Team Humanity Bangladesh

Team Humanity Bangladesh Team Humanity Bangladesh(THB)
টিম হিউম্যানিটি বাংলাদেশ (টি.এইচ.বি)
একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।
(7)

20/03/2026

ঈদ মুবারাক

🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

19/03/2026

আলহামদুলিল্লাহ 🌙

টিম হিউম্যানিটি বাংলাদেশ-এর পক্ষ থেকে এ বছরের ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। মহান আল্লাহর অশেষ রহমতে এ বছর আমরা ১১৫টি অসহায় পরিবারের মুখে হাসি ফোটানোর ক্ষুদ্র চেষ্টা করতে পেরেছি।

ঈদের বাজার ও উপহার সামগ্রী নিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করি পূর্ব হাসানকান্দি থেকে, এবং তা গাংকান্দি শাখাড়পাড় পর্যন্ত বিস্তৃত করি। আমাদের চোখে পড়া প্রতিটি প্রয়োজনী মানুষের কাছে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। যেখানে যেখানে আমাদের প্রতিনিধি দল ছিল, সেখানেই আমরা ভালোবাসা ও সহানুভূতির এই উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।

আলহামদুলিল্লাহ, আমরা সুন্দরভাবে পুরো কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি।

আপনাদের সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ—আমাদের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা ভবিষ্যতেও আমাদেরকে এ ধরনের মানবিক কাজ করার তৌফিক দান করেন।

বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি, যারা অর্থ, শ্রম ও মেধা দিয়ে আমাদের এই উদ্যোগকে সফল করতে সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন।

আল্লাহ আমাদের সকলকে দ্বীনের পথে থেকে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। আমিন 🤲

টিম হিউম্যানিটি বাংলাদেশ-এর সকল সদস্যদের জন্যও দোয়া করবেন, যেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন।

17/03/2026

আলহামদুলিল্লাহ। ❤️
টিম হিউম্যানিটি বাংলাদেশ (টি.এইচ.বি) এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল আমরা এই উপহারগুলো মানুষের মাঝে পৌঁছে দিতে পারবো।

আপনাদের সকলের কাছে আমাদের জন্য দোয়ার আবেদন রইলো। আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন, সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার সামর্থ্য দেন।

আল্লাহ আমাদের সবাইকে সবসময় সৎ ও মানবসেবায় নিয়োজিত থাকার তৌফিক দান করুন। আমীন 🤲

আলহামদুলিল্লাহ।আসসালাতু ওয়াসসালামু ‘আলা রাসূলিল্লাহ। আম্মা বা‘দ—পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও মেহেরব...
16/03/2026

আলহামদুলিল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু ‘আলা রাসূলিল্লাহ। আম্মা বা‘দ—

পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও মেহেরবানীতে আমাদের সংগঠন টিম হিউম্যানিটি বাংলাদেশ (THB)-এর প্রধান কার্যালয়ের কাজ সম্পন্ন হয়েছে। এটি আমাদের সংগঠনের প্রথম ও প্রধান কার্যালয়। এখান থেকেই আমাদের কার্যক্রমের সূচনা।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ একদিন এই ছোট্ট উদ্যোগ আরও বড় পরিসরে বিস্তৃত হবে এবং মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই কার্যালয়টি শাখারপাড় ব্রিজ সংলগ্ন রাঙা মোল্লার মোড়ে স্থাপন করা হয়েছে। সবার পরামর্শ ও সহযোগিতার ভিত্তিতেই এই স্থানটি নির্ধারণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, অবস্থানগত দিক থেকেও এটি খুবই সুন্দর ও সুবিধাজনক একটি জায়গা।

বর্তমানে আমাদের সংগঠনের কার্যক্রম এখন
পর্যন্ত পূর্ব হাসানকান্দি থেকে শুরু করে গাংকান্দি শাখারপাড় পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং আশেপাশের আরও কয়েকটি গ্রামকে নিয়ে আমাদের এই উদ্যোগ গড়ে উঠেছে। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আস্তে আস্তে আরো কিছু গেরাম ও আরো কিছু এলাকা নিয়ে বড় পরিসরে কিছু সবাই মিলে একসাথে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ, কার্যালয়টি এমন একটি স্থানে হয়েছে যা প্রায় সব এলাকার মাঝামাঝি ও সহজে যোগাযোগযোগ্য।

আমরা সবাইকে আশ্বস্ত করছি—ইনশাআল্লাহ আমরা সর্বদা ন্যায় ও সত্যের পথে থেকে মানুষের সেবা করে যাব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।

আপনাদের সকলের কাছে আমাদের জন্য দোয়ার আবেদন রইল—আল্লাহ যেন আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে অটল রাখেন এবং সততার সাথে মানুষের খেদমত করার তৌফিক দান করেন।

وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللّٰهِ

সবাই আমাদের জন্য দোয়া করবেন। 🤲

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ❤️

আলহামদুলিল্লাহ।❤️টিম হিউম্যানিটি বাংলাদেশ এর পক্ষ থেকে একটি ছোট কিন্তু সুন্দর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মসজিদের সামনে পরি...
09/03/2026

আলহামদুলিল্লাহ।❤️

টিম হিউম্যানিটি বাংলাদেশ এর পক্ষ থেকে একটি ছোট কিন্তু সুন্দর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মসজিদের সামনে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছ লাগানো হয়েছে এবং গাছগুলোর চারপাশে সুন্দরভাবে ইট দিয়ে বর্ডার করে দেওয়া হয়েছে, যাতে মাটি ধুয়ে না যায় এবং গাছগুলো ভালোভাবে বেড়ে উঠতে পারে।

আমরা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এ ধরনের আরও উত্তম কাজ করার তৌফিক দান করেন। 🤲

গাছ লাগান, পরিবেশ বাঁচান।
গাছ আমাদের পরিবেশকে সুন্দর ও বাসযোগ্য করে তোলে—এটি আল্লাহর এক অপূর্ব সৃষ্টি।

আশা করি, ধীরে ধীরে আমরা প্রত্যেকটি মসজিদের সামনে এমন সুন্দর ও সবুজ পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ। আগে মসজিদে যাতায়াত করতে মুসল্লিদের কিছুটা কষ্ট হতো, কারণ পথটি অন্ধকার ছিল। অন্ধকারের কারণে অনেকেই স্বাচ...
05/03/2026

আলহামদুলিল্লাহ। আগে মসজিদে যাতায়াত করতে মুসল্লিদের কিছুটা কষ্ট হতো, কারণ পথটি অন্ধকার ছিল। অন্ধকারের কারণে অনেকেই স্বাচ্ছন্দ্যে আসা-যাওয়া করতে পারতেন না।

এখন আলহামদুলিল্লাহ, Team Humanity Bangladesh | টিম হিউম্যানিটি বাংলাদেশ। –এর পক্ষ থেকে আমরা মসজিদ থেকে পাইপের মাধ্যমে তার টেনে এনে দুটি লাইট স্থাপন করেছি। এর ফলে এখন পথটি আলোকিত হয়েছে।

আলহামদুলিল্লাহ, বর্তমানে মুসল্লিদের মসজিদে যাতায়াত আগের তুলনায় অনেক বেশি সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে। চারপাশ এখন আগের চেয়ে অনেক পরিষ্কার, সুন্দর ও আকর্ষণীয় দেখাচ্ছে।

উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তাদের অনেকের রক্ত লাগবে বলে জানা যাচ্ছে।আম...
21/07/2025

উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তাদের অনেকের রক্ত লাগবে বলে জানা যাচ্ছে।

আমরা রক্তদাতা এবং রক্তগ্রহীতার তথ্য ম্যাচ করে দাতাকে গ্রহীতার কাছে নিয়ে যেতে কাজ করছি।

আপনি যদি রক্ত দেয়ার এই মানবিক কাজে শামিল হতে চান এবং যেকোনো মুহূর্তে যে কোনো হাসপাতালে রক্ত দেয়ার জন্য প্রস্তুত হন, তাহলে এই ফরমটি পূরণ করুন। 👇
https://forms.gle/FrQPi1R1FHTL9XW8A

দুর্ঘটনায় আহতদের মধ্যে যাদের রক্ত প্রয়োজন এই ফরমটি পূরণ করুন। 👇
https://forms.gle/uSaDYuNzUBoq4un66

বিশেষভাবে নেগেটিভ গ্রুপের রক্তের বেশি অভাব। নেগেটিভ রক্তের বাহকদেরকে রক্ত দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

বিনামূল্যে ৩৫০০ "ক/ব/র খোঁড়া" মনু মিয়া ই/ন্তে/কা/ল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।নিঃসন্দেহে মনু মিয়া ছিল...
28/06/2025

বিনামূল্যে ৩৫০০ "ক/ব/র খোঁড়া" মনু মিয়া ই/ন্তে/কা/ল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নিঃসন্দেহে মনু মিয়া ছিলেন এক বিরল হৃদয়ের মানুষ, যিনি জীবনের প্রতিটি মুহূর্ত ব্যয় করেছেন অন্যের জন্য। তিন হাজারেরও বেশি মানুষকে শেষ ঠিকানায় পৌঁছে দেওয়ার মত এক মহান কাজ করে গেছেন নিরবে, নিঃস্বার্থভাবে।

এমন মানুষের শূন্যতা কখনো পূরণ হবার নয়।
হাওরের মাটি তাঁর মতো একজন সন্তানের জন্য গর্বিত থাকবে চিরকাল।

আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
আমিন।🤲

ঈদ মোবারক! তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। 🫂✨️আল্লাহ আমাদের সবাইকে ঈমানদার, নেক ও কল্যাণকামী বানাক। এই ঈদ হোক ত্যা...
07/06/2025

ঈদ মোবারক! তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। 🫂✨️

আল্লাহ আমাদের সবাইকে ঈমানদার, নেক ও কল্যাণকামী বানাক। এই ঈদ হোক ত্যাগ, ভালোবাসা আর আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম।

টিম হিউম্যানিটি বাংলাদেশের পক্ষ থেকে সকলকে জানাই ঈদুল আযহার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক! 🌸

Team Humanity Bangladesh | টিম হিউম্যানিটি বাংলাদেশ। 🌸

07/06/2025

ঈদ মোবারক! 🫂✨️

আল্লাহ আমাদের সবাইকে ঈমানদার, নেক ও কল্যাণকামী বানাক। এই ঈদ হোক ত্যাগ, ভালোবাসা আর আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম।

টিম হিউম্যানিটি বাংলাদেশের পক্ষ থেকে সকলকে জানাই ঈদুল আযহার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক! 🌸

Team Humanity Bangladesh | টিম হিউম্যানিটি বাংলাদেশ। 🌸

Address

Shakharpar Bridge
Rajoir
7910

Alerts

Be the first to know and let us send you an email when Team Humanity Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Team Humanity Bangladesh:

Share