03/09/2026
আলহামদুলিল্লাহ
আরো একটি দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান!
আমাদের কাছে দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহযোগীতা চেয়ে একটি আবেদন করা হয়েছিলো।
মেয়ের বাবা একজন দিনমজুর।
একজন প্রাপ্ত বয়স্ক মেয়েকে সুন্দরভাবে বিয়ে দিতে পারাটা অনেক বড় বিষয়, আর একজন মেয়ের মা/বাবা সব সময় চায় তার মেয়ে যেন শশুর বাড়িতে গিয়ে সকলের ভালবাসা পায় আর সেজন্য চেষ্টার কোন কমতি থাকে না। অসহায় এই মা/বাবাদের আশা পুরনের জন্য Jowardarpara Probashi Islamic Foundation পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
এখন পর্যন্ত আমরা মানবিক ব্যক্তিদের সহযোগীতায় অনেক গুলো দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে সহযোগীতা পৌছে দিতে সক্ষম হয়েছি। আপনাদের সহোযোগীতায় আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।