ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন

ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন "চলো পাংশা একসাথে"

"দাঁড়াও তোমার পাংশার পাশে"

12/04/2026

"চলো পাংশা একসাথে
দাঁড়াও তোমার পাংশার পাশে"
ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনফেরি দুর্ঘটনায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করছি।আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস...
25/03/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ফেরি দুর্ঘটনায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করছি।
আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন।

ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন

সেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়ার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন পরিবারের গর্বিত উপস্থিত...
24/03/2026

সেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়ার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন পরিবারের গর্বিত উপস্থিতি 🌸

আজ কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে সেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়া-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত আয়োজনে “ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন” পরিবারকে সম্মানিত করায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল স্বেচ্ছাসেবীর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

মানবতার এই মহৎ পথে একসাথে চলার এই বন্ধন আরও দৃঢ় হোক—এই প্রত্যাশা রাখি। “ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন” সবসময় আপনাদের পাশে থেকে সমাজের কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশীদার হতে অঙ্গীকারবদ্ধ।

জয় হোক মানবতার
জয় হোক সকল মানবতার সৈনিকের

— ধন্যবাদ সবাইকে 🤍

 #আলহামদুলিল্লাহ 🤲মানবতার কল্যাণে “ ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন   ”-এর ছোট ছোট উদ্যোগ অব্যাহত রয়েছে—🔹 মৌরাট ইউনিয়নের র...
19/03/2026

#আলহামদুলিল্লাহ 🤲

মানবতার কল্যাণে “ ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন ”-এর ছোট ছোট উদ্যোগ অব্যাহত রয়েছে—

🔹 মৌরাট ইউনিয়নের রুপিয়াট নন্দীর পাড় এলাকার একটি মসজিদে ২টি ফ্যান প্রদান করা হয়েছে।
🔹 পাট্টা ইউনিয়নের পুইজোর এতিমখানা ও মাদরাসায় ১টি ফ্যান তুলে দেওয়া হয়েছে।
🔹 মাছপাড়া ইউনিয়নের রামকোল এলাকায় এক অসহায় পরিবারের দুস্থ শিশুকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।

এই সব কার্যক্রম সম্ভব হয়েছে আপনাদের নিঃস্বার্থ সহযোগিতায়। পর্দার আড়াল থেকে যারা সহযোগিতা করেছেন, প্রতিটি মানুষের জন্য রইলো আন্তরিক দোয়া ও ভালোবাসা ❤️

আমাদের সংগঠন ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন –এর উপদেষ্টা, কার্যনির্বাহী সদস্য ও স্বেচ্ছাসেবী সদস্য পদসমূহ বিলুপ্ত ঘোষণা ক...
13/03/2026

আমাদের সংগঠন ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন –এর উপদেষ্টা, কার্যনির্বাহী সদস্য ও স্বেচ্ছাসেবী সদস্য পদসমূহ বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। সংগঠনকে নতুনভাবে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আজ থেকে পুনরায় নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু করা হলো।

যারা সমাজসেবামূলক কাজে আগ্রহী এবং ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন–এর সাথে যুক্ত হয়ে মানুষের কল্যাণে কাজ করতে চান, তারা সদস্য ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে আমাদের সাথে কাজ করার সুযোগ গ্রহণ করতে পারেন।

কমেন্ট বক্সে গঠনতন্ত্রসহ প্রয়োজনীয় সকল তথ্য সংযুক্ত করা হয়েছে।

আসুন, আমরা সবাই মিলে মানবিক সমাজ গঠনে এগিয়ে আসি।
ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন এর সাথে থাকুন, মানবতার সেবায় নিজেকে সম্পৃক্ত করুন। 🤝❤️

13/03/2026

পবিত্র মাহে রমজান উপলক্ষে 🌙 ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন । অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে আমাদের পক্ষ থেকে নিম্নলিখিত সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে—
🔹 মাছপাড়া ইউনিয়নে একজন অসহায় প্রতিবন্ধী বাচ্চাকে ১টি হুইল চেয়ার প্রদান করা হবে।
🔹 পাট্টা ইউনিয়নের একটি এতিমখানায় ১টি ফ্যান প্রদান করা হবে।
🔹 নন্দীর পুকুর চালা এলাকায় একটা মসজিদে ২টি ফ্যান প্রদান করা হবে।
🔹 ৪টি অসহায় পরিবারের জন্য ঈদ সহায়তা প্যাকেজ(প্রতিটা প্যাকেজ ৩,০০০ টাকা)
যার মধ্যে থাকবে—
▪️ ১ বস্তা চাউল
▪️১টি শাড়ি/লুঙ্গি
▪️ ১ ট্রে ডিম
▪️ ঈদের বাজার
🤲 আল্লাহ তায়ালা আমাদের এই ছোট উদ্যোগকে কবুল করুন এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন।
উপরোক্ত সবকিছু যোগাড় হয়ে গিয়েছে।

আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে শরীক হতে পারেন😊
#জনস্বার্থে: ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন

 #জরুরি_নির্দেশনা:-
05/03/2026

#জরুরি_নির্দেশনা:-

আলহামদুলিল্লাহ 🤲ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন-এর পক্ষ থেকে এক বিধবা বৃদ্ধা মায়ের জন্য আমরা সাহায্যের আবেদন করেছিলাম—২ বস...
03/03/2026

আলহামদুলিল্লাহ 🤲

ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন-এর পক্ষ থেকে এক বিধবা বৃদ্ধা মায়ের জন্য আমরা সাহায্যের আবেদন করেছিলাম—
২ বস্তা চাল, এক মাসের কাঁচা বাজার এবং ঈদের জন্য একটি শাড়ির ব্যবস্থা করার উদ্দেশ্যে।

আলহামদুলিল্লাহ, আমাদের সেই আবেদন ইতোমধ্যেই সাড়া পেয়েছে।
ডাক্তার সোহাগ ভাই পুরো চাউল ও এক মাসের কাঁচা বাজারের দায়িত্ব নিয়েছেন।
এবং আমাদেরই স্বেচ্ছাসেবী ইনজামুল হক ঈদের শাড়ির ব্যবস্থা করার ইচ্ছা প্রকাশ করেছেন।

তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া রইলো। 🤍

এ মুহূর্তে উক্ত বিষয়ক আর কোনো ডোনেশনের প্রয়োজন নেই।
সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।

ভালোবাসার শহর পাংশা

02/03/2026

🤍

৩০/৩৫ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে সম্পূর্ণ একা জীবনযাপন করছেন নাজমা খাতুন (প্রায় ৬০ বছর)। কোনো সন্তান নেই, নেই নিয়মিত আয়ের উৎস। নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাড় করাও এখন তাঁর জন্য খুবই কষ্টসাধ্য।

এই মানবিক পরিস্থিতি বিবেচনায় রেখে ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে—
তাঁর জন্য
২ বস্তা চাউল ৩০০০/=
১ টা শাড়ি ১০০০/=
অন্তত ১ মাসের ন্যূনতম বাজারসামগ্রী সহায়তা পৌঁছে দিতে।

নাম: নাজমা খাতুন
ঠিকানা: হাবাসপুর, ফকির পাড়া, ১ নং ওয়ার্ড

বিকাশ/নগদ: 01723914096 (কোষাধ্যক্ষ – সাকিব)
জরুরি প্রয়োজনে: 01714000350 (সভাপতি – সাগর শিকদার)

আপনার সামান্য সহায়তাই বদলে দিতে পারে একটি জীবনের গল্প। 🤍

🌺 মহান মাতৃভাষা দিবসের শুভেচ্ছা 🌺শ্রদ্ধাভরে স্মরণ করছি ১৯৫২ সালের সেই সকল ভাষা শহীদদের,যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পে...
20/02/2026

🌺 মহান মাতৃভাষা দিবসের শুভেচ্ছা 🌺

শ্রদ্ধাভরে স্মরণ করছি ১৯৫২ সালের সেই সকল ভাষা শহীদদের,
যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলা ভাষা।
তাদের রক্তে রাঙানো একুশ আজ আমাদের গর্ব, আমাদের অহংকার।

ভাষার জন্য জীবন দেওয়া বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছে
ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন

আসুন, আমরা সবাই বাংলা ভাষার মর্যাদা রক্ষা করি,
শুদ্ধ ভাষায় কথা বলি, নতুন প্রজন্মকে ভাষার ইতিহাস জানাই
এবং একুশের চেতনাকে হৃদয়ে ধারণ করি।

🖤 একুশ মানে মাথা নত না করা
🖤 একুশ মানে আত্মমর্যাদা
🖤 একুশ মানে বাংলা ভাষার জয়

সকলকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

#মহান_মাতৃভাষা_দিবস
#২১শে_ফেব্রুয়ারি
#ভালোবাসার_শহর_পাংশা_ফাউন্ডেশন

জোনাল ফাইনালে চ্যাম্পিয়ন রাজবাড়ীঅনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের জোনাল ফাইনাল নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোলে।এরপর টাইব্র...
20/01/2026

জোনাল ফাইনালে চ্যাম্পিয়ন রাজবাড়ী

অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের জোনাল ফাইনাল নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোলে।এরপর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে ঢাকা জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাজবাড়ী।

রোববার রাজবাড়ী জেলা স্টেডিয়ামে হওয়া ম্যাচে প্রথম গোল করে এগিয়ে যায় ঢাকা। তবে স্বাগতিকরা দ্রুতই সমতায় ফেরে। নির্ধারিত সময়ে দুই দলই আর কোনো গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে রাজবাড়ী দল দৃঢ়তা ও দক্ষতার পরিচয় দিয়ে জয় নিশ্চিত করে।

দারুণ পারফরম্যান্সের জন্য রাজবাড়ী দলের শাহিন ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন।

ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কমিটির সদস্য ছাইদ হাসান কানন।

ধন্যবাদ মানবসেবা ব্লাড ডোনার্স এসোসিয়েশন —এতো সুন্দর ও মানবিক একটি আয়োজনে আমাদের প্রাণের সংগঠন ভালোবাসার শহর পাংশা ফাউন...
09/01/2026

ধন্যবাদ মানবসেবা ব্লাড ডোনার্স এসোসিয়েশন —এতো সুন্দর ও মানবিক একটি আয়োজনে আমাদের প্রাণের সংগঠন ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন কে আমন্ত্রণ জানানোর জন্য।
এটি আমাদের জন্য যেমন সম্মানের, তেমনি অনুপ্রেরণারও।
দোয়া করি, আপনাদের নিরলস পরিশ্রম, ত্যাগ ও মানবতার প্রতি দায়বদ্ধতা যেন আগামীর পথচলাকে আরও সহজ ও সফল করে তোলে।
আপনাদের এই মহৎ ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে যেন সমাজে মানবিকতা, সহমর্মিতা ও স্বেচ্ছাসেবার চেতনা আরও বিস্তৃত হয়।
আশা করি, ভবিষ্যতেও আমরা সবাই একসাথে মানবতার কল্যাণে কাজ করে যেতে পারবো, ইনশাআল্লাহ।
আপনাদের এই মানবিক পথচলা অব্যাহত থাকুক—এই কামনাই রইলো।

Address

Pangsha, Rajbari
Rajabari
7720

Alerts

Be the first to know and let us send you an email when ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share