06/09/2025
💔 একটি কিশোরীর জীবন বাঁচাতে এগিয়ে আসুন 💔
মানুষ মানুষের জন্য...
জীবন জীবনের জন্য...
একটু সহানুভূতি কি আমরা দেখাতে পারি না? 😢
👉 মাত্র ১৩ বছরের ছোট্ট কিশোরী আঁখি খাতুন—মাদ্রাসা পড়ুয়া, জন্মের পরই মাকে হারানো, দিনমজুর অসহায় বাবার সন্তান।
আজ সে জীবনের এক কঠিন পরীক্ষার মুখোমুখি!
🩸 আঁখির রক্তনালীতে ভয়াবহ টিউমার ধরা পড়েছে।
ডাক্তারদের ভাষায়—অপারেশন জরুরি, না হলে তার পা কেটে ফেলতে হবে!
ভাবুন তো, এত ছোট্ট মেয়েটি যদি সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যায়, কেমন হবে তার ভবিষ্যৎ? 😭
👉 আঁখি বগুড়া জেলার ধুনট থানার মথুরাপুর ইউনিয়নের অন্তর্গত #খাদুলী_দিগর গ্রামের আসাদুল ইসলামের মেয়ে।
দীর্ঘ ১৭ দিন ধরে অসহনীয় যন্ত্রণা নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বিশেষজ্ঞ ডাক্তাররা তাকে ঢাকা হৃদরোগ আগারগাঁও হাসপাতালে রেফার করেছেন।
অপারেশনের খরচ কয়েক লক্ষ টাকা, যা আঁখির দিনমজুর বাবা বা পরিবার কোনোভাবেই বহন করতে পারছেন না।
🕊️ এখন প্রশ্ন—
👉 আঁখি কি তার পা হারিয়ে সারাজীবন পঙ্গুত্ব বরণ করবে?
👉 নাকি আমাদের সহযোগিতায় আবারও হাঁটতে পারবে, হাসতে পারবে, স্বাভাবিক জীবনে ফিরতে পারবে?
🙏 তাই ফ্রেন্ডস ব্লাড ডোনেট ফাউন্ডেশন-এর পক্ষ থেকে আপনাদের সবার কাছে অনুরোধ—
আপনার অল্প সহযোগিতা, অল্প দান, অল্প সহানুভূতিই হতে পারে আঁখির জন্য বেঁচে থাকার শেষ আশার আলো 🌺
💳 সাহায্য পাঠানোর নম্বর (বিকাশ/নগদ):
📞 01732-033951 ( বিকাশ ও নগত পারসোনাল) ফ্রেন্ডস্ ব্লাড ডোনেট ফাউন্ডেশন
🌸 আপনার একটি শেয়ার, একটি দোয়া, একটি সামান্য সাহায্য—
আঁখির জীবনে এনে দিতে পারে নতুন ভোরের আলো 🌈