Khilafah Foundation

Khilafah Foundation Charity Organisation (দাতব্য সংস্থা)

নাম: খিলাফাহ ফাউন্ডেশন।
ধরন: একটি অরাজনৈতিক, শিক্ষা ও সমাজ সেবামূলক প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠাকাল:২০২০ ঈসাব্দ
ঠিকানা: বাজার মোড়, রাজৈর, মাদারীপুর। দূরভাষ: ০১৭৩৫২৪২৩২৯
প্রেক্ষাপট : করোনাকালে কিছু মানবিক সেবা প্রদানের লক্ষ্যে।
পূর্বের নাম: আল-ইহদা ফাউন্ডেশন
প্রতিষ্ঠাকালীন ও বর্তমান চেয়ারম্যান: মুহাম্মাদউল্লাহ ফাহমি
লক্ষ্য-উদ্দেশ্য: মহানবী মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে শিক্ষা, সেবা, সমাজ-সংস্কারমূলক

কর্মকাণ্ডসহ ইতিমধ্যেই নানামুখী কল্যাণমূলক কার্যক্রম হাতে নিয়ে একটি মানবিক, পরিচ্ছন্ন সমাজ গঠনে আত্মনিয়োগ করেছে। সর্বোপরি কুরআন-সুন্নাহভিত্তিক জীবন ও সমাজ বিনির্মাণ এবং শুদ্ধ ইসলামের প্রচার ও বিস্তার 'খিলাফাহ ফাউন্ডেশন'র প্রধান লক্ষ্য।

©খিলাফাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সদস্যগণ:
১। মুহাম্মাদউল্লাহ ফাহমি,
২। মাহবুবুর রহমান
৩। সুমাইয়া মারজানা
৪। সজিব ইসলাম
৫। সৈয়দ শিহাব
৬। আব্দুল্লাহ
৭। ফয়সাল আহমেদ আকাশ
৮। শরিয়াতউল্লাহ সাদমান
৯। সফিউল্লাহ সাফওয়ান
১০। আমির হোসাইন
১১। ইমরান শিকদার

খিলাফাহ ফাউন্ডেশন'র কার্যক্রমের সারসংক্ষেপ:
© চলমান প্রজেক্ট:
‌১। অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের 'শিক্ষাবৃত্তি' প্রদান।
২। প্রতি রমজানে অভাবী পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।
৩। প্রতি ঈদে আসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।
৪। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
৫। যে কোন দূর্যোগে ক্ষতিগ্রস্ত অঞ্চলে সাধ্যমতো জরুরী সহায়তা প্রেরণ।
৬। প্রতি বছর বৃক্ষ রোপণ কর্মসূচি।
৭। অন্যের পক্ষ হতে কুরবানি ব্যবস্থাপনা করে বা গোশত যোগাড় করে অভাবী পরিবারের মাঝে বিতরণ।
৮। দুরারোগ্য রোগীদের সাধ্যমত চিকিৎসার খরচ প্রদান।

© অতিসম্প্রতি যেসকল প্রজেক্ট বাস্তবায়ন হবে :
১। চাকুরিজীবী-পেশাজীবী, কলেজপড়ুয়া, জেনারেল শিক্ষিত ভাইদের জন্য বিশুদ্ধ কুরআন শিক্ষা ও দ্বীনিয়াত শিক্ষার লক্ষ্যে 'কুরআনের পাঠশালা' নামে স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান।
২। আমাদের মা-বোনরা যাতে করে পরিবারে অর্থিক ভূমিকা রাখতে পারেন, সে লক্ষ্যে কারিগরি ও হস্তশিল্প প্রশিক্ষণ প্রদান ও উপকরণ বিতরণ।
৩। অসচ্ছল মানুষের চিকিৎসা সেবা প্রদানে 'হোমিও চিকিৎসালয় প্রতিষ্ঠা করে চিকিৎসা ও ঔষধ প্রদান।
৪। রাজৈরের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী যে সকল ভাই-বোনেরা রাত-বিরাতে ভ্রমণশেষে রাজৈর বাসস্ট্যান্ড অবতরণ করে এতো রাতে নিজের বাড়ী ফিরতে অনিরাপদ বোধ করেন তাদের নিরাপদ রাত্রিযাপনের লক্ষ্যে 'মুসাফিরখানা' নির্মাণ।

© আগামী পরিকল্পনা :
১। শিশুদের জন্য বিশুদ্ধ কুরআন পাঠ, দ্বীন ও দ্বীনীয়াত জাগ্রত রাখতে সারা উপজেলায় ৫০টি মসজিদভিত্তিক 'সুবাহি মকতব' প্রতিষ্ঠা করা।
২। পারিবারিক কলহ নিষ্পত্তিকরণে 'ফ্যামিলি কাউন্সেলিং সেল' গঠন।
৩। বর্তমান যুগের শিশুদের সাথে হারিয়ে যাওয়া গ্রামীণ আসবাবপত্র, কৃষি সরঞ্জাম ও সংস্কৃতির সাথে পরিচয় ঘটানোর লক্ষে 'লোক জাদুঘর' প্রতিষ্ঠা করা।
৪। ইসলামী মূল্যবোধসম্পন্ন স্কুল প্রতিষ্ঠা করা।
৫। শিক্ষার আলো ছড়িয়ে দিতে 'গণ গ্রন্থাগার' প্রতিষ্ঠা করা।
৬। উন্নত সুযোগসুবিধাসমেত সম্পুর্ণ অবৈতনিক একটি মডেল হিফজখনা গড়ে তোলা।
৭। শ্বাশত ইসলামের পথে আহ্বানের লক্ষ্যে 'দাওয়াহ সেন্টার' গড়ে তোলা।
[আরো অনেক পরিকল্পনা রয়েছে আলহামদুলিল্লাহ, যা আগামীতে পাবলিশ হবে। ]

খিলাফাহ ফাউন্ডেশন'র একজন সদস্য হয়ে সার্বিক সাপোর্ট দিয়ে আপনি শরিক থাকুন, অন্যকে অংশগ্রহণে উদ্বুদ্ধ করুন।

❤️❤️❤️
18/02/2026

❤️❤️❤️

22/10/2025

কর্মক্ষম অস্বচ্ছল মানুষদের স্বাবলম্বীকরণ উদ্যোগ ‘প্রজেক্ট : রিযকুন হালাল’ র আওতায় একজনকে ব্যাটারিচালিত ভ্যানের ব্যাটারি স্থাপনের জন্য সহযোগিতা প্রদান।

আল্লাহ এই ক্ষুদ্র প্রয়াস কবুল করুন। ফাউন্ডেশন’র সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীদের কল্যাণ করুন।

প্রজেক্ট: সীরাতের সুবাস আমাদের সন্তানরা আজ আধুনিকতার স্রোতে ভেসে যাচ্ছে। তাদের হাতে আছে মোবাইল, তাদের সামনে আছে ইন্টারনে...
11/09/2025

প্রজেক্ট: সীরাতের সুবাস

আমাদের সন্তানরা আজ আধুনিকতার স্রোতে ভেসে যাচ্ছে। তাদের হাতে আছে মোবাইল, তাদের সামনে আছে ইন্টারনেটের অফুরন্ত জগৎ—কিন্তু নেই তাদের হৃদয়ে মহানবী ﷺ-এর জীবনের আলো, চরিত্রের সুবাস। অথচ, নবীজীর জীবন ছাড়া সত্যিকারের সফলতার কোনো পথ নেই।

মহানবী ﷺ সম্পর্কে মহান রব বলেছেন—
"وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ"
নিশ্চয়ই আপনি (হে নবী) মহৎ চরিত্রের সর্বোচ্চ শিখরে অবস্থান করছেন।

আজকের প্রজন্ম যদি সেই অনুপম চরিত্রের ইত্তেবা না করে , তবে আমরা কেমন সমাজ রেখে যাচ্ছি তাদের জন্য!

বন্ধুগণ, আমরা বিশ্বাস করি— নবীজীর জীবনী শুধু গল্প নয়, এটি জীবনের জন্য পাথেয়। তাঁর চরিত্র শুধু ইতিহাস নয়, এটি ভবিষ্যতের জন্য আলোকবর্তিকা। তাঁর শিক্ষা শুধু অতীতের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষের জন্য চিরন্তন সমাধান।

তাই নববী আদর্শে সমাজ ও রাষ্ট্র বিনির্মানে— খিলাফাহ ফাউন্ডেশন ‘সীরাতের সুবাস’ শিরোনামে একটি প্রজেক্ট অনমুক্ত করেছে যার মাধ্যমে ১০০০ স্কুল-শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নবীজীবনী, ছড়িয়ে দেওয়া হবে তাঁর অনুপম চরিত্র ও জীবনাচার। ইনশাআল্লাহ।

বন্ধুগণ, এই পুরো আয়োজনে বেশ অর্থিক সাপোর্ট দরকার অতএব এই মহান প্রজেক্টে আপনিও যুক্ত হতে পারেন ১০, ২০, ৫০ বা ১০০ কপি সিরাতগ্রন্থ ডোনেশন করে।

আপনার ছোট্ট সহযোগিতা হতে পারে একটি স্কুল-কিশোরের অন্তরে সীরাতের সুবাস ছড়িয়ে দেওয়ার মাধ্যম। আপনার একটি পদক্ষেপ হতে পারে— একটি প্রজন্ম নববী আদর্শে গড়ে ওঠার মহাসড়ক।

আসুন, নবীজী ﷺ'র জীবন থেকে সুবাস ছড়িয়ে দেই সমাজ ও রাষ্ট্রে।

সহযোগিতা পাঠাতে যোগাযোগ করুন—

মুহাম্মাদউল্লাহ ফাহমি
চেয়ারম্যান, খিলাফাহ ফাউন্ডেশন
হোয়াটসঅ্যাপ : 01735-242320

মাহবুবুর রহমান
সেক্রেটারি, খিলাফাহ ফাউন্ডেশন
দূরভাষ: 01873-427470

খিলাফাহ ফাউন্ডেশন’র মসজিদভিত্তিক দ্বীন ও কুরআন শিক্ষা প্রকল্প ‘আমাদের মক্তব’র রুটিন কার্যক্রমের অংশ হিসেবে আজ ফাউন্ডেশন’...
09/09/2025

খিলাফাহ ফাউন্ডেশন’র মসজিদভিত্তিক দ্বীন ও কুরআন শিক্ষা প্রকল্প ‘আমাদের মক্তব’র রুটিন কার্যক্রমের অংশ হিসেবে আজ ফাউন্ডেশন’র চেয়ারম্যান মুহাম্মাদউল্লাহ ফাহমি ও সেক্রেটারি মাহবুবুর রহমান রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নে সফর করেন।

তাঁরা কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়ে (৬ষ্ঠ–১০ম শ্রেণি) প্রতিষ্ঠিত ‘স্কুল-মক্তব’ পরিদর্শন করেন। বিদ্যালয়সংলগ্ন মসজিদে যোহরের নামাজ শেষে শিক্ষার্থীরা একত্রিত হয়ে দ্বীনি পাঠ গ্রহণ করে।

এই মক্তবটি বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক মুহতারাম আবুল বাশার শরীফ সাহেবের উদ্যোগ ও অক্লান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। তাঁর একনিষ্ঠতা ও দ্বীনের প্রতি দরদ ফাউন্ডেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

আল্লাহ তায়ালা শিক্ষার্থীদের আমল কবুল করুন এবং এই মেহনতকে বরকতময় করুন— আমীন।

জাযাহুমুল্লাহ খইরান।

আমাদের মসজিদভিত্তিক দ্বীন ও কুরআন শিক্ষা প্রকল্প ‘আমাদের মক্তব’র আওতায় প্রথম ধাপে রাজৈর উপজেলা ও সংলগ্ন উপজেলাগুলোতে  দ্...
07/09/2025

আমাদের মসজিদভিত্তিক দ্বীন ও কুরআন শিক্ষা প্রকল্প ‘আমাদের মক্তব’র আওতায় প্রথম ধাপে রাজৈর উপজেলা ও সংলগ্ন উপজেলাগুলোতে দ্বীনিয়াত বাংলাদেশ’র সিলেবাসে ১০টি ‘আদর্শ মক্তব’ প্রতিষ্ঠার চূড়ান্ত কার্যক্রম এগিয়ে চলছে।

এরই ধারাবাহিকতায় আজ দাওয়াতের জন্য সফর করি মাদীনাতুল উলুম চরপ্রসন্নদী মাদরাসা (মুকসুদপুর, গোপালগঞ্জ।)

কাফেলায় আমিসহ আরো ছিলেন তরুণ ও উদ্যমী আলেম, আয়শা সিদ্দীকা রা. মহিলা মাদরাসার সুযোগ্য মুহতামিম, প্রিয়ভাই মুফতি মাসুদ সুলাইমান এবং খিলাফাহ ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান।

সকল ছাত্র ও উস্তাদদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা চরপ্রসন্নদী মাদরাসার নাজিমে তালিমাত ও মুহাদ্দিস, কর্মপ্রাণ আলেম মাওলানা লিয়াকত আলী হাফিযাহুল্লাহ’র প্রতি। তার আন্তরিকতা, আতিথেয়তা ও দস্তরখানের বাহারি আয়োজন স্মৃতির রেখায় রয়ে যাবে বহুকাল।

জাযাহুমুল্লাহ।

যুব একতা পরিষদ মাদারীপুর’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন মানবিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদানের অনুষ্ঠান অ...
03/09/2025

যুব একতা পরিষদ মাদারীপুর’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন মানবিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ খিলাফাহ ফাউন্ডেশন-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে চেয়ারম্যান মুহাম্মাদউল্লাহ ফাহমি ও সেক্রেটারি মাহবুবুর রহমান স্মারক গ্রহণ করেন।

এসময় ফাউন্ডেশন’র চেয়ারম্যান মুহাম্মাদউল্লাহ ফাহমি তার বক্তব্যে সমাজসেবামূলক কাজকে আরো গতিশীল করতে সকল সংগঠনের মধ্যে আন্তঃসম্পর্ক জোরদার করার কথা বলেন।

31/08/2025

আল্লাহর সন্তুষ্টিই জীবনের আসল সফলতা।
দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাতই চিরন্তন ঠিকানা।

Address

Rajoir
7910

Telephone

+8801735242329

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khilafah Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Khilafah Foundation:

Share