Rajarbag Shareef Official

Rajarbag Shareef Official If you are seeking Hidayat, if you are craving to know the glory and beauty of Islam and learn the sa
(226)

আজ মহাসম্মানীত ৩ রজবুল হারাম শরীফ। । ঈদে বিলাদতে সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাতুল উমাম আর রবি‘য়াহ আলাইহাস সালাম ওসাইয়্যিদ...
23/12/2025

আজ মহাসম্মানীত ৩ রজবুল হারাম শরীফ। । ঈদে বিলাদতে সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাতুল উমাম আর রবি‘য়াহ আলাইহাস সালাম ওসাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাতুল উমাম আল খমিসাহ আলাইহাস সালাম

সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে সিবত্বতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, **সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাতুল উমাম আর রবি‘য়াহ আলাইহাস সালাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন, মহাসম্মানিত ও মহাপবিত্র ৩রা রজবুল হারাম শরীফ**, সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (ইছনাইনিল আযীম শরীফ) সকালে। সুবহানাল্লাহ!

সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে সিবত্বতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, **সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাতুল উমাম আল খ¦মিসাহ আলাইহাস সালাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন**, মহাসম্মানিত ও মহাপবিত্র ৩রা রজবুল হারাম শরীফ, সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (ইছনাইনিল আযীম শরীফ) সকালে। সুবহানাল্লাহ!

মালিকা খমীসা

মালিকা খমীসা, সমুদয় শুকরিয়া
নসীব উজ্বালা, আসেন শাফিয়া ॥ঐ

মোদের রয় সকল সিজদা
মামদূহ শানে হোক সর্বদা
দিয়েছেন খুলে মাগফিরাত
কবুলিয়তের নিয়ে বরাত
আজ দিলেন নব হাদিয়া ॥

যাহরায়ী ভূষণে নব মেহমান
আউয়াল নূরে নূর হাসান
খুশির বানে মোরা উতলা
সলাত-সালাম সবে ভেঁজিয়া ॥ ঐ

সব শাহী আয়োজন আজ
নব মেহমান তরে দারাজ
বাগিচার সব ফুল বিভোর
ছেড়ে দিয়ে সকল আলেয়া ॥ঐ

আজ আঁধারি ঘনঘটা তাড়ায়
নব আফতাব দেখ উদয়
নূরে মামদূহ ও আম্মাজী
পাক আহালী গুলে ছোঁয়া ॥ ঐ

তাবাসসুমে সুষমা পাক হুজরা
বিকিরণ দেখো কায়িনা পুরা
ঈদ শুধু ঈদ পেয়ে মুঈনা
নাজে প্রশান্ত মোর হিয়া ॥ঐ

সুবহ-শাম সবে করি মহরত
তাসাউরে কভু চাইনা ফুরসত
দিলরুবা তিনি ইনামে বিস্তর
আনজাম সদা নাজাতী খেয়া ॥ঐ

**পবিত্র লাইলাতুর রগাইব শরীফ (১লা রজবুল হারাম শরীফ)رغائب (রগায়িব) শব্দ মুবারকটি رغيب উনার বহুবচন। যার অর্থ কাঙ্খিত বিষয়,...
21/12/2025

**পবিত্র লাইলাতুর রগাইব শরীফ (১লা রজবুল হারাম শরীফ)

رغائب (রগায়িব) শব্দ মুবারকটি رغيب উনার বহুবচন। যার অর্থ কাঙ্খিত বিষয়, প্রচুর দান। (মিছবাহুল লুগাত-২৯৮)
পারিভাষিক বা ব্যবহারিক অর্থে- আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে মুবারক রাত্রিতে উনার সম্মানিত আম্মা আলাইহাস সালাম উনার সম্মানিত খিদমত মুবারক-এ পবিত্র নূর মুবারক হিসেবে কুদরতীভাবে তাশরীফ মুবারক নিয়েছেন সেই মুবারক রাতকে ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’ বলা হয়।**
দু’আ মুবারক: اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ
অর্থ : ‘হে আল্লাহ পাক! আপনি সম্মানীত রজবুল হারাম মাস ও পবিত্র শা’বান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে মহাসম্মানীত রামাদ্বান শরীফ মাস পর্যন্ত (হায়াত দিন) পৌঁছার তাওফীক্ব দান করুন। (বায়হাকি শরীফ, শুআবুল ঈমান, হাদিস শরীফ : ৩৫৩৪)
দোয়া কবুল: : ৫ রাত : সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
اِنَّ الدُّعَاءَ يُسْتَجَابُ فِـىْ خَـمْسِ لَيَالٍ اَوَّلُ لَيْلَةٍ مّنْ رَجَبَ وَلَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ وَلَيْلَةُ الْقَدْرِ الْـمُبَارَكَةِ وَلَيْلَتَا الْعِيْدَيْنِ
অর্থ : “নিশ্চয়ই পাঁচ রাত্রিতে দোয়া নিশ্চিতভাবে কবুল হয়ে থাকে। (১) রজব মাসের প্রথম রাতে, (২) শবে বরাতের রাতে, (৩) ক্বদরের রাতে, (৪) ঈদুল ফিতরের রাতে, (৫) ঈদুল আযহার রাতে।” (মা ছাবাতা বিসসুন্নাহ, আমালুল ইয়াত্তমি ওয়াল লাইলাতি)
হযরত আবু রসূলিনা আলাইহিস সালাম-বিলাদত শরীফ: “সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি সম্মানিত হিজরত মুবারক উনার প্রায় ৭৮ বছর ৮ মাস ১০ দিন পূর্বে ২রা রজবুল হারাম শরীফ লাইলাতুস সাবত্ শরীফ সম্মানিত মক্কা শরীফ উনার সম্মানিত কুরাইশ বংশ উনার হাশিমী গোত্রে মহাসম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন।” সুবহানাল্লাহ!
হযরত উম্মু রসূলিনা আলাইহাস সালাম-বিলাদত শরীফ: তিনি আনুষ্ঠানিক নবুওয়ত প্রকাশের ৫৯ বছর পূর্বে, হিজরতের ৭২ বছর পূর্বে, ঈসায়ী ৫৫২ সন মুতাবিক শামসী পূর্ব ৮১ সনে পবিত্র মদীনা শরীফ উনার নাযযার গোত্রের বনী যুহরায় সাইয়্যিদুশ শুহূর পবিত্র রবীউল আউওয়াল শরীফ উনার ৫ই তারিখ পবিত্র জুময়াহ শরীফ পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন।
পবিত্র নিসবতে আযীম মুবারক: আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম এবং উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত হাবীবাতুল্লাহ আলাইহাস সালাম উনাদের সম্মানিত নিসবতে আযীম শরীফ দিবস, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের ৮ মাস ১২ দিন পূর্বে, ১ রজবুল হারাম শরীফ লাইলাতুল জুম‘য়াহ। সুবহানাল্লাহ! তখন সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার বয়স মুবারক ছিলেন ২৪ বছর ১১ মাস ২৯ দিন এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বয়স মুবারক ছিলেন ১৮ বছর ৩ মাস ২৫ দিন। সুবহানাল্লাহ!
সম্মানিত মোহরানা মুবারক: সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নিসবতে আযীম শরীফ উনার সম্মানিত মোহরানা মুবারক ছিলো নগদ এক উকিয়া স্বর্ণ ও এক উকিয়া রৌপ্য। সুবহানাল্লাহ!
সম্মানিত ওলীমা মুবারক: সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ছিলেন সমস্ত কুরাইশ সম্প্রদায় উনাদের সাইয়্যিদ। তিনি তো জিন-ইনসানকে খাওয়াতেনই; শুধু তাই নয়, বরং বন্যপশু-পাখীদেরকেও খাদ্য খাওয়াতেন। সুবহানাল্লাহ! তাই তিনি সকলের মাঝে‘মুত্ব‘ইমুল ইন্সি ওয়াল ওয়াহ্শি ওয়াত ত্বইর’ তথা মানুষ, বন্য পশু ও পাখীদেরকে খাদ্যদানকারী এই সম্মানিত লক্বব মুবারক-এ পরিচিত ছিলেন। সুবহানাল্লাহ! কিতাবের এক বর্ণনায় দেখা যায় যে, তিনি সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত ওলীমা মুবারক উপলক্ষে একশত উট, একশত গরু, একশত বকরী জবাই করে প্রচুর পরিমাণে খাবার প্রস্তুত করেছেন এবং সম্মানিত মক্কা শরীফ ও তৎসংলগ্ন এলাকার সবাইকে দাওয়াত করে মেহমানদারী মুবারক করেছেন। এই সম্মানিত মেহমানদারী মুবারক চারদিন পর্যন্ত চলেছে। সুবহানাল্লাহ!
খুতবা মুবারক: সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত সুন্নতী তারতীব মুবারক অনুযায়ী প্রথমে মহান আল্লাহ পাক উনার প্রশংসা ও ছানা-ছিফত মুবারক করেন।
তারপর সকলের উদ্দেশ্যে সম্মানিত নছীহত মুবারক করেন। এভাবে সাইয়্যিদুনা খাজা হযরত ওয়াহাব ইবনে আবদে মানাফ আলাইহিস সালাম তিনি উনার সংক্ষিপ্ত নছীহত মুবারক শেষ করেন। তারপর সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দোয়া মুনাজাত পরিচালনা করেন।
সর্বশ্রেষ্ঠ রাত: ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি: হযরত মাওলানা শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্বখ্যাত কিতাব, “বারাহীনুল ক্বতইয়াহ ফী মাওলিদী খাইরিল বারীয়াহ” নামক কিতাবে বিষয়টি উল্লেখ করেছেন, এ মুবারক রাত্রির ফযীলত বা শ্রেষ্ঠত্ব সম্পর্কে হাম্বলী মাযহাবের সম্মানিত ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, তিনি যখন ফতওয়া করলেন, ‘পবিত্র লাইলাতুর রগায়িব’ শরীফ উনার ফাযায়িল-ফযীলত, মর্যাদা-মর্তবা হচ্ছে লাইলাতুল ক্বদর ও লাইলাতুল বরাত অর্থাৎ পবিত্র লাইলাতুল ক্বদর, পবিত্র লাইলাতুল বরাতসহ অন্যান্য সমস্ত ফযীলতপূর্ণ রাত্রি অপেক্ষা লক্ষ-কোটিগুণ বেশি। (সুবহানাল্লাহ!)
তখন সমসাময়িক ইমাম ও ফক্বীহগণ উনার নিকট জানতে চাইলেন, হে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি! লাইলাতুল ক্বদর এবং লাইলাতুল বরাত উনাদের ফযীলত সম্পর্কে স্বয়ং মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন। কিন্তু ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’ উনার ফযীলত সম্পর্কে কোথাও বর্ণনা করা হয়নি। তাহলে আপনি কিসের ভিত্তিতে ফতওয়া দিলেন যে, পবিত্র ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’ উনার ফযীলত উক্ত ফযীলতপূর্ণ রাত্রিগুলো অপেক্ষাও বেশি?
হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি জবাবে বলেন, আপনারা কি জানেন-লাইলাতুর রগাইব কি?
পবিত্র লাইলাতুল ক্বদর ও পবিত্র লাইলাতুল বরাত উনাদের ফযীলত পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে বর্ণিত হয়েছে সত্যিই; কিন্তু লাইলাতুল ক্বদর ও লাইলাতুল বরাতসহ অন্যান্য সমস্ত ফযীলতপূর্ণ রাত্রির সৃষ্টি হয়েছে পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ উনার উসীলায়। অর্থাৎ ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’ না হলে ‘লাইলাতুল ক্বদর, লাইলাতুল বরাতসহ’ ফযীলতপূর্ণ কোনো রাত্রির সৃষ্টিই হতো না। এ কারণেই উক্ত রাত মুবারক উনার ফযীলত সমস্ত ফযীলতপূর্ণ রাত্রির চেয়ে লক্ষ-কোটিগুণ বেশি। সুবহানাল্লাহ!
বিশেষ ওয়াকেয়া: জান্নাতে মেহমানদারি: ১৪৪০ হিজরী: ১লা রজবুল হারাম শরীফ যদি বড় করে করা হয় তাহলে জান্নাতে মেহমানদরীর ব্যবস্থা করা হবে। ২২ জুমাদ্বাল উলা ১২ পদের করা হয়েছিলা, ১ লা রজবুল হারাম ১৩ পদের খাবারের ব্যবস্থা করা হয়।
**আজ দুআ কবুলের বিশেষ রাত। বাদ ইশা সরাসরি দরবার শরীফে এসে মুনাজাত শরীফে অংশগ্রহণ করুন অথবা al-hikmah.net ভিজিট করুন।**

14/11/2025

২২ জুমাদাল উলা মুবারক হো ।
ঈদ মুবারক ! ঈদ মুবারক !! ঈদ মুবারক !!!
সুমহান পুত ও পবিত্র ২২ শে জুমাদাল উলা শরীফ
ঈদে নিসবাতুল আযীম শরীফ ,
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনাদের নুরুদ দরাজাত মুবারকে জানাই লক্ষ কোটি বেশুমার ছলাত ও সালাম ।
মহাসম্মানিত ও মহাপবিত্র নিসবাতুল আযীম শরীফ উনার সম্মানার্থে রাজারবাগ দরবার শরীফে অনুষ্ঠিত -বিশেষ আয়োজন-

সুন্নতি সামগ্রী পেতে যোগাযোগ করুন-Sunnati

📍স্থান- রাজারবাগ দরবার শরীফ ,ঢাকা-১২১৭( মাদরাসা ভবন)
যোগাযোগ করুন- 01727752543(whatsapp)

হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, একবার হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার র...
13/11/2025

হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, একবার হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট এসে বললেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এই যে হযরত কুবরা আলাইহাস সালাম তিনি একটি পাত্র নিয়ে আসতেছেন উহাতে তরকারী এবং খাওয়ার দ্রব্য রয়েছে। তিনি যখন আপনার নিকট আসবেন তখন আপনি উনাকে উনার রবের পক্ষ হতে এবং আমার পক্ষ হতে সালাম বলবেন এবং উনাকে সম্মানিত জান্নাত উনার মধ্যে মুক্তাখচিত এমন একটি প্রাসাদের সুসংবাদ প্রদান করবেন, যেখানে না কোনো হই হুল্লোর রয়েছে আর না কোনো কষ্ট রয়েছে। (বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ)
বিস্তারিত: SM40.com

হাফিয ইবনে কাছীর বায়হাক্বীর উদ্ধৃতি দিয়ে ‘বিদায়া’ গ্রন্থে এরূপ বিবরণ দিয়েছেন যে, আনুষ্ঠানিক পবিত্র নুবুওওয়াত মুবারক প্রক...
13/11/2025

হাফিয ইবনে কাছীর বায়হাক্বীর উদ্ধৃতি দিয়ে ‘বিদায়া’ গ্রন্থে এরূপ বিবরণ দিয়েছেন যে, আনুষ্ঠানিক পবিত্র নুবুওওয়াত মুবারক প্রকাশের প্রারম্ভিককালে উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে একবার বলেছিলেন যে, ভবিষ্যতে আর কখনও ঐশী- বার্তাবাহক ফেরেশতা হযরত জিব্রীল আলাইহিস সালাম আপনার নিকট আবির্ভূত হলে আমাকে অবহিত করবেন। উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম তিনি এই প্রস্তাবে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মতি প্রকাশ করলেন যে, ঠিক আছে। আবার আসলে আপনাকে বলবো। সুতরাং হযরত জিব্রীল আলাইহিস্ সালাম তিনি পুনরায় আগমন করলে তিনি উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম উনাকে ডেকে বললেন, এই যে, দেখুন, তিনিই হচ্ছেন হযরত জিব্রীল আলাইহিস্ সালাম ফেরেশতা।
উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি উনাকে দেখতে পাচ্ছেন? তিনি বললেন, হ্যাঁ, উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম তিনি বললেন, আপনি আমার ডান দিকে এসে বসুন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ডান দিকে বসলেন। উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম তিনি জিজ্ঞাসা করলেন, এখনো কি আপনি জিব্রীল আলাইহিস্ সালাম উনাকে দেখতে পাচ্ছেন? নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এইবার উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম তিনি বললেন, আপনি আমার কোলে উঠে বসুন। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাই করলেন। উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম তিনি বললেন, হযরত জিব্রীল আলাইহিস্ সালাম তিনি এখনও আপনার দৃষ্টিগোচর হচ্ছে? নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, হ্যাঁ। আমি উনাকে দেখতে পাচ্ছি। উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম তিনি এইবার ওড়না মুবারক সরিযে স্বীয় মাথা মুবারক উন্মুক্ত করে দিলেন এবং জিজ্ঞাসা করলেন, এখনো কি হযরত জিব্রীল আলাইহিস্ সালাম তিনি কি আপনার সম্মুখে দৃশ্যমান আছেন? নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এইবার বললেন, না। এখন আর উনাকে দেখা যাচ্ছে না। জবাব শুনে উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম তিনি বললেন, নিশ্চয়ই তিনি ফেরেশতা হযরত জিব্রীল আলাইহিস্ সালাম, আপনি নিশ্চিন্ত থাকুন এবং আনুষ্ঠানিক পবিত্র রিসালাত মুবারক প্রকাশের সুসংবাদ গ্রহণ করুন। আপনার সম্মুখে দৃশ্যমান ব্যক্তি যদি শয়তান হতো, তবে আমার উন্মুক্ত মাথা মুবারক দেখে সরে পড়তো না, যেহেতু তিনি হযরত ফেরেশতা আলাইহিস সালাম, তাই লজ্জায় চলে গেছেন। এই ঘটনা দ্বারা উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম উনার বিচক্ষণতা ও বেমেছাল বৈশিষ্ট্য মুবারক সম্পর্কে কিছুটা ধারণা লাভ করা যায়।
উল্লেখিত বর্ণনা থেকে যা বুঝা যায় তাহলো উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম উনার মেছাল তিনি নিজেই। সুবহানাল্লাহ!
বিস্তারিত: SM40.com

☪️এক নজরে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল উলা কুবরা আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক বা পরিচিতি মুবারক-🌹১৩ ...
13/11/2025

☪️এক নজরে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল উলা কুবরা আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক বা পরিচিতি মুবারক-
🌹১৩ জন উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে তিনি ১ম উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম। সুবহানাল্লাহ!
🌹মহাসম্মানিত নাম মুবারক: সাইয়্যিদাতুনা হযরত খাদিজাতুল কুবরা আলাইহাস সালাম।
🌹যেভাবে সম্বোধন করা আদব: সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম।
🌹গোত্র: কুরাইশ।
🌹বিলাদতী শান মুবারক প্রকাশ: আমুল ফীলের ১৫ বছর পূর্বে, ১৪ই রবীউল আউওয়াল শরীফ, ইয়াওমুল আহাদ।
🌹নিসবাতুল আ’যীমাহ শরীফ: সম্মানিত রিসালত মুবারক প্রকাশের ১৫ বছর পূর্বে, ২২ জুমাদাল ঊলা শরীফ, ইয়াওমুল ইছনাইনিল আযীম।
🌹বিছালী শান মুবারক প্রকাশ: সম্মানিত রিসালত মুবারক প্রকাশের ১০ম বছর, ১৭ই রমাদ্বান শরীফ, ইয়াওমুছ সাবত।
🌹দুনিয়াবী হায়াত মুবারক: ৬৪ বছর ৬ মাস ৩ দিন।
🌹খিদমত মুবারকের আনজাম: ২৪ বছর ৩ মাস ২৫ দিন।

08/11/2025

কায়িনাতের মাঝে এক মহান দিবস মুবারক হচ্ছেন- ২২শে জুমাদাল ঊলা শরীফ
এই দিবসেই যিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার আযীমুশ্শান নিসবাতুল আযীমাহ শরীফ অনুষ্ঠিত হয়েছিলো। সুবহানাল্লাহ!
এই বিশেষ আইয়্যামুল্লাহ শরীফ উপলক্ষে মুজাদ্দিদুয যামান, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি আয়োজন করেছেন- পারিবারিক তা'লীম ও রুইয়াতুস সুন্নত মুবারক (বিলুপ্ত সকল সুন্নত মুবারক প্রদর্শনী)
আপনারা সকলে এই সুমহান মাহফিল এসে হাক্বীক্বী কামিয়াবী হাছীল করুন

🕋আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২৮শে রবীউছ ছানী শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ও...
21/10/2025

🕋আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২৮শে রবীউছ ছানী শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত দুধ ভাই সাইয়্যিদুনা হযরত আখূ রসূলিল্লাহ মিনার রদ্বায়াহ্ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
🌹উনার ইসম বা নাম মুবারক হচ্ছেন- ‘সাইয়্যিদুনা হযরত মাসরূহ আলাইহিস সালাম’।
🌹উনার মশহুর লক্বব মুবারক হচ্ছেন- ‘সাইয়্যিদুনা হযরত আখূ রসূলিল্লাহ মিনার রদ্বায়াহ আলাইহিস সালাম’।
🌹তিনি ৭ম হিজরী শরীফ উনার মহাসম্মানিত ২৮শে রবীউছ ছানী শরীফ ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) মহাসম্মানিত বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ করেন।”
🌹🌹🌹সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বায়াহ আল ঊলা আলাইহাস সালাম তিনি যখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মহাসম্মানিত দুগ্ধ মুবারক পান করান, তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে উনার নিজ আওলাদ সাইয়্যিদুনা হযরত আখূ রসূলিল্লাহ মিনার রদ্বায়াহ (মাসরূহ) আলাইহিস সালাম উনাকেও দুগ্ধ মুবারক পান করান। সুবহানাল্লাহ! কাজেই সাইয়্যিদুনা হযরত আখূ রসূলিল্লাহ মিনার রদ্বায়াহ আলাইহিস সালাম তিনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত দুধ ভাই। সুবহানাল্লাহ!

🕋সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসি‘য়াহ আলাইহাস সালাম অর্থাৎ নবমতম উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম উনার সংক্ষিপ্ত...
16/10/2025

🕋সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসি‘য়াহ আলাইহাস সালাম অর্থাৎ নবমতম উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম উনার সংক্ষিপ্ত পরিচিতি মুবারক-
🌹নাম মুবারক: সাইয়্যিদাতুনা হযরত রায়হানাহ বিনতে শাম‘ঊন আলাইহাস সালাম।
🌹যেভাবে সম্বোধন করা আদব: সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসি‘য়াহ আলাইহাস সালাম।
🌹গোত্র: বনু নাযীর।
🌹বিলাদতী শান মুবারক প্রকাশ: মহাসম্মানিত রিসালত মুবারক প্রকাশের ১৯ বছর পূর্বে ২৮শে রবীউল আউওয়াল শরীফ, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)।
🌹নিসবাতুল আ’যীমাহ শরীফ: মহাসম্মানিত রিসালত মুবারক প্রকাশের ২৩শে রবীউছ ছানী শরীফ ৬ষ্ঠ হিজরী ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ (সোমবার)।
🌹বিছালী শান মুবারক প্রকাশ: মহাপবিত্র ৫ই মুহররমুল হারাম শরীফ ১১ হিজরী, ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার)।
🌹দুনিয়াবী হায়াত মুবারক: ৪১ বছর ৯ মাস ৭ দিন।
🌹খিদমত মুবারকের আনজাম: ৪ বছর ১১ মাস ১২ দিন।
🌹রওজা শরীফ: পবিত্র মদিনা শরীফ।

02/10/2025

৯০ দিনব্যাপি মাহফিল উপলক্ষে বিশেষ আয়োজন আজ ৮৮তম দিন
#আলহিক্বমাহ

� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

01/10/2025

৯০ দিনব্যাপি মাহফিল উপলক্ষে বিশেষ আয়োজন আজ ৮৭তম দিন
#আলহিক্বমাহ

� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

01/10/2025

সাওয়ানেহ উমরী মুবারক ১৪৪৭ হিজরী
আলোচক- সাইয়্যিদুনা হযরত শাফিউল উমাম আলাইহিস সালাম
#সাওয়ানেহ_উমরী_মুবারক


� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

Address

Dhaka
Rajarbag
1217

Alerts

Be the first to know and let us send you an email when Rajarbag Shareef Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rajarbag Shareef Official:

Share