাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং শুভকামনা। আপনাদের দিকনির্দেশনা আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে। ধন্যবাদ আবারও।

পরিশেষে ২৪-১৯ সকলকেই ধন্যবাদ এবং অভিনন্দন অনুষ্ঠানে উপস্থিত থেকে এই আয়োজনকে সাফল্যমন্ডিত করার জন্য। শীঘ্রই দেখা হবে নতুন কোনো আয়োজনে।

আজ বেশ আনন্দঘন পরিবেশে আয়োজিত হয়ে গেল কুড়িগ্রাম জেলা সমিতির শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে বাঘা বাঘা সি...
25/07/2025

আজ বেশ আনন্দঘন পরিবেশে আয়োজিত হয়ে গেল কুড়িগ্রাম জেলা সমিতির শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে বাঘা বাঘা সিনিয়র টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন নবাগত ২৪ সিরিজ। তাদেরকে অভিনন্দন। সকলকেই অভিনন্দন ও শুভেচ্ছা আজ উপস্থিত হয়ে এই আয়োজন সফল করার জন্য।

বি. দ্র.— টুর্নামেন্ট শেষে হাই ভোল্টেজ প্রীতি ফুটবল ম্যাচে ২৩-২৪ এর যৌথ টিমকে ১-০ গোলে হারিয়ে দেয় ২২-২০ এর হাইব্রিড টিম।

We mourn our brothers and sisters.
22/07/2025

We mourn our brothers and sisters.

কুড়িগ্রাম জেলা সমিতি, রুয়েট এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।এই ঈদ হোক ভালোবাস...
06/06/2025

কুড়িগ্রাম জেলা সমিতি, রুয়েট এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এই ঈদ হোক ভালোবাসা, ত্যাগ ও মানবতার অনুপম নিদর্শন। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কাটুক আনন্দঘন মুহূর্তে ভরা ঈদের দিন।

সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে আবারও ঈদ মোবারক!

15/05/2025

শুভ সূচনা, ২৪ সিরিজ!

কুড়িগ্রাম জেলা অ্যাসোসিয়েশন, রুয়েট এর পক্ষ থেকে ২৪ সিরিজের সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের নতুন একাডেমিক যাত্রা হোক জ্ঞান, সাফল্য আর বন্ধুত্বে ভরপুর।

তোমাদের এই নবযাত্রা যেন সুষ্ঠু ও মসৃণ হয় এই ব্যাপারে কুড়িগ্রাম জেলা সমিতি সর্বদা সজাগ। একাডেমিক থেকে শুরু করে যেকোনো সমস্যায় আমরা তোমাদের পাশে আছি। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো।

শুভ কামনায়,
কুড়িগ্রাম জেলা সমিতি, রুয়েট।

বি. দ্র. —অনেকেই হয়তো জানো না, আমাদের কুড়িগ্রাম জেলা সমিতির একটি নিজস্ব লাইব্রেরী আছে। তোমাদের একাডেমিক যে কোনো রেফারেন্স বইয়ের জন্য যোগাযোগ করতে পারো কুড়িগ্রাম জেলা সমিতির লাইব্রেরীয়ানের সাথে। যোগাযোগের জন্য —

"মোহাম্মদ আহসান হাবীব মুন্না (২১সিরিজ)
লাইব্রেরীয়ান, কুড়িগ্রাম জেলা সমিতি
কন্ট্যাক্ট নম্বর: 01302169751 "

Announcing the newly formed Executive Committee of the Kurigram District Association. We look forward to their dedicated...
16/04/2025

Announcing the newly formed Executive Committee of the Kurigram District Association. We look forward to their dedicated leadership and collective efforts in advancing the vision and mission of KDA, RUET.

Congratulations to all. Together, we move forward for the betterment of Kurigram.

Address

Kazla, Rajshahi
Rajshahi
6204

Alerts

Be the first to know and let us send you an email when Kurigram District Association, RUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share