29/05/2026
রেডলাইন সেইফ রাইডার্স ক্লাব আয়োজন করেছে ঈদ পুনর্মিলনী ও জিগজ্যাগ প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম। তিনি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতা উদ্বোধন করেন।
শুক্রবার (২৯ মে) বিকেলে জগতমণি উচ্চ বিদ্যালয়ের সাইকেল শেডে এই আয়োজন অনুষ্ঠিত হয়। রেডলাইনের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীবের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রেডলাইনের সাধারণ সম্পাদক সাকিব আবদুল্লাহ।
আরও উপস্থিত ছিলেন রেডলাইনের উপদেষ্টা ইশতিয়াক আহমেদ বাবু, উপদেষ্টা জুলফিকার আলি শাহীন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদ,যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান জেকি, যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির পাপ্পুসহ আরও অনেকে।
প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে হেলমেট জিতে নেন নোমান খান ( টাইম ১২.৪৮), ২য় স্থান অধিকার করে রেইনকোট জিতে নেন সাব্বির আহমেদ রাজু ( টাইম ১২.৭৪), ৩য় স্থান অধিকার করে ইঞ্জিন অয়েল জিতেছেন আপেল ( টাইম ১২.৮৬)।
অংশগ্রহণকারী সবার জন্য সান্ত্বনা পুরষ্কার ছিল চাবির রিং।