বন্ধুত্বের বাঁধন ফাউন্ডেশন

বন্ধুত্বের বাঁধন ফাউন্ডেশন আমাদের সমাজ পরিবর্তন এর শুরুটা হোক আমাদের হাত দিয়েই।🫶❤️🫡

এগিয়ে চলো, আমরা আছি।🤝✊💚
(2)

বন্ধুত্বের বাঁধন ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। স্থাপিত: ০১/০১/২০২৪ইং । ২০২৪ সালে বাংলাদেশের বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় ৪নং থালতা-মাঝগ্রাম ইউনিয়ন এর পারশুন গ্রামের সকল বন্ধু-বান্ধব মিলে এটি প্রতিষ্ঠা করছেন। সকলে মিলে প্রতিষ্ঠানটির প্রত্যক্ষভাবে পরিচালনা করছেন। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেব

ার আদর্শ, মহানবী মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার, মহোত্তম নীতিচেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং সমাজের শান্তি বিস্তার বন্ধুত্বের বাঁধন ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। সালফে সালিহীনের পথ ধরে কুরআন ও সুন্নাহ ভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন করা আমাদের নীতি।

এক নজরে বন্ধুত্বের বাঁধন ফাউন্ডেশনের সেবা-কার্যক্রম:
•বেকারত্ব দূরীকরণে ও দারিদ্র্য বিমোচনে তাদের পাশে দাঁড়ানো।
•বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগকালে উপদ্রুত অঞ্চলে ত্রাণ অথবা আর্থিক সহায়তা প্রদান।
• চিকিৎসার ব্যয়ভার বহনে অক্ষম রোগীদের স্বল্প চিকিৎসা সহায়তা দান।
•রমযান মাসে অভাবগ্রস্তদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ ও দাওয়াহ কার্যক্রম পরিচালনা।
•দুঃস্থদের মধ্যে ঈদ উপলক্ষ্যে ফিতরা, পোশাক ও ঈদসামগ্রী বিতরণ।
•দুঃস্থদের মধ্যে রিকশা, সেলাই মেশিন ইত্যাদি উপার্জন-উপকরণ বিতরণ।
•সুপেয় পানির সুবিধাবঞ্চিত এলাকায় নলকূপ ও জলাধার স্থাপন।
• পরিবেশ সুরক্ষা ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে অভাবী পরিবার ও আবাসিক মাদরাসা, বিদ্যালয়ের আঙিনায় অধিক ফলনশীন বৃক্ষরোপণ ও পরিচর্যা।
•বিদ্যালয় এবং মাদরাসা শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করার জন্য নানামুখী সহায়তা প্রদান করা।
•পথশিশু ও প্রতিবন্ধীদের সহযোগিতা ও পুনর্বাসন করা।
•বিধবাদের ও এতিমদের মাসিক এবং বাৎসারিক সহায়তা প্রদান।

দেশ-বিদেশ থেকে আমাদের আর্থিক সহযোগিতা করা জন্য নিচের সিস্টেম অনুসরণ করুন:

বিকাশের মাধ্যমে পাঠাতে (সেন্ডমানি করুন):
01891-979578 (বিকাশ পারসোনাল)

নগদের মাধ্যমে পাঠাতে (সেন্ডমানি করুন):
01732795554 নগদ(পারসোনাল)

Address

Bogura
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when বন্ধুত্বের বাঁধন ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share